বাহিরানা

তিনটি সদ্য প্রকাশিত উপন্যাস: আপনার পাঠ-অভিজ্ঞতাকে গভীরতা দেবে

তিনটি সদ্য প্রকাশিত উপন্যাস রিভিউয়ের প্রচ্ছদ

২০২৬-এর শুরুতেই অনেক উপন্যাস প্রকাশিত হয়েছে। বাংলাদেশে বিশেষ করে ফেব্রুয়ারিতে লেখকদের সবচেয়ে বেশি বই প্রকাশিত হয়। প্রকাশকরাও তাদের সারা বছরের সিংহভাগ বই প্রকাশ করেন এই মাসে। তবে ফ্রেব্রুয়ারির আগেই বাহিরানায় তিনটি সদ্য প্রকাশিত উপন্যাস নিয়ে সংক্ষিপ্ত রিভিউ প্রকাশ করা হলো, পাঠকদের জানানোর জন্য। উপন্যাসের লেখকেরা যেমন একজন থেকে অন্যজন ভিন্ন, তেমনি উপন্যাসগুলোর গঠন ও বিষয়বস্তুও … বিস্তারিত পড়ুন

ডেভিড বালডাচির ন্যাশ ফলস: সাধারণ একজনের বিপজ্জনক হয়ে ওঠার গল্প

ডেভিড বালডাচির ন্যাশ ফলস বই রিভিউয়ের প্রচ্ছদ

দ্য ইডজ (২০২৩) ও সিম্পলি লাইস (২০২৩)-এর পর এবছর ডেভিড বালডাচির ন্যাশ ফলস আরেকটি শ্বাসরুদ্ধকর থ্রিলার। এবার একজন ইনভেস্টম্যান অফিসারের পৃথিবীব্যাপী ছড়ানো এক অপরাধী চক্র ও এফবিআইয়ের মাঝখানে পড়ে যাওয়া ও তার আন্ডারকভার এজেন্ট হয়ে ওঠার গল্প বলেছেন তিনি। হলিউডের আন্ডাকভার এজেন্টে নিয়ে যে চলচ্চিত্রগুলো তৈরি হয় তারই নবরূপ। ডেভিড বালডাচির ন্যাশ ফলস উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র ওয়াল্টার … বিস্তারিত পড়ুন

কাজী আনোয়ার হোসেনের আমিই মাসুদ রানা: আত্মজৈবনিক ও থ্রিলারের মিশেল

কাজী আনোয়ার হোসেনের আমিই মাসুদ রানা বই রিভিউয়ের প্রচ্ছদ

কাজী আনোয়ার হোসেনের (১৯ জুলাই ১৯৩৬-১৯ জানুয়ারি ২০২২) মাসুদ রানা বাংলা থ্রিলার জগতে যে বিপুল আলোড়ন ও তরঙ্গ তুলেছিল তা বিস্ময়কর বললেও কম বলা হয়। ভারত নাট্যম, ধ্বংস পাহাড়-এর রেশ কাটতে না কাটতেই তাতে জড়ো হয়েছিল আরো অসংখ্য নতুন নতুন বই, যা একটি প্রজন্মকেই আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছিল। মাসুদ রানার পুরুষালি রূপ, বাংলাদেশি স্পাই এজেন্ট হিসেবে … বিস্তারিত পড়ুন

মতিউর রহমানের সম্পাদনায় প্রিয় আনিসুজ্জামান: তাঁকে লেখা চিঠিপত্র — সময়ের সাক্ষী চিঠির সংকলন

মতিউর রহমানের সম্পাদনায় প্রিয় আনিসুজ্জামান: তাঁকে লেখা চিঠিপত্র বই রিভিউ প্রচ্ছদ

