বাহিরানা

তিনটি সদ্য প্রকাশিত উপন্যাস: আপনার পাঠ-অভিজ্ঞতাকে গভীরতা দেবে

তিনটি সদ্য প্রকাশিত উপন্যাস রিভিউয়ের প্রচ্ছদ

২০২৬-এর শুরুতেই অনেক উপন্যাস প্রকাশিত হয়েছে। বাংলাদেশে বিশেষ করে ফেব্রুয়ারিতে লেখকদের সবচেয়ে বেশি বই প্রকাশিত হয়। প্রকাশকরাও তাদের সারা বছরের সিংহভাগ বই প্রকাশ করেন এই মাসে। তবে ফ্রেব্রুয়ারির আগেই বাহিরানায় তিনটি সদ্য প্রকাশিত উপন্যাস নিয়ে সংক্ষিপ্ত রিভিউ প্রকাশ করা হলো, পাঠকদের জানানোর জন্য। উপন্যাসের লেখকেরা যেমন একজন থেকে অন্যজন ভিন্ন, তেমনি উপন্যাসগুলোর গঠন ও বিষয়বস্তুও … বিস্তারিত পড়ুন

আর্নেস্ট হেমিংওয়ের দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি: অপরাজয়ের গল্প

আর্নেস্ট হেমিংওয়ের দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি ঔপন্যাসিকা রিভিউয়ের প্রচ্ছদ

নোবেল পুরষ্কারজয়ী আমেরিকান ঔপন্যাসিক ও কথাসাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ের গদ্যকে অভিহিত করা হয় পরিচ্ছন্ন বা ক্লিন বলে। তিনি যা বলতে চান তা কম শব্দে, পরিষ্কারভাবে বলতে পারেন তার লেখায়, এই গুণটি সাধনাসাপেক্ষ এবং প্রতিভাজাত। সংক্ষিপ্ত ও নির্মেদ বাক্যে হেমিংওয়ে এমন এক জগৎ গড়ে তোলেন যা দৃশ্যময় কাব্যের মতো পাঠকদের চোখের সামনে ভেসে ওঠে। বাংলা সাহিত্যে এরকম … বিস্তারিত পড়ুন

ইচক দুয়েন্দের লালঘর: থানা-জেলের রূপকে সামাজ-রাষ্ট্র

ইচক দুয়েন্দের লালঘর উপন্যাস রিভিউয়ের প্রচ্ছদ

শামসুল কবীর ইচক দুয়েন্দে নামে কবিতা ও গল্প লেখেন। তিনি বাংলাদেশের ৭০ দশক পরবর্তী সাহিত্যের পালাবদলে অগ্রগণ্যদের একজন, বিশেষ করে সাহিত্যের নতুন কাঠামো নির্মাণের ভূমিকায় থেকে। শাহবাগের আজিজের আড্ডায় একসময় তার আনাগোনা আজ মিথের পর্যায়ে। সম্পাদক, প্রকাশক, কবি, কথাসাহিত্যিক—বিচিত্র পরিচয়ে তিনি পরিচিত, বর্তমানে নিভৃতে রাজশাহী শহরে বসবাস করছেন। লেখার জগতে তার বিশেষত্ব হলো তিনি ভিন্নভাবে … বিস্তারিত পড়ুন

হুমায়ূন আহমেদের অচিনপুর: বাস্তবতা যখন আমাদের ধরে রাখতে পারে না

হুমায়ূন আহমেদের অচিনপুর বইয়ের প্রচ্ছদ

অচিনপুর হুমায়ূন আহমেদের লেখক জীবনের প্রথম দিকের উপন্যাস। নন্দিত নরক (১৯৭২) ও শঙ্খনীল কারাগার (১৯৭৩)-এর পর অচিনপুর তার তৃতীয় উপন্যাস, প্রকাশিত হয় ১৯৭৪ সালে। মধ্যবিত্তের জীবনের চিত্র তার লেখায় তার প্রকরণে প্রবলভাবেই উপস্থাপিত হয়। প্রথম দুইটি উপন্যাসের পর হুমায়ূন আহমেদের অচিনপুর এই জীবনেরই ধারাবাহিকতায় লেখা। আমাদের চারপাশ, চারপাশের মানুষজন সবই যেনো মাঝে মাঝে অচীনপুরের বাসিন্দা … বিস্তারিত পড়ুন

শাহাদুজ্জামানের একজন কমলালেবু: জীবনানন্দের জীবনের উপর শাহাদুজ্জামানীয় উপন্যাস

শাহাদুজ্জামানের একজন কমলালেবু বই রিভিউ। প্রচ্ছদে বইয়ের নামলিপি ও জীবনানন্দের চোখের ছবি রয়েছে। বাহিরানা লগো আছে একটি।

ব্যক্তি জীবনানন্দ দাশের জীবনাবসান হয়েছিল ১৯৫৪ সালে ট্রামের তলায় চাপা পড়ে। কিন্তু বাংলা সাহিত্য ও পরবর্তী কবিদের উপর জীবনানন্দ দাশের প্রভাব-প্রতিপত্তি শুরু হয়েছিল এর পরে।  পঞ্চপাণ্ডব নামে যে পাঁচ পাণ্ডবের এক গোত্র তিরিশের দশকের বাংলা সাহিত্যে তৈরি হয়েছিল সেই দলের সদস্যদের মধ্যে সবচেয়ে আত্মগোপনকারী স্বভাবের ছিলেন জীবনানন্দ, তার কবিতায় আছে বিষয়টি “সকল লোকের মাঝে ব’সে/ … বিস্তারিত পড়ুন

