প্রহরীর ফিরোজা জলের নদী: প্রচলকে নতুনভাবে দেখার কবিতা

প্রহরীর ফিরোজা জলের নদী কবিতার বই রিভিউয়ের প্রচ্ছদ

পাঠকদের মাঝে প্রায়ই শোনা যায় ভালো কবিতার বই, সেরা কবিতার বই তারা পড়তে চান। আমি মনে করি কবিতার বেলায় ভালো বা খারাপ বলতে আসলে তেমন কোনো মানদণ্ড নেই। মানুষ এই লম্বা জীবন ভ্রমনে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন অবস্থা বা পরিস্থিতির মধ্য দিয়ে যায় বা বাস করে আর এই ভিন্ন অবস্থা বা পরিস্থিতিই আদতে একেকটা কবিতা। … বিস্তারিত পড়ুন

হারুকি মুরাকামির সাউথ অব দ্য বর্ডার ওয়েস্ট অব দ্য সান: প্রেম ও জীবনের নবায়নযোগ্যতা নিয়ে তদন্ত

হারুকি মুরাকামির সাউথ অব দ্য বর্ডার ওয়েস্ট অব দ্য সান উপন্যাস রিভিউয়ের প্রচ্ছদ

হারুকি মুরাকামির উপন্যাসে কথার মধ্যে লুকোনো একটি না বলা কথা থাকে, যেন সব বলে দিচ্ছেন কিন্তু এর ভেতরেই রয়ে গেল না বলা শব্দ। সাধারণভাবে বিষয়টি চরম আকার ধারণ করে যখন কোনো লেখক তার চরিত্রদের অনুভূতিকে ভাষা দিতে চান, কিন্তু কী হবে যদি চরিত্র নিজেই না জানে যে তার মনের ভেতর কী চলছে? আর তখনই মুরাকামির … বিস্তারিত পড়ুন

শহীদুল জহিরের মুখের দিকে দেখি: জাদুবাস্তবতাকে অবলম্বন করে উত্তর-আধুনিকতার দিকে যাত্রা

শহীদুল জহিরের মুখের দিকে দেখি উপন্যাস রিভিউয়ের প্রচ্ছদ

শহীদুল জহির কবে পড়া শুরু করেছি ঠিক মনে করতে পারছি না। কিন্তু শহীদুল জহির পড়ার অল্প দিনের মধ্যেই বুঝে গেছি বাংলায় যেমন এক সময় চর দখল হতো, যার শক্তি বেশি ছিলো সে-ই বড় দখলদার হতো, শহীদুল জহিরও বাংলা সাহিত্যে একজন বড় দখলদার তার স্বতন্ত্র গল্পভাষা ও শৈলীর কারণে। এসব বিশেষত্বের গুণে তিনি অনেকটাই দখল করে … বিস্তারিত পড়ুন

ইমতিয়ার শামীমের আমাদের চিঠিযুগ কুউউ ঝিকঝিক: ব্যক্তি অভিজ্ঞতার মধ্য দিয়ে বাংলাদেশের সামরিক শাসনামলের সামষ্টিক স্মৃতি নির্মাণ

ইমতিয়ার শামীমের আমাদের চিঠিযুগ কুউউ ঝিকঝিক উপন্যাস রিভিউয়ের প্রচ্ছদ

ইমতিয়ার শামীমের আমাদের চিঠিযুগ কুউউ ঝিকঝিক নামের মধ্যেই বাংলাদেশের একটি সময়ের রাজনৈতিক ও প্রযুক্তিগত সময় প্রকাশিত হয়ে আছে। চিঠিযুগ মানে চিঠির সঙ্গে জড়িয়ে থাকা অপেক্ষার গল্পও, এর মধ্যে একটি রোমান্টিক আবহ আছে, তবে ইমতিয়ার শামীম রোমান্টিকতা অতিক্রান্ত সময়ে বসে সেই সময়কে ধরতে চেয়েছেন যখন বাংলাদেশে সামরিক শাসন চলছে ও সেখানে অপেক্ষা মানে মৃত্যুর বা ক্ষতির … বিস্তারিত পড়ুন

আহমদ ছফার গাভী বিত্তান্ত: একটি বিশ্ববিদ্যালয়ের রূপান্তরে যেখানে বাংলাদেশ ফুটে উঠেছে

আহমদ ছফার গাভী বিত্তান্ত উপন্যাস রিভিউয়ের প্রচ্ছদ

একটা বিশ্ববিদ্যালয়, এর উপাচার্য এবং শিক্ষক-ছাত্র রাজনীতির অধঃপতন ও দুর্নীতি নিয়ে একটি উপন্যাস শুরু করার পর শেষ না করে থামা যায় না। বাঙালি মুসলমানের মন (১৯৮১), বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস (১৯৭২), সিপাহী যুদ্ধের ইতিহাস (১৯৭৯)-এর লেখক আহমদ ছফার গাভী বিত্তান্ত এত নীরস বিষয়ের উপর কিন্তু পাঠকদের আদ্যোপান্ত টেনে রাখে এরকম উপন্যাস কয়টি আছে বাংলাদেশে ও বিশ্বসাহিত্যে … বিস্তারিত পড়ুন

আকবর আলি খানের পুরনো সেই দিনের কথা: সত্যনিষ্ঠ আত্মজীবনী ও পাকিস্তান আমলের প্রশাসনিক ব্যবস্থার দলিল

