তানিম কবিরের বধূ শুয়ে ছিল পাশে: শেকড়হীনদের জগৎ

তানিম কবিরের বধূ শুয়ে ছিল পাশে বইয়ের প্রচ্ছদ

একজন কবি যখন গল্প লেখেন তখন তাকে গল্পকারই হতে হয় অন্যকিছু নয়, কিন্তু যেহেতু তিনি কবি, তাই একটু বাড়তি সুবিধা পেয়ে থাকেন বলে ধারণা অনেকেরই। এরমধ্যে বহুলচর্চিত ধারণাটি হলো ভাষা, কবির গদ্যের ভাষা কাব্যিক হয়। কিন্তু গভীরভাবে দেখলে এ কি অসুবিধা নয়? গল্প আর কবিতা দুইটি আলাদা শিল্প মাধ্যম, গদ্য নিজস্ব নিয়মে যেমন গড়ে ওঠে, … বিস্তারিত পড়ুন

মশিউল আলমের অনুবাদে ফিওদর দস্তইয়েফ্‌স্কির তলকুঠুরির কড়চা: নার্সিসিস্টিক সভ্যতার প্রথম বয়ান

ফিওদর দস্তইয়েফস্কির তলকুঠুরির কড়চা উপন্যাসের প্রচ্ছদ

একজন ঔপন্যাসিক তার উপন্যাসের চরিত্র এবং ঘটনা সংগঠনের মাঝে একটা দর্শন উপস্থাপিত করেন, তার দৃষ্টিভঙ্গিকে তুলে ধরেন, তার সমাজ-ঐতিহ্যের একটা বোঝাপড়া থাকে সেখানে। দর্শনের কথাটা এখানে গোলমেলে শোনাতে পারে, তবে অস্ত্বিত্ববাদ একসময় বিশ্বসাহিত্যের অনেকখানি শাসন করেছে, সেটি মাথায় রাখলে আমরা দেখতে পাই আলব্যেয়ার কামুর উপন্যাস আগন্তুক, প্লেগ— তার নিজের অস্তিত্ববাদী দর্শন আর সেই নিরিখে তার … বিস্তারিত পড়ুন

রাজিয়া সুলতানার হৈলদা পাতার গান: শূন্যতার মাঝে আশার কবিতা

রাজিয়া সুলতানার হৈলদা পাতার গান বইয়ের প্রচ্ছদ

রাজিয়া সুলতানা ইতোমধ্যে কবিতায় তাঁর স্বকীয়তা প্রতিষ্ঠা করেছেন পাঠক ও বোদ্ধা মহলে। তাঁর কবিতায় জীবন ও জগৎ ভিন্নদিশায় নিজেকে স্পষ্ট করে মেলে ধরে, বস্তু জগতের সাথে ঘনিষ্ঠতা অনবদ্য সব চিত্রকল্পে হাজির করেন তিনি। প্রথম কবিতার বই, ‘ভালোবেসে ভালো নেই’ (২০১৫), থেকে দ্বিতীয় কবিতার বই ‘হারপুনে গেঁথেছি চাঁদ’ (২০১৬)-এ ক্রমান্বয়ে নিজের ভাষাব্যবহারকে ভাঙা-গড়ার মধ্য দিয়ে নিয়ে … বিস্তারিত পড়ুন

জেন ক্যাম্পিয়নের দ্য পাওয়ার অব দ্য ডগ: পুরুষালি বনাম বুদ্ধিমান পুরুষ

জেন ক্যাম্পিয়নের দ্য পাওয়ার অব দ্য ডগ চলচ্চিত্রের পোস্টার

“যখন আমার বাবার মৃত্যু হয় সর্বান্তকরণে আমি আমার মায়ের সুখের চাইতে বেশি কিছুই চাইতাম না কী ধরণের মানুষ হব আমি, যদি আমার মাকেই সাহায্য না করতে পারি?” এই কথা কটি দিয়ে জেন ক্যাম্পিয়নের দ্য পাওয়ার অব দ্য ডগ চলচ্চিত্রটি শুরু হয়। এখানে উল্লেখ্য শেষ বাক্যের মানুষ শব্দের বদলে পরুষ শব্দটিই বেশী মানানসই, পরিচালকও তাই বুঝাতে … বিস্তারিত পড়ুন

মাসরুর আরেফিনের সাক্ষাৎকার গ্রন্থ মানবতাবাদী সাহিত্যের বিপক্ষে: অস্তিত্বকে দেখার এক ভিন্ন আয়না

মাসরুর আরেফিনের সাক্ষাৎকার গ্রন্থ মানবতাবাদী সাহিত্যের বিপক্ষে প্রচ্ছদ

“বলছি না যে সবকিছু খারাপ। আমি বলছি যে সবকিছু বিপজ্জনক। আর সব যখন বিপজ্জনকই, তাহলে আমাদেরও সবসময় করার মতো কিছু কাজ আছে। আমাদের রোজকার নৈতিক-রাজনৈতিক পজিশন হওয়া উচিত এইটাই ঠিক করা যে, প্রধান বিপদটা কী।” উপন্যাস ও অনুবাদের দুই বিপরীত ধারায় নিজের অনন্য ভিত্তি প্রতিষ্ঠার পর মাসরুর আরেফিনের সাক্ষাৎকার গ্রন্থ মানবতাবাদী সাহিত্যের বিপক্ষে প্রকাশিত হলো। … বিস্তারিত পড়ুন

রায়হান রাইনের কথাপুষ্প: প্রজ্ঞাবানদের বলা গল্প — অভিজ্ঞতা থেকে জন্ম নেওয়া জ্ঞানবৃক্ষ