১৯৫১ থেকে ২০১৭ সালে এক অধ্যাপককে লেখা বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষের চিঠি—তাও এর মধ্যে বাংলাদেশের মুক্তিযুক্ত সম্পর্কিত চিঠি রয়েছে অনেকগুলো—সেই অধ্যাপকের ব্যক্তিগত জীবন যে দৃশ্যমান করে তাই নয়, একটি বৃহৎ সময়কেও পরিস্ফুট করে তোলে। অধ্যাপক আনিসুজ্জামানের কাছে এই দীর্ঘ সময়পর্বে লেখা চিঠিগুলোর সংকলনই বাংলাদেশের গুরুত্বপূর্ণ সাংবাদিক ও সম্পাদক মতিউর রহমানের সম্পাদনায় প্রিয় আনিসুজ্জামান: তাঁকে লেখা চিঠিপত্র … বিস্তারিত পড়ুন

ওলিভিয়ের নরেকের দ্য উইন্টার ওয়ারিয়রস: রাশিয়া-ফিনল্যান্ড যুদ্ধের সত্য ইতিহাস অবলম্বনে অনবদ্য থ্রিলার

ওলিভিয়ের নরেকের দ্য উইন্টার ওয়ারিয়রস থ্রিলার উপন্যাসের রিভিউ প্রচ্ছদ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এই সময়পর্বে সোভিয়েত ইউনিয়ন সময়ের রাশিয়ার ফিনল্যান্ড দখলের পর দেশটির এক যোদ্ধাদলের স্বদেশের প্রতিরক্ষা ও স্বাধীনতার জন্য যুদ্ধের সত্য ঘটনা নিয়ে একটি দুর্ধর্ষ থ্রিলার উপন্যাস ফরাসি লেখক ওলিভিয়ের নরেকের দ্য উইন্টার ওয়ারিয়রস পড়া যেতে পারে। নামেই বোঝা যাচ্ছে উপন্যাসটিতে ইউরোপের হাড় কাঁপানো শীত ও রাশিয়ার বিরুদ্ধে জীবনপণ যুদ্ধ এক সুতোয় বাঁধা পড়েছে, সেই … বিস্তারিত পড়ুন

রায়হান রাইনের বাংলার দর্শন: প্রাক্‌-উপনিবেশ পর্ব — বাংলার মানুষের নিজস্ব দেখাকে আবিষ্কারের চেষ্টা

রায়হান রাইনের বাংলার দর্শন: প্রাক্‌-উপনিবেশ পর্ব বই রিভিউয়ের প্রচ্ছদ

কবি ও ঔপন্যাসিক রায়হান রাইন অতীশ দীপঙ্কর ও শান্তরক্ষিত-এর লেখার অনুবাদের মাধ্যমে বাংলার চিন্তাপদ্ধতি আবিষ্কারে যে অধ্যবসায়, বিজ্ঞতার পরিচয় দিয়েছেন একইরকম পূর্ণমনোযোগ ও বিজ্ঞতায় বাংলার প্রাক্‌-ঔপনিবেশিক পর্বের দর্শনকে ইতিহাসের গভীরে প্রবেশ করে তার সারসহ তুলে এনেছেন। রায়হান রাইনের বাংলার দর্শন: প্রাক্‌-উপনিবেশ পর্ব বইটি অন্য বইগুলোর মতোই জটিলতামুক্ত ও ভূমিকা-ব্যাখ্যায় সম্মৃদ্ধ। রায়হান রাইনের বাংলার দর্শন: প্রাক্‌-উপনিবেশ … বিস্তারিত পড়ুন

