ওলিভিয়ের নরেকের দ্য উইন্টার ওয়ারিয়রস: রাশিয়া-ফিনল্যান্ড যুদ্ধের সত্য ইতিহাস অবলম্বনে অনবদ্য থ্রিলার

ওলিভিয়ের নরেকের দ্য উইন্টার ওয়ারিয়রস থ্রিলার উপন্যাসের রিভিউ প্রচ্ছদ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এই সময়পর্বে সোভিয়েত ইউনিয়ন সময়ের রাশিয়ার ফিনল্যান্ড দখলের পর দেশটির এক যোদ্ধাদলের স্বদেশের প্রতিরক্ষা ও স্বাধীনতার জন্য যুদ্ধের সত্য ঘটনা নিয়ে একটি দুর্ধর্ষ থ্রিলার উপন্যাস ফরাসি লেখক ওলিভিয়ের নরেকের দ্য উইন্টার ওয়ারিয়রস পড়া যেতে পারে। নামেই বোঝা যাচ্ছে উপন্যাসটিতে ইউরোপের হাড় কাঁপানো শীত ও রাশিয়ার বিরুদ্ধে জীবনপণ যুদ্ধ এক সুতোয় বাঁধা পড়েছে, সেই … বিস্তারিত পড়ুন

রায়হান রাইনের বাংলার দর্শন: প্রাক্‌-উপনিবেশ পর্ব — বাংলার মানুষের নিজস্ব দেখাকে আবিষ্কারের চেষ্টা

রায়হান রাইনের বাংলার দর্শন: প্রাক্‌-উপনিবেশ পর্ব বই রিভিউয়ের প্রচ্ছদ

কবি ও ঔপন্যাসিক রায়হান রাইন অতীশ দীপঙ্কর ও শান্তরক্ষিত-এর লেখার অনুবাদের মাধ্যমে বাংলার চিন্তাপদ্ধতি আবিষ্কারে যে অধ্যবসায়, বিজ্ঞতার পরিচয় দিয়েছেন একইরকম পূর্ণমনোযোগ ও বিজ্ঞতায় বাংলার প্রাক্‌-ঔপনিবেশিক পর্বের দর্শনকে ইতিহাসের গভীরে প্রবেশ করে তার সারসহ তুলে এনেছেন। রায়হান রাইনের বাংলার দর্শন: প্রাক্‌-উপনিবেশ পর্ব বইটি অন্য বইগুলোর মতোই জটিলতামুক্ত ও ভূমিকা-ব্যাখ্যায় সম্মৃদ্ধ। রায়হান রাইনের বাংলার দর্শন: প্রাক্‌-উপনিবেশ … বিস্তারিত পড়ুন

রায়হান রাইনের অতীশ দীপঙ্কর রচনাবলি: নতুন চিন্তার পথ

রায়হান রাইনের অতীশ দীপঙ্কর রচনাবলি বই রিভিউয়ের প্রচ্ছদ

তিব্বতে বৌদ্ধধর্মের বিস্তারে ও রক্ষায় যে দুইজন বৌদ্ধ মাধ্যমিকবাদী বাঙালি আচার্যের প্রভাব সর্বাধিক তারা হলেন আচার্য শান্তরক্ষিত (৭২৫-৭৮৮) ও অতীশ দীপঙ্কর (৯৮২-১০৫৪)। অতীশ দীপঙ্কর জন্মেছিলেন বাংলাদেশের বিক্রমপুরের বজ্রযোগিনী গ্রামে। রাজা ঠিস্রোং দেচানের আমন্ত্রণে শান্তরক্ষিত অষ্ঠম শতাব্দীর শেষে তিব্বতে যান। তাদের রচনাবলীর সঙ্গেও বাংলা ও তিব্বত অঙ্গাঙ্গীভাবে জড়িত। শান্তরক্ষিত ও অতীশ দীপঙ্করের বহু মূল্যবান রচনা বাংলা … বিস্তারিত পড়ুন

