বাহিরানা

বদরুদ্দীন উমরের চিরস্থায়ী বন্দোবস্তে বাঙলাদেশের কৃষক: বাংলাদেশের রাজনীতিতে কৃষকদের ভূমিকা

বদরুদ্দীন উমরের চিরস্থায়ী বন্দোবস্তে বাঙলাদেশের কৃষক বই রিভিউয়ের প্রচ্ছদ

বদরুদ্দীন উমরের পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি (প্রথম খণ্ড) ও যুদ্ধপূর্ব বাঙলাদেশ বই দুটিতে ভাষা আন্দোলন ও বাংলাদেশের মুক্তিযুদ্ধে কৃষকশ্রেণী ও তেভাগা আন্দোলনের ভূমিকার বিষয়ে বিশেষ আলোকপাত ছিল। বুর্জোয়া রাজনীতি ক্ষণে ক্ষণে কিভাবে কৃষকদের দিকে ঝুঁকে পড়েছে, নিজেদের শ্রেণীস্বার্থে কিভাবে কৃষকদের ব্যবহার করেছে তার নজির তার লেখায় পাওয়া যায়। আমরা নিজেরা যদি দেখি, … বিস্তারিত পড়ুন

আহমদ ছফার সিপাহী যুদ্ধের ইতিহাস: ভিন্ন আঙ্গিকে ইংরেজ শাসনামলের সবচেয়ে বড় বিদ্রোহকে দেখা

আহমদ ছফার সিপাহী যুদ্ধের ইতিহাস বই রিভিউয়ের প্রচ্ছদ

আহমদ ছফার প্রবন্ধ, গবেষণা, বাঙালি মুসলমানের মন, বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস, উপন্যাস, গাভী বিত্তান্ত, গল্প, ওঙ্কার, অনুবাদ, গ্যায়েটের ফাউস্ট যতটা খ্যাত ততটা নয় তার সিপাহী যুদ্ধের ইতিহাস (১৯৭৯) বইটি। বইটি আহমদ ছফা বিএ পরীক্ষার পর মানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আগে লিখলেও প্রকাশ করেন দীর্ঘকাল পর ১৯৭৯ সালে। সিপাহী বিদ্রোহ ছিল ভারতে বৃটিশ শাসন শুরু হওয়ার পর … বিস্তারিত পড়ুন

মতিউর রহমানের সম্পাদনায় প্রিয় আনিসুজ্জামান: তাঁকে লেখা চিঠিপত্র — সময়ের সাক্ষী চিঠির সংকলন

মতিউর রহমানের সম্পাদনায় প্রিয় আনিসুজ্জামান: তাঁকে লেখা চিঠিপত্র বই রিভিউ প্রচ্ছদ

১৯৫১ থেকে ২০১৭ সালে এক অধ্যাপককে লেখা বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষের চিঠি—তাও এর মধ্যে বাংলাদেশের মুক্তিযুক্ত সম্পর্কিত চিঠি রয়েছে অনেকগুলো—সেই অধ্যাপকের ব্যক্তিগত জীবন যে দৃশ্যমান করে তাই নয়, একটি বৃহৎ সময়কেও পরিস্ফুট করে তোলে। অধ্যাপক আনিসুজ্জামানের কাছে এই দীর্ঘ সময়পর্বে লেখা চিঠিগুলোর সংকলনই বাংলাদেশের গুরুত্বপূর্ণ সাংবাদিক ও সম্পাদক মতিউর রহমানের সম্পাদনায় প্রিয় আনিসুজ্জামান: তাঁকে লেখা চিঠিপত্র … বিস্তারিত পড়ুন