রায়হান রাইনের কথাপুষ্প প্রজ্ঞাবানদের বলা গল্প বই রিভিউয়ের প্রচ্ছদ

লেখ্য ভাষার সূচনার আগে থেকেই মানুষ পরস্পরকে বিভিন্ন গল্প বলে আসছে। এই গল্পগুলোতে যেমন আছে সহজ জীবনের বিভিন্ন নির্দেশনা, তেমনি আছে সাহিত্যরস। প্রায়ই গল্পগুলো সমাজের কিছু মানুষের অভিজ্ঞতাকে কেন্দ্র করে গড়ে উঠেছে, যেগুলো অন্যদেরও কাজে লাগে, এর ফলে ধীরে ধীরে সেসব ছড়িয়ে পড়েছে লোকমুখে। এভাবে বর্তমানকাল পর্যন্ত যে গল্পগুলো টিকে আছে, ধরে নিতে হবে সেগুলো … বিস্তারিত পড়ুন

সুব্রত অগাস্টিন গোমেজের তনুমধ্যা: প্রকৃতি আর বস্তুনিচয়ের সাথে গোপন ফিসফাস

সুব্রত অগাস্টিন গোমেজের তনুমধ্যা কবিতা বইয়ের প্রচ্ছদ

আশির দশকের গুরুত্বপূর্ণ কবি সুব্রত অগাস্টিন গোমেজের তনুমধ্যা  কবিতার বইটি ৩৭ বছর পর পুনর্মুদ্রিত হওয়া উপলক্ষ্যে বইটির একটি রিভিউ ও সুব্রত অগাস্টিন গোমেজের সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে বাহিরানায়। বইটি কবির প্রথম কবিতার বই। এবং বাংলা সাহিত্যে বইটির অবদান অস্বীকার করার উপায় নেই। এমন বিষয় আমাদের প্রায়ই কৌতুহলী করে তোলে— বাংলা সাহিত্যের কোনও একজন গুরুত্বপূর্ণ কবির একটি … বিস্তারিত পড়ুন

অনুভব সিনহার আনেক (Anek): ভারতীয় উত্তর-পূর্বাঞ্চলের নাগরিকদের অধিকারহীনতার দৃশ্যরূপ

অনুভব সিনহার আনেক Anek চলচ্চিত্রের পোস্টার

আর্টিক্যাল ১৫-এ আয়ুষ্মান খুরানা তার অভিনয় প্রতিভা চিনিয়ে দিয়েছিলেন। আন্ধাধুন চলচ্চিত্রেও নিজেকে অতিক্রম করে গিয়েছিলেন তিনি। এরই ধারাবাহিকতায় যখন অনুভব সিনহার আনেক (Anek) চলচ্চিত্রের যখন ট্রেলার এসেছিল, তখন অনেকেই ভেবেছিলেন এটি আর্টিক্যাল ১৫-এর মতোই কিছু একটা হবে। তবে মুক্তির পর এই এ্যাকশন থ্রিলারধর্মী চলচ্চিত্রটি যেন বলিউডে দলিত বা আদার কিংবা মাইনরিটিকে উপস্থাপনে মাইলফলক সৃষ্টি করেছে। … বিস্তারিত পড়ুন

আসিফ নজরুলের কয়েকজন হুমায়ূন আহমেদ: একের বহুত্বে সংযোগ

আসিফ নজরুলের কয়েকজন হুমায়ূন আহমেদ বই রিভিউয়ের প্রচ্ছদ

হুমায়ূন আহমেদকে নিয়ে সাপ্তাহিক বিচিত্রা এবং সাপ্তাহিক ২০০০-এ ১৯৯২ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত কথাসাহিত্যিক ও শিক্ষক আসিফ নজরুল কয়েকটি প্রতিবেদন করেছিলেন। সেই প্রতিবেদনগুলো নিয়েই আসিফ নজরুলের কয়েকজন হুমায়ূন আহমেদ বইটি। কালের বিচারে যেগুলো এখন অমূল্য কিন্তু পাঠকদের হাতের নাগালে নেই। এই প্রতিবেদনগুলোই এতোকাল পর মলাটবদ্ধ হয়েছে এই বইয়ে। এগুলো ছাড়াও যুক্ত হয়েছে আরও কয়েকটি … বিস্তারিত পড়ুন

এহসান হায়দারের সারাদিন বেড়ালের সঙ্গে: রহস্য আর বাস্তবতার চরিত্র

এহসান হায়দারের সারাদিন বেড়ালের সঙ্গে বই রিভিউয়ের প্রচ্ছদ

বেড়াল মানুষের সৃষ্টিশীল সত্তার এক মূর্তরূপ। হারুকি মুরাকামির বেড়ালদের শহর নামে এক গল্প আছে, যেটি কীনা বেড়ালরাই পরিচালনা করে। এরকম বাংলাসাহিত্য থেকে বিশ্বসাহিত্যজুড়েই এই আশ্চর্য প্রাণীটি নিয়ে লেখকেরা বহু বহু গল্প লিখেছেন, সে গুরুত্বপূর্ণ চরিত্র হয়েছে উপন্যাসের, কবিতার। এরকম সব বেড়ালের গল্প নিয়েই সংকলনগ্রন্থ এহসান হায়দারের সারাদিন বেড়ালের সঙ্গে বইটি। বেড়াল অন্য পোষা প্রাণীদের থেকে সম্পূর্ণ … বিস্তারিত পড়ুন

🛒 Cart 0