মোহাম্মদ নাজিম উদ্দিনের অগোচরা: বাস্তবতাকে বদলে ফেলার উত্তেজনাকর ভ্রমণ

মোহাম্মদ নাজিম উদ্দিনের অগোচরা বইয়ের প্রচ্ছদ

কসমোজাহি থ্রিলার উপন্যাসের সঙ্গে একই বছরে প্রকাশিত হয়েছে একজন ভাগ্যাহত স্নাইপার শুটারকে নিয়ে মোহাম্মদ নাজিম উদ্দিনের অগোচরা থ্রিলার উপন্যাস। নাজিম উদ্দিন বাংলা ভাষার থ্রিলারে অগ্রগণ্যদের একজন। তার বেগ-বাস্টার্ড সিরিজের বইগুলো এবং রবীন্দ্রনাথ এখানে খেতে আসেননি থ্রিলার জগতকে গভীরভাবে আলোড়িত করেছিল, করে চলেছে। শুধু বাংলাদেশ না পশ্চিমবঙ্গেও রবীন্দ্রনাথ এখানে খেতে আসেননি সমানভাবে জনপ্রিয়। এই উপন্যাস নিয়ে … বিস্তারিত পড়ুন

সাদাত হোসাইনের সে এসে বসুক পাশে: পরিচয়ের আড়ালে থাকা একজন

সাদাত হোসাইনের সে এসে বসুক পাশে উপন্যাস রিভিউয়ের প্রচ্ছদ

সাদাত হোসাইনের সে এসে বসুক পাশে উপন্যাসটি ২০২৩-এর বইমেলায় প্রকাশিত হয়েছে। রেণু নামে এক মেয়েকে নিয়ে গড়ে ওঠেছে এর আখ্যানভাগ। বইটি পড়তে পড়তে মনে হয় যে চরিত্রটি আমাদের পরিচিত বাস্তবতারই অন্যতম অংশ হয়ে থাকা একজন, কিন্তু যাকে আমরা সঠিকভাবে কখনও লক্ষ্য করিনি। লেখক এই নারীটির ভালোবাসা, হাসি, কান্না, বিষাদ আর দীর্ঘশ্বাসের কাহিনী বুনেছেন পুরো বইটিতে। … বিস্তারিত পড়ুন

মো: ফুয়াদ আল ফিদাহ-এর অনুবাদে স্টিফেন কিংয়ের দি আউটসাইডার: পুরনো স্টিফেন কিংয়ের স্বরূপে ফেরা

স্টিফেন কিংয়ের দি আউটসাইডার বইয়ের প্রচ্ছদ

স্টিফেন কিং সবসময়য়ই তাঁর পাঠকদের পরিচিত, অপরিচিত কাহিনিবিন্যাসের মাঝে বাস্তবতার অজানা এক সমীকরণের মুখোমুখি করেন। এক সময় পাঠক যাকে বাস্তব বলে বিশ্বাস করতেন তখন তাকে অবাস্তব লাগে, আবার উল্টোটাও সত্য, যেমন পাঠকদের কাছে অবাস্তবকেই তখন বাস্তব বলে বোধ হয়। আবার, তার বইয়ের উপসংহার প্রায়শই হয় বাঁকঘোরানো বা একশব্দে তাকে বলা যায় স্টিফেনীয়। তাঁর লেখার এই … বিস্তারিত পড়ুন

ফ্রান্সিস ওজনের এভরিথিং ওয়েন্ট ফাইন (২০২১): স্বেচ্ছামৃত্যুর অধিকার ও মানসিক দ্বন্দ্বের চিত্ররূপ

ফ্রান্সিস ওজনের এভরিথিং ওয়েন্ট ফাইন ২০২১ চলচ্চিত্রের পোস্টার

ফ্রান্সিস ওজনের এভরিথিং ওয়েন্ট ফাইন (২০২১) চলচ্চিত্রের কেন্দ্রীয় প্লট বাবার আত্মহত্যার সিদ্ধান্তের ফলে সৃষ্ট বাবা আর মেয়ের মানসিক দ্বন্দ্ব। পরিচালক সংবেদনশীল স্পর্শে আর একইসাথে সাবলীলভাবে আত্মহত্যা সম্পর্কিত সবধরণের নাটকীয়তা আর নৈতিকতার চলতি ধারণাগুলোকে প্রত্যাখ্যান করেছেন। সত্য ঘটনার উপর লিখিত এমানুয়েলা বার্নহেইমের উপন্যাস থেকে এর মূল গল্প নেওয়া হয়েছে। ছবিতে মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন সোফি মারসেও (এমানুয়েলা … বিস্তারিত পড়ুন