ছাপাখানার উৎপত্তি ও বাংলা ছাপাখানার ইতিহাস

ছাপাখানার উৎপত্তি ও বাংলা ছাপাখানার ইতিহাস প্রচ্ছদ

মুদ্রণযন্ত্র বা বৃহৎ অর্থে ছাপাখানা ছাড়া আধুনিক সভ্যতার কল্পনা অসম্ভব ছিল। জ্ঞানের বিস্তার সম্ভব হয়েছিল ছাপাখানার মাধ্যমে। তাই জ্ঞানের বিস্তারের সঙ্গে ছাপাখানার ইতিহাস অঙ্গাঙ্গীভাবে জড়িত। ছাপাখানার কারণেই বইয়ের মুদ্রণ সংখ্যা বেড়ে যেতে পেরেছে।  কেননা এর আগে হাতে লেখা বইয়ের উপর নির্ভরশীল হওয়া ছাড়া উপায় ছিল না। তবে, সেই বইগুলো রাজা ও বিশিষ্ট ব্যক্তিদের তত্ত্বাবধানে থাকত, … বিস্তারিত পড়ুন

ভালো পাঠক হওয়ার ৬টি উপায়: যা আপনার পড়ার অভিজ্ঞতা বদলে দেবে

ভালো পাঠক হওয়ার ৬টি উপায়। এখানে বইয়ের সেল্ফ ও দুইটি বই রয়েছে, প্রচ্ছদলিপি রয়েছে।

সবাই পড়ে কিন্তু সবাই পাঠক নয়, আবার পাঠকদের মধ্যে সবাই ভালো পাঠক নয়। পাঠ একটি গুণ লেখালেখির মতোই যা ক্রমাগত চর্চায় আয়ত্ত করা যায়। একজন দৌড়বিদ যেমন প্রতিদিন অনুশীলন করেন তেমনি একজন পাঠককেও অনুশীলন করতে হয়। কিন্তু কীভাবে তিনি পড়বেন, কোন মাধ্যমে (বই, ই-বুক, অডিও বই) পড়বেন—এগুলোই তার দক্ষতার পরিমাণ বাড়াতে বা কমাতে পারে। যদি … বিস্তারিত পড়ুন

রামেন্দু মজুমদারের নীরবতার ভাষা ও অন্যান্য: শিল্পাঙ্গনের সঙ্গে রাজনীতির সম্পর্ক

রামেন্দু মজুমদারের প্রবন্ধের বই নীরবতার ভাষা ও অন্যান্য বইয়ের প্রচ্ছদ

বাংলাদেশের নাট্যাঙ্গনে রামেন্দু মজুমদার কৃতি শিল্পী। তিনি ভাবনাকে রূপ দিতে পারেন, অভিনয়, নির্দেশনায় এবং লেখায়। তবে, রামেন্দু মজুমদারের নীরবতার ভাষা ও অন্যান্য বইটিকে বাংলাদেশের শিল্পাঙ্গনের সঙ্গে রাজনীতির সম্পর্ক হিসেবেও পড়া যেতে পারে। বইয়ের ১৬টি প্রবন্ধে তিনি তার শিল্পের দায় ও চিন্তাকে ভাষা দিয়েছেন। বইটির একটি বিশেষ দিক হলো বাংলাদেশের শিল্পাঙ্গন রাজনীতির সাথে কীভাবে সম্পর্কিত তার … বিস্তারিত পড়ুন

হুমায়ূন আহমেদের শ্রেষ্ঠ ১০ উপন্যাস

হুমায়ূন আহমেদের শ্রেষ্ঠ ১০ উপন্যাস। হুমায়ূন আহমেদের কয়েকটি বইয়ের ছবি ও তার একটি প্রতিকৃতি আছে এখানে।

