উজ্জ্বল মেহেদীর বারকি, জন বারকি: এক ইংরেজের মধ্যে মিশেছে বাংলা

উজ্জ্বল মেহেদীর বারকি জন বারকি বইয়ের প্রচ্ছদ

সুনামগঞ্জ শহর থেকে আমাদের গ্রামের বাড়ি যেতে তখন সরাসরি কোনো সড়ক যোগাযোগ ছিল না। সুরমা পাড়ি দিয়ে ধোপাজান চলতি নদী হয়ে প্রায় ত্রিশ মিনিটের নৌকাযোগে সাহেব বাড়ি ঘাট থেকে মণিপুরী ঘাটে যেতে হতো। পাড়ি দিতাম খোলা ইঞ্জিন নৌকায়। খোলা ইঞ্জিনের নৌকায় পাড়ি দিতে দিতে অবলোকন হতো নদীর চারপাশ ও নদীকে ঘিরে শ্রমিক-মজুরের জনজীবনের হালচাল। সে … বিস্তারিত পড়ুন

ভেলাম ভান সেন্দেলের বাংলাদেশ জনপদের ইতিহাস ও সংস্কৃতি: দেশ যেখানে কেন্দ্র

ভেলাম ভান সেন্দেলের বাংলাদেশ জনপদের ইতিহাস ও সংস্কৃতি বই রিভিউয়ের প্রচ্ছদ

বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি শুরু ও গভীর থেকে বোঝার জন্য যে কয়টি বই গুরুত্বপূর্ণ বিবেচিত হতে পারে, তার মধ্যে নৃবিজ্ঞানী ভেলাম ভান সেন্দেলের বাংলাদেশ জনপদের ইতিহাস ও সংস্কৃতি বইটি অন্যতম। বইটির ইংরেজি নাম অ্যা হিস্ট্রি অব বাংলাদেশ  প্রকাশিত হয়েছিল ২০০৯ সালে। এই ডাচ গবেষক এশিয়ার নৃতত্ত্ব এবং ইতিহাস নিয়ে কাজ করেন, তিনি নেদারল্যান্ডের ইরাসমুস ইউনিভার্সিটি … বিস্তারিত পড়ুন

হারুন রশীদের শরচ্চন্দ্র দাস: নিষিদ্ধ তিব্বতে প্রথম বাঙালি — রোমাঞ্চকর গোয়েন্দা ইতিহাস

হারুন রশীদের শরচ্চন্দ্র দাস নিষিদ্ধ তিব্বতে প্রথম বাঙালি বইয়ের প্রচ্ছদ

হারুন রশিদের চিৎ-তৌৎ-গং: চেনা চট্টগ্রামের অচেনা ইতিহাস বইটি সম্প্রতি প্রকাশিত হয়েছে, তবে এরকমই ইতিহাসের বিস্মৃত অধ্যায় নিয়ে তার আরেকটি বই প্রকাশিত হয়েছিল ২০২৪-এ। ব্রিটিশ সকারের শিক্ষা বিভাগের একজন কর্মচারী বাংলার শরচ্চন্দ্র দাসের ‍উপর হারুন রশীদের শরচ্চন্দ্র দাস: নিষিদ্ধ তিব্বতে প্রথম বাঙালি সেই বই। শরচ্চন্দ্র দাস কীভাবে জেমস বন্ডের মতো গুপ্তচরবৃত্তিতে নিয়োজিত হয়েছিলেন তারই আদ্যোপান্ত বিবরণ … বিস্তারিত পড়ুন

মাহফুজ সিদ্দিকী হিমালয়ের ঘোরবন্দী গোল্ডফিশ: করোনা-কারাগারের নামচা — অসহ সময়ের বয়ান