বদরুদ্দীন ‍উমরের যুদ্ধপূর্ব বাঙলাদেশ: জনগণের পক্ষে বিশ্লেষণ

বদরুদ্দীন ‍উমরের যুদ্ধপূর্ব বাঙলাদেশ বইয়ের প্রচ্ছদ।

বামপন্থী তাত্ত্বিক বদরুদ্দীন ‍উমরের যুদ্ধপূর্ব বাঙলাদেশ (প্রথম প্রকাশ, ১৯৭৬) বাংলাদেশের ১৯৭১ পূর্ববর্তী রাজনীতিকে বোঝার জন্য বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বই। কীভাবে পশ্চিম পাকিস্তান পূর্ব বাংলাকে শোষণ করছিল এবং এদেশীয় কোন কোন পক্ষ তাদের সহযোগী ছিল। এবং কেন ও কীভাবে জনগণ শোষক রাষ্ট্রকাঠামেরা বিরুদ্ধে ফুঁসে উঠেছিল তার সবচেয়ে সুন্দর ভাষ্য হচ্ছে বইটি। এই মহাগুরুত্বপূর্ণ বইটিকে প্রায়ই উপেক্ষা … বিস্তারিত পড়ুন

লিসা ফেল্ডমেন ব্যারেটের মস্তিষ্ক সম্পর্কে সাড়ে সাত পাঠ: রহস্যমোচনের আবিষ্কারে আশ্চর্য ভ্রমণ

লিসা ফেল্ডমেন ব্যারেটের মস্তিষ্ক সম্পর্কে সাড়ে সাত পাঠ বইয়ের প্রচ্ছদ

পৃথিবী ও মহাবিশ্ব সম্পর্কে যেমন আমরা এখনও অনেক কম জানি তেমনি আমাদের মস্তিষ্ক বিষয়েও একই কথা বলা যায়। কিন্তু জানার তো শেষ নেই, জানার আগ্রহ যেহেতু প্রবলভাবেই আছে আমাদের। বর্তমান পৃথিবীর শীর্ষস্থানীয় বিজ্ঞানীদের একজন লিসা ফেল্ডমেন ব্যারেটের মস্তিষ্ক সম্পর্কে সাড়ে সাত পাঠ মস্তিষ্কের জানা-অজানা বিষয় নিয়েই। মূল বইটি ইংরেজিতে সেভেন এন্ড অ্যা হাফ লেসনস এবাউট … বিস্তারিত পড়ুন

প্রশান্ত হালদারের ইলা: নাচোলের ইলা মিত্রের মঞ্চরূপ

প্রশান্ত হালদারের ইলা মঞ্চনাটক বই রিভিউয়ের প্রচ্ছদ

তেভাগা আন্দোলনে সম্মুখসারির একজন ইলা মিত্র। কৃষক বিদ্রোহ ইংরেজদের যেমন ভিত কাঁপিয়ে দিয়েছিল তার রেশ পূ্র্বপাকিস্তান হয়ে আজো রয়ে গেছে। কৃষকদের বঞ্চনা কী ঘুচেছে কখনও? যে-ই ক্ষমতায় আসুক কৃষক অবাঞ্চিতই রয়ে গেছে, পূর্বে যেমন ছিল জমিদারদের শোষণ বর্তমানে আড়তদার, ব্যবসায়ীদের শোষণ। মাত্রাভেদে সমস্যা একই থেকে গেছে। কৃষকদের জমিদারকে অর্ধেক ফসল না দিয়ে তিন ভাগের এক … বিস্তারিত পড়ুন

ভেলাম ভান সেন্দেলের দক্ষিণ-পূর্ব বাংলায় ফ্রান্সিস বুকানন (১৭৯৮): মসলা চাষের বৃত্তান্ত যখন জনপদের ইতিহাস হয়েছিল

ভেলাম ভান সেন্দেলের দক্ষিণ পূর্ব বাংলায় ফ্রান্সিস বুকানন ১৭৯৮ বই রিভিউয়ের প্রচ্ছদ

স্কটিশ উদ্ভিদ বিজ্ঞানী ও শল্যচিকিৎসক ফ্রান্সিস বুকানন (১৫ ফেব্রুয়ারি ১৭৬২-১৫ জুন ১৮২৯) দক্ষিণ-পূর্ব বাংলা (চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী) ভ্রমণ করেছিলেন, সেই ভ্রমণবৃত্তান্ত তিনি লিখেও রেখেছিলেন। বুকাননের মূল পাণ্ডুলিপি সম্পাদনা করেছেন ভেলাম ভান সেন্দেল। ভেলাম ভান সেন্দেলের দক্ষিণ-পূর্ব বাংলায় ফ্রান্সিস বুকানন (১৭৯৮) বইটি এমন এক ইতিহাস আমাদের সামনে আনে, যাকে অভূতপূর্ব বলা যায়। তার পুরো নাম ফ্রান্সিস … বিস্তারিত পড়ুন