হুমায়ূন আহমেদের শ্রেষ্ঠ ১০ উপন্যাস বিষয়ে বলতে গেলে দ্বন্দ্বে পড়তে হয়। কারণ বিশ্বজুড়েই কিছু লেখক আছেন যাদের সব লেখাই সেরা। এর উৎস সন্ধানও একটু জটিল। তবে মোটাদাগে যে কারণ পাওয়া যায় তা হলো এই লেখকেরা একটি নিজস্ব ভাষা আবিষ্কার করেছেন। আরেকটু এগিয়ে গেলে দেখতে পাওয়া যাবে তাদের মধ্যে দুইটি শ্রেণী আছে, একটি শ্রেণীতে আছেন সেই … বিস্তারিত পড়ুন

ফজলে রাব্বীর মৃণাল সেন: জীবন ও সিনেমা — প্রথাভাঙা শিল্পীর প্রতিকৃতি

ফজলে রাব্বীর মৃণাল সেন জীবন ও সিনেমা বই রিভিউয়ের প্রচ্ছদ

বিশ্ব চলচ্চিত্রে বাঙালির স্বতন্ত্র আসন তৈরি করেছিলেন সত্যজিৎ রায় ও ঋত্বিক কুমার ঘটক। তাদের সাথে আরেকজনে নাম অবশ্যম্ভাবী, তিনি মৃণাল সেন। যিনি চলচ্চিত্রের পর্দায় সমাজ ও জীবনকে এমনভাবে নিয়ে এসেছিলেন যা বাস্তবতাস্পর্শী কিন্তু রাষ্ট্র ও ব্যক্তিকে চিরে সত্যকে শিল্পের মাধ্যমে তুলে আনায় বদ্ধপরিকর। ফজলে রাব্বীর মৃণাল সেন: জীবন ও সিনেমা জীবনীগ্রন্থটিতে এই মহৎ চলচ্চিত্রকারের জীবন … বিস্তারিত পড়ুন

লিসা ফেল্ডমেন ব্যারেটের মস্তিষ্ক সম্পর্কে সাড়ে সাত পাঠ: রহস্যমোচনের আবিষ্কারে আশ্চর্য ভ্রমণ

লিসা ফেল্ডমেন ব্যারেটের মস্তিষ্ক সম্পর্কে সাড়ে সাত পাঠ বইয়ের প্রচ্ছদ

পৃথিবী ও মহাবিশ্ব সম্পর্কে যেমন আমরা এখনও অনেক কম জানি তেমনি আমাদের মস্তিষ্ক বিষয়েও একই কথা বলা যায়। কিন্তু জানার তো শেষ নেই, জানার আগ্রহ যেহেতু প্রবলভাবেই আছে আমাদের। বর্তমান পৃথিবীর শীর্ষস্থানীয় বিজ্ঞানীদের একজন লিসা ফেল্ডমেন ব্যারেটের মস্তিষ্ক সম্পর্কে সাড়ে সাত পাঠ মস্তিষ্কের জানা-অজানা বিষয় নিয়েই। মূল বইটি ইংরেজিতে সেভেন এন্ড অ্যা হাফ লেসনস এবাউট … বিস্তারিত পড়ুন

আর্য সারথীর জরথুস্ত্র নীৎশের সহজিয়া ভাবনা: বাংলার দর্শনের সাথে মেলবন্ধন ঘটাবার চেষ্টা

আর্য সারথীর জরথুস্ত্র নীৎশের সহজিয়া ভাবনা বই রিভিউয়ের প্রচ্ছদ

আর্য সারথীর জরথুস্ত্র নীৎশের সহজিয়া ভাবনা বইটি নীৎশ ও জরথুস্ত্রের উপর তার ভাবনা ও উপলব্ধি নিয়ে। বইটির বিশেষত্ব এই যে আর্য সারথী নীৎশের জরথুস্ত্র বললেন  নামক বইকে কেন্দ্রে রেখে এই দুই দার্শনিক ও ধর্মপ্রবক্তার সংযুক্তি দেখাতে চেয়েছেন। নীৎশে ও জরথুস্ত্র দুজনেই স্ব স্ব ক্ষেত্রে মানব সভ্যতার দু্ই দিকপাল, আধুনিক দর্শনে নীৎশের অবদান ব্যাপক, অপরদিকে পারস্যের … বিস্তারিত পড়ুন

🛒 Cart 0