উপল বড়ুয়ার যেখানে জঙ্গলের শুরু: নগর ও অরণ্যের অর্থ সম্প্রসারণের কবিতা

উপল বড়ুয়ার যেখানে জঙ্গলের শুরু বই রিভিউয়ের প্রচ্ছদ

মানুষের চিন্তার সূত্রপাত হয়েছিল একা একা মানুষদের দ্বারা, যারা কোনো নিরালায় জীবনের অসীমতার কাছে কাবু হতে হতেও হার মানতে না চাইতে চিন্তার দ্বারস্থ হতো, তখন তারা তাদের গোত্র থেকে বিচ্ছিন্ন থাকতো, যেহেতু চিন্তার স্বভাবই এই। আর এই গভীর ভাবনাই তাদের মধ্যে কিছু মানুষকে অন্য অন্য বস্তুর সঙ্গে একাত্ম করত, আর তারা হয়ে উঠত তা-ই, সেই … বিস্তারিত পড়ুন

সোহেল হাসান গালিবের পায়ে বিঁধেছে হসন্ত: রাজনীতির দ্বিরালাপে কাব্যিক দিশা পায়ে বিঁধেছে হসন্ত

পায়ে বিঁধেছে হসন্ত কবিতার বইয়ের প্রচ্ছদ

শূন্য দশকের কবি সোহেল হাসান গালিবের পায়ে বিঁধেছে হসন্ত ২০২৫ সালে প্রকাশিত কবিতার বই । বইটি নানা কারণেই বিশেষ। আমরা কবির এই সর্বশেষ প্রকাশিত বইটি নিয়ে কিছু কথা বলবো, বিশেষ করে বইয়ের কবিতাগুলোয় কী কী নতুনত্ব রয়েছে সেগুলো বিবেচনা করব। দেখবো কবিতাগুলোর স্বরূপ, কবির দৃষ্টিভঙ্গি ও কবিতার বিষয়-প্রকরণ। এই বইয়ে সোহেল হাসান গালিবের কবিতার ভাষা … বিস্তারিত পড়ুন

প্রহরীর ফিরোজা জলের নদী: প্রচলকে নতুনভাবে দেখার কবিতা

প্রহরীর ফিরোজা জলের নদী কবিতার বই রিভিউয়ের প্রচ্ছদ

পাঠকদের মাঝে প্রায়ই শোনা যায় ভালো কবিতার বই, সেরা কবিতার বই তারা পড়তে চান। আমি মনে করি কবিতার বেলায় ভালো বা খারাপ বলতে আসলে তেমন কোনো মানদণ্ড নেই। মানুষ এই লম্বা জীবন ভ্রমনে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন অবস্থা বা পরিস্থিতির মধ্য দিয়ে যায় বা বাস করে আর এই ভিন্ন অবস্থা বা পরিস্থিতিই আদতে একেকটা কবিতা। … বিস্তারিত পড়ুন

এহসান হায়দারের পতঙ্গশিকারি ফুল: রূপকের আড়ালে জীবনের পরাগ

এহসান হায়দারের পতঙ্গশিকারি ফুল বই রিভিউয়ের প্রচ্ছদ

এহসান হায়দারের পতঙ্গশিকারি ফুল—তার নতুন কাব্যগ্রন্থ—সমকালীন বাংলা কবিতায় একটি স্বতন্ত্র সংযোজন। আলোর অঘ্রাণ (২০১৬)-এর পর দ্বিতীয় কাব্যগ্রন্থ হিসেবে এটি পাঠকের কাছে কেবল নতুন কিছু নয়, বরং তার পূর্ববর্তী কবিতার ভুবন থেকে আরও গভীরে, আরও প্রাঞ্জল এক যাত্রা। এহসান হায়দারের কাব্যচিন্তা সবসময়ই রূপকের ভেতর দিয়ে বাস্তবকে ধরতে চায়; শব্দের কণা থেকে তিনি নির্মাণ করেন এমন এক … বিস্তারিত পড়ুন

মোস্তাক আহমাদ দীনের কথা ও হাড়ের বেদনা: পাঠশেষের উজ্জ্বলিত পঙ্‌ক্তিমালা

মোস্তাক আহমাদ দীনের কথা ও হাড়ের বেদনা বই রিভিউয়ের প্রচ্ছদ

সম্পাদকীয় নোট: মোস্তাক আহমাদ দীনের কথা ও হাড়ের বেদনা কবিতার বইয়ের উপর হাফিজ রশিদ খানের আলোচনাটি প্রথম প্রকাশিত হয়েছিল হাবিবুররহমান এনার সম্পাদিত খোয়াব ছোটকাগজে, অক্টোবর সংখ্যা ২০০২ সালে। মোস্তাক আহমাদ দীন বাংলাদেশের নতুন প্রজন্মের কবিদের মধ্যে একটি উল্লেখনীয় পরিসর গড়ে তুলতে চলেছেন। বাংলাদেশ ও পশ্চিমবাংলার লিটল ম্যাগাজিনগুলোতে, ওসবের পাতায় নিরন্তর কিছু নম্র-কর্ম কবিতা লিখে এ … বিস্তারিত পড়ুন