আকবর আলি খানের পুরনো সেই দিনের কথা আত্মজীবনী রিভিউয়ের প্রচ্ছদ

আত্মজীবনীতে সর্বাংশে সত্য বলা যায় না, কিছু মিথ্যা সেখানে আলগোছে ঢুকে পড়ে। কারণ মানুষের স্মৃতি বড় নির্মম, স্মৃতি থেকে অনেক কিছুই হারিয়ে যায়। কিন্তু সত্যের প্রতি নিষ্ঠ থাকার জন্য আত্মজীবনী কখনও মানা করে না, রুশোও তার আত্মজীবনী আমি রুশো বলছি-এর ভূমিকায় তা স্বীকার করেছেন। তিনি সত্যের প্রতি অঙ্গীকারবদ্ধ থেকেছেন, তার জীবন ও কালকে তুলে এনেছেন … বিস্তারিত পড়ুন

পাওলো কোয়েলহোর দ্য আলকেমিস্ট: বেদুঈনদের জীবন থেকে আসা স্বপ্নের উদ্দেশ্যে যাত্রা

পাওলো কোয়েলহোর দ্য আলকেমিস্ট উপন্যাস রিভিউয়ের প্রচ্ছদ

পাওলো কোয়েলহোর (Paulo Coelho) দ্য আলকেমিস্ট (The Alchemist) পড়ার সময় পাঠকদের একটা ভাবনা আসে, যে, এই উপন্যাসে এত আরবীয় উপাদান কেন। এর উত্তর পেতে আমাদের যেতে হবে ইসলামের স্বর্ণযুগে যখন বনি উমাইয়া গোত্র শৌর্য-বীর্যে আরবের সব গোত্রকে ছাড়িয়ে গিয়েছিল, আর সমগ্র আরবকে একসূত্রে গেঁথেছিল—সেই সময়ে। ইবনে খালদুনের আল-মুকাদ্দিমায় এই গোত্রপ্রীতি ও ইসলামের বিশ্বজয়ের বিষয়টি সবিস্তারে … বিস্তারিত পড়ুন

জহির রায়হানের শেষ বিকেলের মেয়ে: জীবনের একটি অত্যাবশ্যকীয় উত্তরের সন্ধান

জহির রায়হানের শেষ বিকেলের মেয়ে উপন্যাস রিভিউয়ের প্রচ্ছদ

জহির রায়হানের শেষ বিকেলের মেয়ে তার প্রথম প্রকাশিত উপন্যাস, এবং আদ্যোপান্ত রোমান্টিক উপন্যাসটির চিঠির যুগের সময়কে দারুণ মুন্সিয়ানায় তুলে ধরার পাশাপাশি পরবর্তী বাংলা রোমান্টিক কথাসাহিত্যে অবদান অকল্পনীয়। আর উপন্যাসের নামের মধ্যে যেরকম ক্ষয়ের বোধ জাগিয়ে তুলতে চেয়েছেন জহির রায়হান, তার চেয়ে সম্পর্ণ ভিন্ন ও আশাপ্রদ একটি সমাপ্তি তিনি পাঠকদের উপহার দিয়েছেন। বরং বলা যায় একটি … বিস্তারিত পড়ুন

জহির রায়হানের হাজার বছর ধরে: বাঙালি মুসলমান সমাজের চিরায়ত গাথা

জহির রায়হানের হাজার বছর ধরে উপন্যাস রিভিউয়ের প্রচ্ছদ

হুয়ান রুলফোর (Juan Rulfo) সেই পেদ্রো পারামো (Pedro Paramo) উপন্যাসের কোমালা নতুন নতুন রূপে বিশ্বসাহিত্যে চেপে বসেছে। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের (Gabriel Garcia Marquez) ওয়ান হান্ড্রেড ইয়ারস অব সলিচ্যুড (One Hundred Years of Solitude)-এর মাকোন্দো থেকে কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার জহির রায়হানের হাজার বছর ধরে উপন্যাসের গ্রামটি কোমালাকে পুনঃপুন নবায়ন করে নিচ্ছে। তবে হাজার বছর ধরে উপন্যাসে … বিস্তারিত পড়ুন

জহির রায়হানের আরেক ফাল্গুন: ভাষা আন্দোলন ও দ্রোহের উপন্যাস

জহির রায়হানের আরেক ফাল্গুন উপন্যাস রিভিউয়ের প্রচ্ছদ

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও ভাষা আন্দোলন নিয়ে গুটি কয়েক উল্লেখযোগ্য কাজই হয়েছে বাংলা সাহিত্যে। এক্ষেত্রে ঊনসত্তরের গণঅভ্যুত্থান নিয়ে আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস চিলেকোঠার সেপাই, মুক্তিযুদ্ধ পরবর্তী সময় নিয়ে ছোটগল্প খোঁয়ারি, মিলির হাতে স্টেনগান অবিস্মরণীয় কাজ নি:সন্দেহে। হুমায়ূন আহমেদ, সৈয়দ শামসুল হকসহ অনেক সাহিত্যিকেরই মুক্তিযুদ্ধ নিয়ে গুরুত্বপূর্ণ কাজ আছে। তবে তা হাতে ‍গুণা যায়। কিন্তু সেই তুলনায় … বিস্তারিত পড়ুন

🛒 Cart 0