শাহাদুজ্জামানের একজন কমলালেবু: জীবনানন্দের জীবনের উপর শাহাদুজ্জামানীয় উপন্যাস

শাহাদুজ্জামানের একজন কমলালেবু বই রিভিউ। প্রচ্ছদে বইয়ের নামলিপি ও জীবনানন্দের চোখের ছবি রয়েছে। বাহিরানা লগো আছে একটি।

ব্যক্তি জীবনানন্দ দাশের জীবনাবসান হয়েছিল ১৯৫৪ সালে ট্রামের তলায় চাপা পড়ে। কিন্তু বাংলা সাহিত্য ও পরবর্তী কবিদের উপর জীবনানন্দ দাশের প্রভাব-প্রতিপত্তি শুরু হয়েছিল এর পরে।  পঞ্চপাণ্ডব নামে যে পাঁচ পাণ্ডবের এক গোত্র তিরিশের দশকের বাংলা সাহিত্যে তৈরি হয়েছিল সেই দলের সদস্যদের মধ্যে সবচেয়ে আত্মগোপনকারী স্বভাবের ছিলেন জীবনানন্দ, তার কবিতায় আছে বিষয়টি “সকল লোকের মাঝে ব’সে/ … বিস্তারিত পড়ুন

কার্ল মার্ক্সের ডাস ক্যাপিটাল: রাশিয়া, ঔপনিবেশিক ভারত থেকে বাংলাদেশের সমাজতন্ত্র

বাংলাদেশ, রাশিয়া ও ভারতে কার্ল মার্ক্সের ডাস ক্যাপিটাল বইয়ের প্রভাব নিয়ে লেখার প্রচ্ছদ

(সর্বশেষ আপডেট ১৫ সেপ্টেম্বর, ২০২৫) পৃথিবীতে দর্শন, অর্থনীতি, সমাজ ও রাষ্ট্রের শ্রেণী চরিত্রের বিশ্লেষণে যত বই প্রকাশিত হয়েছে কার্ল মার্ক্সের ডাস ক্যাপিটাল বা পুঁজি বইটি তার মধ্যে অন্যতম ও বিশেষ। মার্ক্সের জন্ম হয়েছিল জার্মানির প্রুশিয়ার রাইন প্রদেশে ০৫ মে ১৮১৮ সালে, মৃত্যুবরণ করেন ইংল্যান্ডের রাজধানী লন্ডনে ১৮৮৩ সালে। তিনি ছিলেন একাধারে অর্থনীতিবিদ, ঐতিহাসিক ও সমাজতাত্ত্বিক। … বিস্তারিত পড়ুন

আবুল মনসুর আহমদের আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর: বাংলাদেশের রাজনৈতিক পরিচয়

আবুল মনসুর আহমদের আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর বইয়ের প্রচ্ছদ

একদিকে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সংগ্রাম অন্যদিকে বাঙালি মুসলমানের অধিকার আদায় ও পরিচয়কে ভিত্তিদানের আকাঙ্ক্ষার উন্মাতাল সময়—এরকম একটি সময়েরই সন্তান আবুল মনসুর আহমদ। নিজে রাজনীতিতে সক্রিয় থেকে, একটি নতুন দেশের স্বপ্ন নিয়ে ও বৃটিশ ভারত থেকে বাংলাদেশ প্রতিষ্ঠা অবধি রাজনীতির যে ইতিহাস তিনি প্রতক্ষ্য করেছেন তা নিয়েই আবুল মনসুর আহমদের আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর বইটি। … বিস্তারিত পড়ুন

তানভীর রাসেলের অনুবাদে বেন ওকরির আফ্রিকার শোকগাথা: দু্ই ইতিহাসের মিলনে নতুন সৃষ্টি

