Description
দিবারাত্রির কাব্য মানিক বন্দ্যোপাধ্যায়ে রোমান্টিক চেতনার মূর্ত প্রকাশ হয়ে আছে। তবে এর চরিত্ররা কল্পজগতে বাস করে বলে মনে হলেও তাদের পা বাস্তবের কঠিন শিলায় রেখেছেন লেখক। এটি তার প্রথম উপন্যাস কিন্তু প্রকাশিত হয়েছে দ্বিতীয় বই হিসেবে। এখানে নাটকীয়তা, স্বপ্ন, যৌনতার মনস্তত্ব, সবই তুলে এনেছেন তিনি। আনন্দের আত্মহত্যা যেমন পাঠককে ভাবায় তেমনি সুপ্রিয়াকে কেন অশোক ছাদ থেকে ফেলে দিতে চায় সেই রহস্যও খুব ভালোভাবেই তৈরি করেছেন লেখক, শেষে এর চরিত্ররা আমাদেরই দিবারাত্রির গল্প শোনায় । তাই এই উপন্যাসটি কালকে ছাড়িয়ে অসীমে অবগাহন করেছে, করছে।



Reviews
There are no reviews yet.