বাহিরানা

লিসা ফেল্ডমেন ব্যারেটের মস্তিষ্ক সম্পর্কে সাড়ে সাত পাঠ: রহস্যমোচনের আবিষ্কারে আশ্চর্য ভ্রমণ

লিসা ফেল্ডমেন ব্যারেটের মস্তিষ্ক সম্পর্কে সাড়ে সাত পাঠ বইয়ের প্রচ্ছদ

পৃথিবী ও মহাবিশ্ব সম্পর্কে যেমন আমরা এখনও অনেক কম জানি তেমনি আমাদের মস্তিষ্ক বিষয়েও একই কথা বলা যায়। কিন্তু জানার তো শেষ নেই, জানার আগ্রহ যেহেতু প্রবলভাবেই আছে আমাদের। বর্তমান পৃথিবীর শীর্ষস্থানীয় বিজ্ঞানীদের একজন লিসা ফেল্ডমেন ব্যারেটের মস্তিষ্ক সম্পর্কে সাড়ে সাত পাঠ মস্তিষ্কের জানা-অজানা বিষয় নিয়েই। মূল বইটি ইংরেজিতে সেভেন এন্ড অ্যা হাফ লেসনস এবাউট … বিস্তারিত পড়ুন

আর্য সারথীর জরথুস্ত্র নীৎশের সহজিয়া ভাবনা: বাংলার দর্শনের সাথে মেলবন্ধন ঘটাবার চেষ্টা

আর্য সারথীর জরথুস্ত্র নীৎশের সহজিয়া ভাবনা বই রিভিউয়ের প্রচ্ছদ

আর্য সারথীর জরথুস্ত্র নীৎশের সহজিয়া ভাবনা বইটি নীৎশ ও জরথুস্ত্রের উপর তার ভাবনা ও উপলব্ধি নিয়ে। বইটির বিশেষত্ব এই যে আর্য সারথী নীৎশের জরথুস্ত্র বললেন  নামক বইকে কেন্দ্রে রেখে এই দুই দার্শনিক ও ধর্মপ্রবক্তার সংযুক্তি দেখাতে চেয়েছেন। নীৎশে ও জরথুস্ত্র দুজনেই স্ব স্ব ক্ষেত্রে মানব সভ্যতার দু্ই দিকপাল, আধুনিক দর্শনে নীৎশের অবদান ব্যাপক, অপরদিকে পারস্যের … বিস্তারিত পড়ুন

ইমতিয়ার শামীমের স্তোত্রপাঠের দিন: বিষয়ের গভীরতা ও অপ্রচলিত গঠন সৌন্দর্যে অন্যরকম

ইমতিয়ার শামীমের স্তোত্রপাঠের দিন উপন্যাস রিভিউয়ের প্রচ্ছদ

ইমতিয়ার শামীমের স্তোত্রপাঠের দিন  উপন্যাসিকাটি যখন শুরু হয় তখন ‍শুরুর টানা দীর্ঘ বাক্যে বোঝা যায় না কীভাবে কোথায় যাচ্ছে। আখতারুজ্জামান ইলিয়াসের ছোটগল্প যেমন ঘটনার পরতে পরতে উন্মোচিত হয়, উপন্যাসিকাটি অনেকটাই তেমন। তবে এর দীর্ঘ বাক্য পরম্পরায় নিরীক্ষার ছাপ আছে কিন্তু এর পেছনে থাকা লেখকের পরিশ্রমের ছাপ নেই একদম। সহজ স্বাভাবিক ও বহুস্তর এর গঠন। এই … বিস্তারিত পড়ুন