মাহফুজ সিদ্দিকী হিমালয়ের ঘোরবন্দী গোল্ডফিশ করোনা কারাগারের বইয়ের প্রচ্ছদ

করোনা ২০১৯ সালে চীন থেকে শুরু হয়ে সারা পৃথিবীতে এত দ্রুত ছড়িয়ে পড়েছিল যে বহুকালের মধ্যে মানব সমাজে এরকম অভিজ্ঞতা ছিল নতুন। কারণ তরুণ প্রজন্ম আগে এরকম মহামারির সম্মুখীন হয়নি। আর বৃদ্ধরা পড়েছিল জীবন সংকটে। সেসব আমরা জানি, কিন্তু তখন যে কোয়ারেন্টিন নামক বিচ্ছিন্নতার মধ্যে পতিত হয়েছিল মানুষ, সেই দুঃসহ অভিজ্ঞতাকে শুধুমাত্র কারাগারের সাথেই মেলানো … বিস্তারিত পড়ুন

স্বপন আদনানের গ্রামবাংলার রূপান্তর: সমাজ, অর্থনীতি এবং গণআন্দোলন — পরিবর্তন ও প্রতিরোধের সাংস্কৃতিক বয়ান

স্বপন আদনানের গ্রামবাংলার রূপান্তর সমাজ অর্থনীতি এবং গণআন্দোলন বই রিভিউয়ের প্রচ্ছদ

সাতচল্লিশ পরবর্তী সময়ে বাংলাদেশের গ্রামের যে পরিবর্তন হয়েছে—অর্থনৈতিক কাঠামোতে, সামাজিক কাঠামোতে—তা নিয়েই স্বপন আদনানের গ্রামবাংলার রূপান্তর: সমাজ, অর্থনীতি এবং গণআন্দোলন বইটি। বিবিধ কারণে বইটি গুরুত্বপূর্ণ, প্রথমত বাংলাদেশ গ্রামনির্ভর, দ্বিতীয়ত, এই জায়গাটিতে কোনো পরিবর্তন সংগঠিত হলে সেটার প্রভাব পুরো দেশের উপর পড়ে। আবার উল্টোদিকে নগরায়ণ, উন্নয়ন কার্যক্রম ও শ্রমিক অভিবাসনের প্রভাবও একই বা বেশিমাত্রায় প্রভাব বিস্তার … বিস্তারিত পড়ুন

আফসান চৌধুরীর গ্রামের একাত্তর: জনজীবনে যুদ্ধের ইতিহাস

আফসান চৌধুরীর গ্রামের একাত্তর বই রিভিউয়ের প্রচ্ছদ

বাংলাদেশের ইতিহাসের রূপ চিরকালের জন্য পরিবর্তিত করে দেওয়ার জন্য এই জাতির যে সব সংগ্রাম করতে হয়েছে তার মধ্যে সর্ব বৃহৎ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। সেই যুদ্ধে গ্রামের ভূমিকা নিয়ে আফসান চৌধুরীর গ্রামের একাত্তর বইটি। ইতিহাসের অনেকগুলো মুখ ও বাঁক থাকে, থাকে উৎস। প্রচলিত প্রাতিষ্ঠানিক পদ্ধতিতে ইতিহাস লিখিত হলে সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই শুধুমাত্র … বিস্তারিত পড়ুন

শেখ সাইয়েদুল ইসলামের অনুবাদে ড. বি. আর. আম্বেদকারের অস্পৃশ্য মানুষেরা: কারা এবং কেন? — বৈষম্যের সূত্রসন্ধানে

ড বি আর আম্বেদকারের অস্পৃশ্য মানুষেরা কারা এবং কেন? বই রিভিউয়ের প্রচ্ছদ

ড. ভীমরাও আম্বেদকার অন্ত্যজ শ্রেণীর মানুষের জন্য জীবন উৎসর্গ করেছিলেন। ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনে সর্বশ্রেণীর মানুষদের একত্রিত করার প্রয়োজন ছিল। একদিকে হিন্দু-মুসলীমদের একটি রাজনৈতিক সহযোগীতার পাটাতনে নিয়ে আসা প্রয়োজন ছিল, কিন্তু এর সাথে চলে আসা হিন্দু সামাজের দলিত সম্প্রদায়কেও যুক্ত করা বিশেষ প্রয়োজনীয় ছিল। অস্পৃশ্যতার সমস্যা প্রকট ছিল তখন, এখনও সমস্যাটির নিরসন পুরোপুরি হয়নি। তিনি মাঠপর্যায়ে … বিস্তারিত পড়ুন