রায়হান রাইনের অতীশ দীপঙ্কর রচনাবলি: নতুন চিন্তার পথ

রায়হান রাইনের অতীশ দীপঙ্কর রচনাবলি বই রিভিউয়ের প্রচ্ছদ

তিব্বতে বৌদ্ধধর্মের বিস্তারে ও রক্ষায় যে দুইজন বৌদ্ধ মাধ্যমিকবাদী বাঙালি আচার্যের প্রভাব সর্বাধিক তারা হলেন আচার্য শান্তরক্ষিত (৭২৫-৭৮৮) ও অতীশ দীপঙ্কর (৯৮২-১০৫৪)। অতীশ দীপঙ্কর জন্মেছিলেন বাংলাদেশের বিক্রমপুরের বজ্রযোগিনী গ্রামে। রাজা ঠিস্রোং দেচানের আমন্ত্রণে শান্তরক্ষিত অষ্ঠম শতাব্দীর শেষে তিব্বতে যান। তাদের রচনাবলীর সঙ্গেও বাংলা ও তিব্বত অঙ্গাঙ্গীভাবে জড়িত। শান্তরক্ষিত ও অতীশ দীপঙ্করের বহু মূল্যবান রচনা বাংলা … বিস্তারিত পড়ুন

ছাপাখানার উৎপত্তি ও বাংলা ছাপাখানার ইতিহাস

ছাপাখানার উৎপত্তি ও বাংলা ছাপাখানার ইতিহাস প্রচ্ছদ

মুদ্রণযন্ত্র বা বৃহৎ অর্থে ছাপাখানা ছাড়া আধুনিক সভ্যতার কল্পনা অসম্ভব ছিল। জ্ঞানের বিস্তার সম্ভব হয়েছিল ছাপাখানার মাধ্যমে। তাই জ্ঞানের বিস্তারের সঙ্গে ছাপাখানার ইতিহাস অঙ্গাঙ্গীভাবে জড়িত। কেননা এর আগে হাতে লেখা বইয়ের উপর নির্ভরশীল হওয়া ছাড়া উপায় ছিল না। তবে, সেই বইগুলো রাজা ও বিশিষ্ট ব্যক্তিদের তত্ত্বাবধানে থাকত। বাকিসব বর্তমানের মতোই ছিল, বইগুলো রাখা হতো তাদের … বিস্তারিত পড়ুন

হুমায়ূন আহমেদের শ্রেষ্ঠ ১০ উপন্যাস

হুমায়ূন আহমেদের শ্রেষ্ঠ ১০ উপন্যাস। হুমায়ূন আহমেদের কয়েকটি বইয়ের ছবি ও তার একটি প্রতিকৃতি আছে এখানে।

হুমায়ূন আহমেদের শ্রেষ্ঠ ১০ উপন্যাস বিষয়ে বলতে গেলে দ্বন্দ্বে পড়তে হয়। কারণ বিশ্বজুড়েই কিছু লেখক আছেন যাদের সব লেখাই সেরা। এর উৎস সন্ধানও একটু জটিল। তবে মোটাদাগে যে কারণ পাওয়া যায় তা হলো এই লেখকেরা একটি নিজস্ব ভাষা আবিষ্কার করেছেন। আরেকটু এগিয়ে গেলে দেখতে পাওয়া যাবে তাদের মধ্যে দুইটি শ্রেণী আছে, একটি শ্রেণীতে আছেন সেই … বিস্তারিত পড়ুন

ফজলে রাব্বীর মৃণাল সেন: জীবন ও সিনেমা — প্রথাভাঙা শিল্পীর প্রতিকৃতি

ফজলে রাব্বীর মৃণাল সেন জীবন ও সিনেমা বই রিভিউয়ের প্রচ্ছদ

বিশ্ব চলচ্চিত্রে বাঙালির স্বতন্ত্র আসন তৈরি করেছিলেন সত্যজিৎ রায় ও ঋত্বিক কুমার ঘটক। তাদের সাথে আরেকজনে নাম অবশ্যম্ভাবী, তিনি মৃণাল সেন। যিনি চলচ্চিত্রের পর্দায় সমাজ ও জীবনকে এমনভাবে নিয়ে এসেছিলেন যা বাস্তবতাস্পর্শী কিন্তু রাষ্ট্র ও ব্যক্তিকে চিরে সত্যকে শিল্পের মাধ্যমে তুলে আনায় বদ্ধপরিকর। ফজলে রাব্বীর মৃণাল সেন: জীবন ও সিনেমা জীবনীগ্রন্থটিতে এই মহৎ চলচ্চিত্রকারের জীবন … বিস্তারিত পড়ুন