ইমতিয়ার শামীমের স্তোত্রপাঠের দিন: বিষয়ের গভীরতা ও অপ্রচলিত গঠন সৌন্দর্যে অন্যরকম

ইমতিয়ার শামীমের স্তোত্রপাঠের দিন উপন্যাস রিভিউয়ের প্রচ্ছদ

ইমতিয়ার শামীমের স্তোত্রপাঠের দিন  উপন্যাসিকাটি যখন শুরু হয় তখন ‍শুরুর টানা দীর্ঘ বাক্যে বোঝা যায় না কীভাবে কোথায় যাচ্ছে। আখতারুজ্জামান ইলিয়াসের ছোটগল্প যেমন ঘটনার পরতে পরতে উন্মোচিত হয়, উপন্যাসিকাটি অনেকটাই তেমন। তবে এর দীর্ঘ বাক্য পরম্পরায় নিরীক্ষার ছাপ আছে কিন্তু এর পেছনে থাকা লেখকের পরিশ্রমের ছাপ নেই একদম। সহজ স্বাভাবিক ও বহুস্তর এর গঠন। এই … বিস্তারিত পড়ুন

মামুন হুসাইনের স্বরচিত আত্মার পরিত্রাণ: ব্যক্তির অক্ষমতার দূরবীন দিয়ে দেখা জীবন

মামুন হুসাইনের স্বরচিত আত্মার পরিত্রাণ বইয়ের প্রচ্ছদ

মামুন হুসাইনের উপন্যাস নিক্রপলিস ছিল বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ সংযোজন। তার গদ্যের বৈশিষ্ট্য দেখা যায়, চরিত্র বা ঘটনার ভেতর প্রবেশ করে তিনি তার সামগ্রিকতা বের করে আনতে চান। অবশ্য বর্ণনার অতিভার ফেলেই সেটা ঘটে। এর কারণ বলা যায় লেখকের সুক্ষ্ণ বিশ্লেষণপ্রবণতা। ফলে তার গদ্য একটি নিজস্ব মাত্রা ও ভঙ্গি অর্জন করেছে, যা আলাদা। মামুন হুসাইনের স্বরচিত … বিস্তারিত পড়ুন

রায়হান রাইনের একটি বিষণ্ন রাইফেল: চিরকালীন রাষ্ট্রকাহিনি

রায়হান রাইনের একটি বিষণ্ন রাইফেল বইয়ের প্রচ্ছদ

তিনি কবিতা বা কথাসাহিত্য যাই লেখেন সেখানে একটি কেন্দ্রবিন্দু তো থাকেই সেইসাথে একটি রহস্যও থাকে যা তার লেখাকে কেন্দ্র ছাড়িয়ে যেতে সাহায্য করে। বিশেষ করে তার কথাসাহিত্যে এই গুণটি কবিতা থেকেই এসেছে। রায়হান রাইনের একটি বিষণ্ন রাইফেল উপন্যাসেও এই বৈশিষ্ট্যটি আছে। তার কাছ থেকে আমরা বাংলার দর্শন: প্রাক্‌-উপনিবেশ পর্ব, অতীশ দীপঙ্কর রচনাবলি’র মতো বইগুলো পেয়েছি, … বিস্তারিত পড়ুন

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী: নিরাসক্ত বর্ণনায় চিরায়ত জীবনগাথা

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাস রিভিউয়ের প্রচ্ছদ

বাংলা গদ্যসাহিত্যের ভাষায় নিজস্বতার কথা বিবেচনা করলে যে কয়জন কথাসাহিত্যিক সেটি অর্জন করেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাদের মধ্যে অন্যতম। তার শব্দে-বাক্যে যেন একটি স্পর্শযোগ্য আবেদন আবার একইসাথে নিরাসক্ত ভাব আছে, এখানে নিরাসক্ত ভাবটি কাহিনী বর্ণনার সময় খুব কাজে দেয়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী (প্রথম প্রকাশ, ২৬ আগস্ট, ১৯৫৫) উপন্যাসে আবার এই দুই গুণই বর্তমান। উপন্যাসটি বাংলা … বিস্তারিত পড়ুন

তানভীর ইসলামের অনুবাদে ঝুম্পা লাহিড়ীর হদিস: ডোভ মি ত্রবো, আধুনিক-উত্তরাধুনিকের মিশ্রণ

ঝুম্পা লাহিড়ির হদিস উপন্যাস রিভিউয়ের প্রচ্ছদ

ফ্রেডরিখ জেমিসন তার দ্য মডার্নিস্ট পেপারস বইয়ের এক প্রবন্ধে জেমস জয়েসের ইউলিসিস (১৯২২) নিয়ে বলেছিলেন, জয়েসের আধুনিকদের সূত্র নিজের মতো ব্যবহার করায় ইউলিসিস হয়ে উঠেছে উত্তরাধুনিক উপন্যাস। জয়েস লিওপোল্ড ব্লুম-এর পরিচয় দিয়েছিলেন “দ্য গ্রেট টকার” বলে। জেমিসনের মূল সূত্রটি এখানেই, কারণ ব্লুম ডাবলিনে প্রতিবারই পরিচিত কাউকে না কাউকে পেয়ে যায়, তাদের কথা হয়, আড্ডা চলে। … বিস্তারিত পড়ুন