শামীম রফিকের ভিলানেল: এক বিষণ্ন সময়ের গান — বিরল প্রকরণের কাব্যগ্রন্থ

শামীম রফিকের ভিলানেল এক বিষণ্ন সময়ের গান বইয়ের প্রচ্ছদ।

ভিলানেল—কবিতার একটি বিশেষধারা। পৃথিবীতে বিভিন্নরকম প্রকরণ এসেছে কবিতার, আর কবিতাপ্রেমী মানুষকে কবিতার সবরকম প্রকরণ বা ধারা আকর্ষন করেছে। ভিলানেল-এর প্রচলন প্রায় নেই বললেই চলে। ‘ভিলানেল’ কবিতার সেই বিশেষ প্রকরণ, যা আজ বিরল প্রকরণ বলেই পরিচিত। বাংলা সাহিত্যে ভিলানেল নিয়ে তেমন কোন কাজ হয়নি পূর্বে, দু’জন কবির একটি করে ভিলানেল ছাড়া আর কেউ কোন ভিলানেল লিখেননি। … বিস্তারিত পড়ুন

রনক জামানের এই গ্রাম কুড়িয়ে পেয়েছি: মর্মগতভাবে নতুন কবিতা

রনক জামানের এই গ্রাম কুড়িয়ে পেয়েছি বইয়ের প্রচ্ছদ

কবিতা শব্দের মধ্যে অনির্বচনীয়তা, রহস্য, ঐতিহ্য, বিস্ময়, প্রাত্যহিকতা, চিরন্তন বিশ্ব এসবই জড়িয়ে আছে। আরো ভালোভাবে বললে কবিতার মর্মমূলে পুরো বিশ্বটিই গেঁথে আছে। কিন্তু আমরা বিশ্বের দিকে তাকালে দেখতে পাই, সেটি বদলে যাচ্ছে প্রতি মুহূর্তে, প্রতি আবর্তে, ঘূর্ণনে তার মাঝে নতুন কিছু যুক্ত হচ্ছে, পুরোনো নক্ষত্র খসে পড়ছে, হয়তো কোথাও জন্ম নিচ্ছে নতুন নক্ষত্র। কবিতা যদি … বিস্তারিত পড়ুন

অরণ্য সৌরভের মেঘদীপা দাস: ভাবের ঘরে চুরি

অরণ্য সৌরভের মেঘদীপা দাস বইয়ের প্রচ্ছদ

অরণ্য সৌরভের মেঘদীপা দাস—কবির প্রথম কবিতার বই—যখন বাজারে আসে তখনই নামের মধ্যে যেন কী একটা সম্পর্ক খুঁজে পাচ্ছিলাম। কি সেই সম্পর্ক? অরণ্য সৌরভের প্রিয় কবি জীবনানন্দ দাশের “বনলতা সেন” কবিতার অনুসরণেই এই বইয়ের নামকরণ। তবে কাব্যটিতে একই সাথে উঠে এসেছে প্রেম, বিরহ, আর্তনাদ থেকে জীবনানন্দের সুরে ঝরা পাতা, শিশির ভেজা সকাল, পৌষের বিকেল, প্রকৃতি এবং হৃদয় … বিস্তারিত পড়ুন

আনোয়ার হোসেইন মঞ্জুর রুমির গভীর প্রেমালাপ: হৃদয়ের চিরকালীন ভাব

রুমির গভীর প্রেমালাপ বইয়ের প্রচ্ছদ

মাওলানা জালালুদ্দিন রুমি তখনকার সময়ের বিশাল শিক্ষক, যার অধীনে অনেক ছাত্র শিক্ষাগ্রহণ করছে। তখনই শামস তাবরিজীর সাথে তার সাক্ষাৎ ঘটেছিল, আর বদলে গিয়েছিল রুমির জীবন চিরতরে। তখন তিনি সাধনায় মত্ত হয়েছিলেন, হয়ে উঠেছিলেন কবি। খ্যাতির চরম শিখরে অবস্থিত রুমির মসনবি তারই ফল। আনোয়ার হোসেইন মঞ্জুর অনুবাদে রুমির গভীর প্রেমালাপ বইটি বন্ধু-শিক্ষক তাবরেজির সঙ্গে জালালুদ্দিন ‍রুমির … বিস্তারিত পড়ুন

প্রহরীর প্রথম কবিতার বই দৃশ্যের ভিতর ভূত: পাঠকের প্রেমের কাছে

প্রহরীর দৃশ্যের ভিতর ভূত বই রিভিউয়ের প্রচ্ছদ

কবিতা কেন কবিতা বা কী কী গুণাবলী থাকলে বা না থাকলে একটা কবিতাকে ভালো কিংবা খারাপ বলা যায়? বাক্যটিতে থাকা প্রশ্নগুলোর উত্তর বব ডিলানের ভাষায় “হাওয়ায় ছড়িয়ে আছে”। উত্তরগুলোকে খুঁজে পাওয়া এতই সহজ আর ঠিক একারণেই এতই জটিল। কেননা কবিতা নিয়ে এখন পর্যন্ত যত মূল্যায়ন আমরা পেয়েছি তার সবগুলোই সঠিক, এরকমই তো হওয়া উচিৎ। যেহেতু … বিস্তারিত পড়ুন

🛒 Cart 0