রিচার্ড ম্যাথেসনের দ্য হলিডে ম্যান এন্ড আদার মিস্ট্রিজ: অসাধারণ টুইস্টে পূর্ণ

রিচার্ড ম্যাথেসনের দ্য হলিডে ম্যান এন্ড আদার মিস্ট্রিজ বইয়ের প্রচ্ছদ

মামুনুর রশিদ তানিম বাংলাদেশে নতুন অনুবাদকদের মধ্যে ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করে নিয়েছেন। চলচ্চিত্র সমালোচনা এবং ক্ষুরধার ভাষা আর বুদ্ধিদীপ্ত পর্যবেক্ষণ তাকে এ জায়গায় পৌঁছাতে সাহায্য করেছে। তিনি অনুবাদের সয়য় যেমন মূলানুগ থাকেন একইভাবে যে ভাষায় অনুবাদ করছেন সেই ভাষার বিভিন্ন বাঁক বিষয়েও সচেতন থাকেন। তাই পাঠকদের কাছে মনে হয়, এ তো বাংলাভাষাতেই লেখা, একে … বিস্তারিত পড়ুন

ড্যানিয়েল কওয়ান ও ড্যানিয়েল সেইনার্টের এভ্রিথিং এভরিহ্যোয়ার অল এট ওয়ান্স: অনন্ত বর্তমানে ঘোরপাক খাচ্ছে সব

ড্যানিয়েল কওয়ান ও ড্যানিয়েল সেইনার্টের এভ্রিথিং এভরিহ্যোয়ার অল এট ওয়ান্স চলচ্চিত্রের পোস্টার

ড্যানিয়েল কওয়ান ও ড্যানিয়েল সেইনার্টের এভ্রিথিং এভরিহ্যোয়ার অল এট ওয়ান্স সাই-ফাই ঘরানার অস্কারজয়ী চলচ্চিত্র। মিশেল ইওহ ফিল্মের প্রধান চরিত্র মধ্যবয়সী এভলিং ওয়াং নাম্নী চাইনিজ-আমেরিকান অভিবাসী নারীর চরিত্রে অভিনয় করেছেন। এবং চরিত্রটিকে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। মূল গল্পটি এরকম, এভলিন এবং তার স্বামী ওয়েমন্ড(কে হুয়ে কোয়ান) তাদের মেয়ে জয় (স্টেফানি শু) একটা সেলফ-সার্ভিস লন্ড্রি চালায়, তবে হঠাতই … বিস্তারিত পড়ুন

বিশ্বজিৎ চৌধুরীর আশালতা: উত্থান-পতনের গল্প

বিশ্বজিৎ চৌধুরীর আশালতা উপন্যাসের প্রচ্ছদ

বিশ্বজিৎ চৌধুরীর আশালতা উপন্যাসটি কাজী নজরুল ইসলামের স্ত্রী আশালতার প্রমিলা হয়ে উঠার গল্প নিয়ে। বইটি এই বইমেলায় প্রকাশিত হয়েছে। জীবনীভিত্তিক লেখার এক বড় সমস্যা হলো এতে ঘটনার ঐতিহাসিক ভিত্তিকে অবহেলা করা যায় না, সবসময়েই বিশ্বাসযোগ্য তথ্যের উপর লেখককে নির্ভর করতে হয় আবার একইসাথে সাহিত্যের দায় মেটাতে হয়—বিশ্বজিৎ চৌধুরী এ কাজটি বেশ ভালোভাবে সামলেছেন। উপন্যাসটিতে আমরা … বিস্তারিত পড়ুন

আরিফ খন্দকারের নগরে নরক: রহস্যের বুননে সিদ্ধহস্ত

আরিফ খন্দকারের নরক বইয়ের প্রচ্ছদ

ঔপন্যাসিক হিসেবে আরিফ খন্দকার ইতোমধ্যেই পাঠকপ্রিয়তা পেয়েছেন। খুবই অল্প সময়ের ভেতর তাঁর উত্থান। তাঁর উপন্যাস ‘অরু এখন কারাগারে’ এবং ‘রাজেশ্বরী’—পাঠকমহলে বেশ সাড়া ফেলেছে। তিনি ভিন্ন আর আশ্চর্য সব গল্প বলেন পাঠকদের, যে গল্পের মানুষেরা আবার আমাদের চারপাশ থেকেই উঠে আসা। একইসাথে সহজ-সরল ভাষা আর উপন্যাসের বুননদক্ষতা তাঁর বইয়ের চরিত্রদের অন্য মাত্রা দেয়। এসব কারণে তাঁর … বিস্তারিত পড়ুন

কাজল শাহনেওয়াজের জলমগ্ন পাঠশালা: সময়ের পূর্বাপরকে ধরে রাখা কবিতা

কাজল শাহনেওয়াজের জলমগ্ন পাঠশালা বই রিভিউয়ের প্রচ্ছদ

কোনো কোনো বই একটি নির্দিষ্ট সময়ে প্রকাশিত হয়ে সেই সময়ের পূর্বাপরকে নিজের মাঝে বন্দী করে ফেলে। এরপর কালক্রমে বইটিকে আর সহজে কোথাও দেখতে পাওয়া যায় না। কিন্তু কিছুকাল পরপরই কোনো না কোনো প্রতিভাবান তরুণ, তরুণী তাকে খুঁজতে থাকেন। তারা বিফলও হন না, কেননা একবার শোনা গিয়েছিল উৎপলকুমার বসুর পুরী সিরিজ বইটিকে একজন মূল্যবান দ্রব্যাদি থাকা … বিস্তারিত পড়ুন

🛒 Cart 0