আবদুল হাই শিকদারের জানা অজানা মওলানা ভাসানী: প্রমিথিউসের জীবন পেয়েছিলেন যে জননেতা

আবদুল হাই শিকদারের জানা অজানা মওলানা ভাসানী বই রিভিউয়ের প্রচ্ছদ

তিনি বইটির নাম রাখতে চেয়েছিলেন “আমাদের শেষ প্রমিথিউস” কিন্তু পরে আবদুল হাই শিকদারের জানা অজানা মওলানা ভাসানী বইটি বর্তমান নাম পেয়েছে। ভাসানীর সাথে প্রমিথিউসের যোগ খুবই গভীর, যারা তার কর্মকাণ্ড সম্পর্কে ন্যূনতম ধারণা রাখেন তারা বুঝতে পারবেন ভালোভাবে। প্রমিথিউস যেমন মানব জাতির জন্য আগুন চুরি করে শাস্তি পেয়েছিলেন বিনিময়ে ভাসানীও বাংলাদেশকে আত্মসত্তার আগুন উপহার দিয়েছিলেন। … বিস্তারিত পড়ুন

শ্রীরামপ্রাণ গুপ্তের মোগল বংশ: মোগল ইতিহাসের আকরগ্রন্থ

শ্রীরামপ্রাণ গুপ্তের মোগল বংশ বই রিভিউয়ের প্রচ্ছদ

শ্রীরামপ্রাণ গুপ্তের মোগল বংশ বইটি ইতিহাস বইয়ের তালিকায় সেই অংশে পড়ে যেগুলোকে আকরগ্রন্থ বলা হয়। কারণ এই বইগুলো থেকে শত শত বই জন্ম নেয়। যেমন কোনো ইতিহাসকার যদি ভারতের মুসলিম শাসনের ইতিহাস লিখতে যান, তবে তিনি কী মুগল শাসনের ইতিহাস এড়াতে পারবেন? মুগল শাসন ছাড়া ভারতের মুসলিম শাসনের ইতিহাস কোনোভাবেই সম্পূর্ণ হবে না। তখন শ্রীরামপ্রাণের এই … বিস্তারিত পড়ুন

আলতাফ পারভেজের লাল জুলাই: চব্বিশের গণ-অভ্যুত্থানের পথপরিক্রমা — জুলাইয়ের রাজনৈতিক ইতিহাসের উপস্থাপন

আলতাফ পারভেজের লাল জুলাই চব্বিশের গণ অভ্যুত্থানের পথপরিক্রমা বই রিভিউয়ের প্রচ্ছদ

২০২৪-এর জুলাই শেষ হয়েছিল আগস্টে। জুলাই গণ-অভ্যুত্থান ছিল ক্ষমতার পট পরিবর্তনে এক অভূতপূর্ব জনস্বাধীনতার আকাঙ্ক্ষা ও সংযুক্তির ঘটনা বাংলাদেশের জন্য। গভীরভাবে দেখলে অসংখ্য ঘটনারাশি সেখানে জড়িয়ে-পেঁচিয়ে ছিল, যা সাধারণ চোখে দেখা যায় না। অসংখ্য মানুষের ক্ষোভ, রাষ্ট্রীয় দমন-পীড়নের দীর্ঘ অধ্যায়, বিরোধী রাজনৈতিক দলের প্রতি অবদমনমূলক পন্থা বেছে নেওয়া—এসবই সেখানে যুক্ত হয়েছিল। তবে বাংলাদেশের মধ্যবিত্তশ্রেণীর সংযুক্তি—৭১-এর … বিস্তারিত পড়ুন