বেন ওকরির আফ্রিকার শোকগাথা অনুবাদ কবিতার বইয়ের প্রচ্ছদ

আমরা যা পড়ি তা আমাদের মস্তিষ্কে অনুবাদ হয় আমাদের ভাষায়। লেখাটি যে ভাষারই হোক না কেন, যদি সেই ভাষা আমরা বুঝতে পারি, তাহলে সেটিকে আমরা আমাদের মতো গ্রহণ করি। এখানে দেশি বা বিদেশি ভাষা নেই, সাহিত্যকর্মটি আমাদের মাতৃভাষায় হলেও তাকে আমরা দুইটি শর্তে গ্রহণ করতে পারি। এক, এতে ব্যবহৃত শব্দের অর্থ আমরা জানি, দুই, সাহিত্যকর্মটিতে … বিস্তারিত পড়ুন

আকবর আলি খানের আজব ও জবর-আজব অর্থনীতি: প্রভাববিস্তারী অর্থনীতি তত্ত্বের সহজ বাংলাদেশী রূপ

আকবর আলি খানের আজব ও জবর আজব অর্থনীতি বই রিভিউয়ের প্রচ্ছদ

শুধুমাত্র অর্থনীতি বা শুধুমাত্র ইতিহাসের আলোচনা কী হয়? ইতিহাসের মধ্যে থাকে রাজনীতি, সমাজনীতি, রাজা, প্রজা এবং অর্থনীতি। আবার অর্থনীতির মধ্যেও থাকে ইতিহাস পর্যালোচনা, মানুষ ও তার ক্রমঅগ্রসরতা। পুঁজিবাদী এক তাত্ত্বিক বলেছিলেন এরকম, ইতিহাস শেষ হয়ে গেছে। মানে হলো সমাজতন্ত্র যে বলে, পুঁজিবাদের পরে আসবে সর্বহারাদের সাম্যের সমাজ সেই আশায় গুড়ে বালি, ইতিহাসই যেহেতু শেষ তাই … বিস্তারিত পড়ুন

আলতাফ পারভেজের লাল জুলাই: চব্বিশের গণ-অভ্যুত্থানের পথপরিক্রমা — জুলাইয়ের রাজনৈতিক ইতিহাসের উপস্থাপন

আলতাফ পারভেজের লাল জুলাই চব্বিশের গণ অভ্যুত্থানের পথপরিক্রমা বই রিভিউয়ের প্রচ্ছদ

২০২৪-এর জুলাই শেষ হয়েছিল আগস্টে। জুলাই গণ-অভ্যুত্থান ছিল ক্ষমতার পট পরিবর্তনে এক অভূতপূর্ব জনস্বাধীনতার আকাঙ্ক্ষা ও সংযুক্তির ঘটনা বাংলাদেশের জন্য। গভীরভাবে দেখলে অসংখ্য ঘটনারাশি সেখানে জড়িয়ে-পেঁচিয়ে ছিল, যা সাধারণ চোখে দেখা যায় না। অসংখ্য মানুষের ক্ষোভ, রাষ্ট্রীয় দমন-পীড়নের দীর্ঘ অধ্যায়, বিরোধী রাজনৈতিক দলের প্রতি অবদমনমূলক পন্থা বেছে নেওয়া—এসবই সেখানে যুক্ত হয়েছিল। তবে বাংলাদেশের মধ্যবিত্তশ্রেণীর সংযুক্তি—৭১-এর … বিস্তারিত পড়ুন

রাশিদা সুলতানার শূন্যমার্গে: উদ্বেগ ও বৈষম্যের উপন্যাসরূপ

রাশিদা সুলতানার শূন্যমার্গে বইয়ের প্রচ্ছদ

“উদ্বেগ” শব্দটি অস্তিত্ববাদে একটি গুরুত্বপূর্ণ স্থান বা অর্থ দখল করে আছে, উদ্বেগ থেকেই ব্যক্তির নিজেকে অনুধাবন করা শুরু হয়। যেকোনো পরিবর্তনকে যদি একটি মাত্র শব্দে উল্লেখ করা যায় তাহলে শব্দটি হলো “উদ্বেগ”। রাশিদা সুলতানার শূন্যমার্গে উপন্যাসটির কেন্দ্রবিন্দু লুকিয়ে আছে সম্পর্কের মাঝে ভর করা সামাজিক আর ব্যক্তিক “উদ্বেগ”-এর মধ্যে। তবে সেটি অস্তিত্ববাদী নয়, তার নিজের মতো। … বিস্তারিত পড়ুন

