বাহিরানা

ডেভিড বালডাচির ন্যাশ ফলস: সাধারণ একজনের বিপজ্জনক হয়ে ওঠার গল্প

ডেভিড বালডাচির ন্যাশ ফলস বই রিভিউয়ের প্রচ্ছদ

দ্য ইডজ (২০২৩) ও সিম্পলি লাইস (২০২৩)-এর পর এবছর ডেভিড বালডাচির ন্যাশ ফলস আরেকটি শ্বাসরুদ্ধকর থ্রিলার। এবার একজন ইনভেস্টম্যান অফিসারের পৃথিবীব্যাপী ছড়ানো এক অপরাধী চক্র ও এফবিআইয়ের মাঝখানে পড়ে যাওয়া ও তার আন্ডারকভার এজেন্ট হয়ে ওঠার গল্প বলেছেন তিনি। হলিউডের আন্ডাকভার এজেন্টে নিয়ে যে চলচ্চিত্রগুলো তৈরি হয় তারই নবরূপ।

ডেভিড বালডাচির ন্যাশ ফলস উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র ওয়াল্টার নাশ একজন ফাইনান্সার, সাইবারটিক ইনভেস্টমেন্টস (Sybaritic Investments)-এ বড় কর্মকর্তা। তার স্ত্রী ও এক ছেলে ও এক মেয়ে নিয়ে সুখী সংসার। সে অত্যন্ত সৎ ও পরিশ্রমী। তার পরীশ্রমের মানসিকতা তাকে এত দূর আসতে সাহায্য করেছে। আমেরিকান সমাজে একজন উচ্চবিত্ত বলতে যা বোঝায় সে তাই। তবে যা হয়, তার স্বাভাবিক জীবনের ছন্দপতন ঘটে একদিন। তার ভিয়েতনাম যুদ্ধফেরত বাবার শেষকৃত্যানুষ্ঠানেই ঘটে সেই ছন্দপতনের ঘটনাটি। ওইদিন এফবিআই (FBI) তার সঙ্গে দেখা করে জানায় ভিক্টোরিয়া স্টিরস (Victoria Steers) তার সাইবারটিক ইনভেস্টমেন্ট ফার্মের মাধ্যমে বিরাট অঙ্কের অর্থ পাচার করছে। এই ভিক্টোরিয়া বিশাল বড় এক অপরাধী চক্রের প্রধান। তো এফবিআই ওয়াল্টারকে তাদের আন্ডারকভার হতে আমন্ত্রণ জানায়, যাতে ভিক্টোরিয়া ও তার সহযোগীদের তারা ধরতে পারে, কেননা বহুবছর ধরেই এফবিআই তাকে খুঁজে পেতে ব্যর্থ হচ্ছে । এ হিসেবে দেখতে গেলে ওয়াল্টারের সামনে কোনো দ্বিতীয় পথও খোলা নেই, কেননা এই অর্থ পাচারে তারই ফার্ম ব্যবহৃত হচ্ছে। তাই তার উপরও দায় এসে পড়ে কিছু, সে যত নির্দোষই হোক না কেন। সে একসময় এফবিআইয়ের সঙ্গে কাজ করতে রাজিও হয কিন্তু খবরটি একময় ভিক্টোরিয়ার কাছে চলে গেলে সে বিভিন্ন কৌশল ব্যবহার করতে শুরু করে যা ওয়াল্টার ন্যাশ ও এফবিআই—দুই পক্ষের জন্যই বিপজ্জনক। এই খেলায় ন্যাশকে জিততে হলে ও ভিক্টোরিয়াকে পরাজিত করতে হলে এমন একজন হতে হবে যা সে নয়, এমন কেউ যে একই সঙ্গে বুদ্ধিমান কিন্তু বিপদ সামলাতে অত্যন্ত দক্ষ।

এখানে বুঝা প্রয়োজন ন্যাশ কিন্তু একজন স্বাভাবিক সামাজিক মানুষ, যার স্ত্রী ও সন্তানদের নিয়ে সুখী পরিবার আছে। তাকে পরিস্থিতি এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেখানে তাকে হতে হবে মিলিটারি ধরণের দক্ষতাসম্পন্ন। এই বৈপরীত্যটিকেই বালডাচি অত্যন্ত কৌশলের সঙ্গে সামলেছেন। তাই উপন্যাসটি থ্রিলার হয়ে উঠেছে। পাঠকদের শুরু থেকেই মনে হয় ন্যাশের পেছনে এফবিআই থাকলেও সে যেহেতু আন্ডারকভার তাই সে পুরো সহযোগীতা পাবে না কখনওই, তাকে একাই সামলাতে হবে সবকিছু। আর ঠিক এই জায়গাটাতেই উপন্যাসটির বিশেষত্ব, কেননা জীবন সবসময় কোনো না কোনো অসম্ভব পরীক্ষার মুখোমুখি করে আমাদের। যেরকম ন্যাশকে করেছে। নিজেকে আর তার পরিবারকে বাঁচাতে যার সামনে ভিক্টোরিয়া স্টিরসকে পরাজিত করা ছাড়া পথ নেই কোনো। মোট কথা তাকে ভিক্টোরিয়ার মতোই বিপজ্জনক একজন হয়ে উঠতে হবে, এ ছাড়া সে জিততে পারবে না কিছুতেই।

ডেভিড বালডাচি বিভিন্ন নতুন চরিত্র নির্মাণ করেন তার উপন্যাসগুলোয়। আমাদের আলোচিত ন্যাশ ফলস এর ওয়াল্টার ন্যাশ চরিত্রটিও বালডাচির থ্রিলার জগতে নতুন। ওয়াল্টার ন্যাশের সঙ্গে বিপজ্জনক অভিযাত্রায় পাঠকরা রুদ্ধশ্বাস আনন্দ পাবেন।

ন্যাশ ফলস (NASH FALLS)
লেখক: ডেভিড বালডাচি (David Baldacci)
প্রকাশক: গ্রান্ড সেন্ট্রাল পাবলিশিং
প্রকাকাল: ১১ নভেম্বর, ২০২৫
মূল্য: ৩২ ডলার।


মন্তব্য করুন

সম্পর্কিত লেখাগুলো

বাহিরানায় জনপ্রিয়

বাহিরানায় বিভাগসমূহ