হান কাংয়ের দ্য ভেজিটেরিয়ান: মানুষের সম্পর্ক বিষয়ে অন্যরকম উপন্যাস

হান কাংয়ের দ্য ভেজিটেরিয়ান উপন্যাস রিভিউয়ে প্রচ্ছদ

(সর্বশেষ আপডেট ১৬ সেপ্টেম্বর, ২০২৫) একটা সাধারণ পরিবার যেখানে স্বামী-স্ত্রী দুজনেই খুবই সাধারণ এক জীবন যাপন করে। সেখানে হঠাতই স্ত্রীর একটি সিদ্ধান্ত অসাধারণ এক বাঁকের মুখোমুখি করে পরিবারটিকে। এতে তাদের জীবনের পরিচিত পরিসর আমূল বদলে যায়। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র ইয়ং-হে। ২০২৪-এ সাহিত্যে নোবেল জয়ী দক্ষিণ কোরিয়ার কথাসাহিত্যিক হান কাংয়ের দ্য ভেজিটেরিয়ান ‍উপন্যাসটি ইয়ং-হের স্বামীর এই … বিস্তারিত পড়ুন

প্রশান্ত হালদারের ইলা: নাচোলের ইলা মিত্রের মঞ্চরূপ

প্রশান্ত হালদারের ইলা মঞ্চনাটক বই রিভিউয়ের প্রচ্ছদ

তেভাগা আন্দোলনে সম্মুখসারির একজন ইলা মিত্র। কৃষক বিদ্রোহ ইংরেজদের যেমন ভিত কাঁপিয়ে দিয়েছিল তার রেশ পূ্র্বপাকিস্তান হয়ে আজো রয়ে গেছে। কৃষকদের বঞ্চনা কী ঘুচেছে কখনও? যে-ই ক্ষমতায় আসুক কৃষক অবাঞ্চিতই রয়ে গেছে, পূর্বে যেমন ছিল জমিদারদের শোষণ বর্তমানে আড়তদার, ব্যবসায়ীদের শোষণ। মাত্রাভেদে সমস্যা একই থেকে গেছে। কৃষকদের জমিদারকে অর্ধেক ফসল না দিয়ে তিন ভাগের এক … বিস্তারিত পড়ুন

হান কাংয়ের হিউম্যান অ্যাক্টস: মানুষের অজেয় স্বাধীনতার আখ্যান

হান কাংয়ের হিউম্যান অ্যাক্টস অনুবাদ উপন্যাস রিভিউয়ের প্রচ্ছদ

অদ্ভুতভাবে হান কাংয়ের হিউম্যান অ্যাক্টস উপন্যাসটি যেন ২০২৪ সালের বাংলাদেশের জুলাই গনঅভ্যুত্থানেরই প্রতিচ্ছবি। বইটি যেন আমাদের জানায় পৃথিবীর সব মানুষই মূলগতভাবে স্বাধীনতাকামী। কাকতালীয়ভাবে হান কাং-ও ২০২৪-এই নোবেল পেয়েছেন তাও দক্ষিণ কোরিয়ার প্রথম নোবেলজয়ী সাহিত্যিক তিনি। পৃথিবীতে এ পর্যন্ত সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়া নারী সাহিত্যিকদের মধ্যে তিনি ১৮তম। তার ম্যান বুকার পুরস্কারপ্রাপ্ত উপন্যাস দ্য ভেজিটেরিয়ান (২০০৭)-এর … বিস্তারিত পড়ুন

ভেলাম ভান সেন্দেলের দক্ষিণ-পূর্ব বাংলায় ফ্রান্সিস বুকানন (১৭৯৮): মসলা চাষের বৃত্তান্ত যখন জনপদের ইতিহাস হয়েছিল

ভেলাম ভান সেন্দেলের দক্ষিণ পূর্ব বাংলায় ফ্রান্সিস বুকানন ১৭৯৮ বই রিভিউয়ের প্রচ্ছদ

