বাহিরানা

ডেভিড বালডাচির দ্য ইডজ: প্রান্তঘেষা রহস্য

ডেভিড বালডাচির দ্য ইডজ বইয়ের প্রচ্ছদ

ডেভিড বালডাচির দ্য ইডজ রহস্য উপন্যাস  দ্য ৬:২০ ম্যান-এর সিক্যুয়াল। রহস্য তৈরিতে বরাবরই পারঙ্গম বালডাচি এই উপন্যাসেও টানটান উত্তেজনার আবহ তৈরি করেছেন। তিনি যে শুধু সিক্যুয়ালেই দক্ষ তাই নয় নুতন চরিত্র সৃষ্টিতেও পারঙ্গম, ২০২৫-এ প্রকাশিত ন্যাশ ফলস উপন্যাসে আমরা দেখতে পাই ওয়াল্টার ন্যাশ নামে নতুন এক চরিত্র নিয়ে এসেছেন বালডাচি।

কখনও ধীরগতি কখনও টানটান, এভাবেই উপন্যাস এগোয়। কিন্তু একবারও কেন্দ্র থেকে সরে যায় না। বালডাচি তার সাসপেন্স তৈরির দক্ষতার পরাকাষ্ঠা দেখিয়েছেন এই নতুন উপন্যাসে।

বইয়ের কাহিনীবিন্যাস এরকম : সিআইএ এজেন্ট জেনি সিকওয়েল-এর রহস্যজনক মৃত্যুর তদন্ত করতে ট্রাভিস ডিভাইন একটি ছোট কোস্টাল মাইন শহরে যায়। কিন্তু বিপত্তি বাঁধে যখন শহরের লোকজন সে বাইরের লোক হওয়ায় তাকে ভালোভাবে নেয় না, এবং ট্রাভিস এ ব্যাপারে প্রায় নিশ্চিহ হয়ে যায় যে সে তাদের কাছ থেকে কোনো তথ্যই বের করতে পারবে না। জেনির ভাই-বোনেরাও একইরকম অনাগ্রহ দেখায় তাকে। কিন্তু এটা রাষ্ট্রীয় গোপনীয়তার প্রশ্ন, তাই ডিভাইনকে আবার বহুরূপীর ছদ্মবেশ নিতে হবে প্রকৃত সত্য বের করে আনার জন্য।

কখনও ধীরগতি কখনও টানটান, এভাবেই উপন্যাস এগোয়। কিন্তু একবারও কেন্দ্র থেকে সরে যায় না। বালডাচি তার সাসপেন্স তৈরির দক্ষতার পরাকাষ্ঠা দেখিয়েছেন এই নতুন উপন্যাসে। ২০২৩-এ প্রকাশিত তার আরেকটি থ্রিলার উপন্যাস সিম্পলি লাইস-এও একইরক সাসপেন্সের আবহ তৈরি করেছেন তিনি। থ্রিলার পাঠকদের ভালো লাগবে বইটি।

দ্য ইডজ
ডেভিড বালডাচি
প্রকাশক : গ্রান্ড সেন্ট্রাল পাবলিশিং
প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৩।


মন্তব্য করুন

সম্পর্কিত লেখাগুলো

বাহিরানায় জনপ্রিয়

বাহিরানায় বিভাগসমূহ