আকবর আলি খানের পরার্থপরতার অর্থনীতি: যে বইটি এখনও প্রাসঙ্গিক

আকবর আলি খানের পরার্থপরতার অর্থনীতি বই রিভিউয়ের প্রচ্ছদ

আজব ও জবর-আজব অর্থনীতি (২০১৩) দিয়ে তাঁর খ্যাতি বহুল পরিমাণ বাড়লেও আকবর আলি খানের পরার্থপরতার অর্থনীতি বইটি ছিল তার খ্যাতির প্রথম সূচনাগ্রন্থ। এবং যতই দিন যাচ্ছে পরার্থপরতার অর্থনীতি নিজের গুরুত্ব বাড়িয়েই চলেছে। তিনি নিজে অর্থনীতির ছাত্র হওয়ায় এবং প্রশাসনিক কাজে যুক্ত থাকায় বাংলাদেশের জন্ম থেকে এর বিস্তার ও সীমাবদ্ধতা দেখেছেন। কাজের সূত্রে ব্রিটিশ আমলের আমলাতন্ত্রের … বিস্তারিত পড়ুন

সাদাত হাসান মান্টোর কালো সালোয়ার ও অন্যান্য গল্প: পর্দা সরিয়ে বাস্তবতাকে দেখা

সাদাত হাসান মান্টোর কালো সালোয়ার ও অন্যান্য গল্প বইয়ের প্রচ্ছদ

উর্দু সাহিত্যের কিংবদন্তি লেখক সাদাত হাসান মান্টো। তার গল্পগুলো নির্মিত হয়েছে বাস্তবের জমি থেকে, বিশ্বসাহিত্যে প্রথম সারির এই কথাসাহিত্যিকের গল্পগুলো বাস্তবতা বা রিয়েলিটির সাথে একরমভাবে যুক্ত কেন? এই প্রশ্ন আসে। তবে তাকে যারা পড়েছেন বা পড়তে চান তাদের আবারও পড়া উচিত, যারা পড়েননি তাদের মতোই। যারা মূল বা ইংরেজির বাইরে বাংলায় পড়তে চান, তাদের জন্য … বিস্তারিত পড়ুন

মোস্তাক আহমাদ দীনের সম্পাদনায় এফ্‌, সি, ডালি, আই, ই-এর বাঙ্গালাদেশে যে সকল দুর্ব্বৃত্ত জাতি: চুরি ডাকাইতি প্রভৃতি করে তাহাদের সম্বন্ধে পুস্তক — বাকহীনের ইতিহাস

এফ সি ডালি আই ই বাঙ্গালাদেশে যে সকল দুর্ব্বৃত্ত জাতি চুরি ডাকাইতি প্রভৃতি করে তাহাদের সম্বন্ধে পুস্তক বইয়ের প্রচ্ছদ

ব্রিটিশ ভারতের ১৯১৬ সালে তখনকার বাঙ্গালা পুলিশের ডেপুটি পুলিশ ইন্‌স্পেকটর-জেনারেল এফ্‌, সি, ডালি, আই, ই বাঙ্গালাদেশে যে সকল দুর্ব্বৃত্ত জাতি: চুরি ডাকাইতি প্রভৃতি করে তাহাদের সম্বন্ধে পুস্তক শিরোনামে পুলিশ সদস্যদের জন্য এই অঞ্চলে চুরি-ডাকাতি যারা করে তাদের পরিচয় কার্যপ্রণালী সম্পর্কে একটি বই লিখেছিলেন। বইটি সর্বসাধারণের জন্য নয় বিধায় মাত্র কয়েক কপিই মুদ্রিত হয়েছিল। এরপর পেরিয়ে … বিস্তারিত পড়ুন

🛒 Cart 0