স্কটিশ উদ্ভিদ বিজ্ঞানী ও শল্যচিকিৎসক ফ্রান্সিস বুকানন (১৫ ফেব্রুয়ারি ১৭৬২-১৫ জুন ১৮২৯) দক্ষিণ-পূর্ব বাংলা (চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী) ভ্রমণ করেছিলেন, সেই ভ্রমণবৃত্তান্ত তিনি লিখেও রেখেছিলেন। বুকাননের মূল পাণ্ডুলিপি সম্পাদনা করেছেন ভেলাম ভান সেন্দেল। ভেলাম ভান সেন্দেলের দক্ষিণ-পূর্ব বাংলায় ফ্রান্সিস বুকানন (১৭৯৮) বইটি এমন এক ইতিহাস আমাদের সামনে আনে, যাকে অভূতপূর্ব বলা যায়। তার পুরো নাম ফ্রান্সিস … বিস্তারিত পড়ুন

মোহাম্মদ নাজিম উদ্দিনের জুলাইর গল্প: দ্রোহের মানবিক দলিল

মোহাম্মদ নাজিম উদ্দিনের জুলাইর গল্প গল্প সংকলন রিভিউয়ের প্রচ্ছদ

মোহাম্মদ নাজিম উদ্দিনের কসমোজাহি ও অগোচরা ক্রাইম থ্রিলার ঘরানার উপন্যাস দুইটি প্রকাশিত হয়েছিল ২০২৩ সালে। আর ২০২৪ সালের জুলাইয়ে হয়েছিল বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম গণ-অভ্যুত্থান। এই অভ্যুত্থান শুধু সর্ববৃহতই নয়, স্মরণাতীত কালের মধ্যে আন্দোলনকারী ও সাধারণ মানুষদের প্রতি সবচেয়ে বড় ক্রাইম বা অপরাধসংঘটন ও মানবাধিকার লঙ্গনের ঘটনাও ঘটিয়েছিল ক্ষমতাসীন দল। সমাজের সর্বস্তরের সব শ্রেণী-পেশার মানুষ যেমন … বিস্তারিত পড়ুন

অলাত এহ্‌সানের দশ কথা: বিশিষ্টজনের মুখোমুখি — গভীরতর সাক্ষাৎ

অলাত এহ্‌সানের দশ কথা বিশিষ্টজনের ‍মুখোমুখি সাক্ষাৎকার বই রিভিউয়ের প্রচ্ছদ

কাউকে গভীর ও ভিন্নভাবে জানার জন্য সাক্ষাৎকার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। কারণ সেখানে এমনসব তীর্যক মন্তব্য, স্মৃতি, অভিমত থাকতে পারে যা সাক্ষাৎকার যিনি দিচ্ছেন তার মানসজগত উন্মোচিত হয় আমাদের কাছে। বাংলাদেশের বিশিষ্ট ১০জন ব্যক্তিত্বের সাক্ষাৎকার সংকলন অলাত এহ্‌সানের দশ কথা: বিশিষ্টজনের ‍মুখোমুখি তেমনই একটি বই। অলাত এহ্‌সান শিল্পী, কথাসাহিত্যিক থেকে অনুবাদক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মুখোমুখি হয়েছেন … বিস্তারিত পড়ুন

মুহিত হাসানের সাক্ষাৎকার সংগ্রহ: শহীদ কাদরী — গভীরতরভাবে তাকে জানার প্রয়োজনে

মুহিত হাসানের সাক্ষাৎকার সংগ্রহ শহীদ কাদরী বই রিভিউয়ের প্রচ্ছদ

মুহিত হাসানের সাক্ষাৎকার সংগ্রহ: শহীদ কাদরী বইটি পঞ্চাশের দশকের এবং বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ কবি শহীদ কাদরীর এযাবতকালে যত সাক্ষাৎকার আছে সেসবের একত্র সংকলন। মাত্র চারটি কবিতার বই শহীদ কাদরীর, এর মধ্যে সর্বশেষ বই “আমার চুম্বনগুলো পৌঁছে দাও” প্রকাশিত হয়েছিল ২০০৯ সালে। প্রথম তিনটি বই প্রকাশের দীর্ঘকাল পর। তখন তিনি আমেরিকায় থাকেন। শহীদ কাদরী কবিতার মতোই … বিস্তারিত পড়ুন