জি এইচ হাবীবের অনুবাদে ইয়স্তাইন গোর্ডারের সোফির জগৎ: দর্শনের ইতিহাস বলার নবতর পদ্ধতি

ইয়স্তাইন গোর্ডারের সোফির জগৎ বইয়ের প্রচ্ছদ

দর্শনকে সহজে বোঝার জন্য সব শ্রেণীর পাঠকদের জন্য বর্তমানে পৃথিবীজুড়ে যত বই আছে তার মধ্যে অন্যতম ইয়স্তাইন গোর্ডারের সোফির জগৎ। ১৪ বছর বয়সী সোফি অ্যামুন্ডসেনকে তার বাবা ছদ্মনামে নাটকীয়ভাবে দর্শন শেখার এক কোর্সে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করেন, এরপরই একের পর এক বিভিন্ন জায়গায়, কখনও চিঠির বাক্সে, কখনও বাগানের লুকোনো অংশে—সোফির কাছে চিঠি আসতে থাকে …আর … বিস্তারিত পড়ুন

হারুন রশীদের চিৎ-তৌৎ-গং: চেনা চট্টগ্রামের অচেনা ইতিহাস — বিশ্বের সাথে সংযুক্তির অচর্চিত ঘটনারাশি

হারুন রশীদের চিৎ তৌৎ গং চেনা চট্টগ্রামের অচেনা ইতিহাস বইয়ের প্রচ্ছদ

বাণিজ্যবন্দর চট্টগ্রামের ইতিহাস অনেক পুরনো। এটি বাংলাদেশের একমাত্র বন্দর যেটি বহির্বিশ্বে সেই প্রাচীনকাল থেকে নিজ যোগ্যতায় পরিচিতি পেয়ে এসেছে। আলোচ্য বই হারুন রশীদের চিৎ-তৌৎ-গং: চেনা চট্টগ্রামের অচেনা ইতিহাস বইটি চট্টগ্রামের অচেনা বিশ্বসংযোগের ইতিহাসকে উন্মোচিত করেছে। আমাদেরকে এই নগর ও বাণিজ্যবন্দর সম্পর্কিত এমনসব ঘটনার কথা বলছে যেগুলো এর সম্পর্কে ধারণাকে নতুন মাত্রা দিতে পারে। উল্লেখ্য, তিনি … বিস্তারিত পড়ুন

মোস্তাক আহমাদ দীনের সম্পাদনায় এফ্‌, সি, ডালি, আই, ই-এর বাঙ্গালাদেশে যে সকল দুর্ব্বৃত্ত জাতি: চুরি ডাকাইতি প্রভৃতি করে তাহাদের সম্বন্ধে পুস্তক — বাকহীনের ইতিহাস

এফ সি ডালি আই ই বাঙ্গালাদেশে যে সকল দুর্ব্বৃত্ত জাতি চুরি ডাকাইতি প্রভৃতি করে তাহাদের সম্বন্ধে পুস্তক বইয়ের প্রচ্ছদ

ব্রিটিশ ভারতের ১৯১৬ সালে তখনকার বাঙ্গালা পুলিশের ডেপুটি পুলিশ ইন্‌স্পেকটর-জেনারেল এফ্‌, সি, ডালি, আই, ই বাঙ্গালাদেশে যে সকল দুর্ব্বৃত্ত জাতি: চুরি ডাকাইতি প্রভৃতি করে তাহাদের সম্বন্ধে পুস্তক শিরোনামে পুলিশ সদস্যদের জন্য এই অঞ্চলে চুরি-ডাকাতি যারা করে তাদের পরিচয় কার্যপ্রণালী সম্পর্কে একটি বই লিখেছিলেন। বইটি সর্বসাধারণের জন্য নয় বিধায় মাত্র কয়েক কপিই মুদ্রিত হয়েছিল। এরপর পেরিয়ে … বিস্তারিত পড়ুন

🛒 Cart 0