বাহিরানা

বাণভট্টের হর্ষচরিত: অনুবাদ প্রবোধেন্দুনাথ ঠাকুর — অবিস্মরণীয় জীবনীগ্রন্থে প্রাচীন ভারতে প্রবেশের কারুকার্যময় দরোজা

বাণভট্টের হর্ষচরিত বই রিভিউয়ের প্রচ্ছদ প্রবোধেন্দুনাথ ঠাকুরের অনুবাদ

মহারাজ হর্ষবর্ধন উত্তরাপথের সম্রাট হয়েছিলেন। উত্তরাপথ হচ্ছে ভারতের সমতলভূমি, পাহাড়হীন পঞ্চনদীর দেশ, যার মাঝে রয়েছে বর্তমান পাঞ্জাব, হরিয়ানা ও এর আশেপাশের নগরগুলো, মানে ‍উত্তর ভারত। ভারতভূভাগের অধিবাসীরা নিজেদের ইতিহাস না লেখার জন্য বিখ্যাত, ইউরোপ যেমন তাদের ক্ষুদ্রাতিক্ষুদ্র ইতিহাস লিখে রেখেছে, আরব সভ্যতায় যেমন ইবনে খালদুনের মতো জগৎখ্যাত ইতিহাসবিদ রয়েছেন—ভারতবর্ষ তার বিপরীত। কিন্তু কিছু ব্যতিক্রমন রয়েছে, … বিস্তারিত পড়ুন

কাজী আনোয়ার হোসেনের আমিই মাসুদ রানা: আত্মজৈবনিক ও থ্রিলারের মিশেল

কাজী আনোয়ার হোসেনের আমিই মাসুদ রানা বই রিভিউয়ের প্রচ্ছদ

কাজী আনোয়ার হোসেনের (১৯ জুলাই ১৯৩৬-১৯ জানুয়ারি ২০২২) মাসুদ রানা বাংলা থ্রিলার জগতে যে বিপুল আলোড়ন ও তরঙ্গ তুলেছিল তা বিস্ময়কর বললেও কম বলা হয়। ভারত নাট্যম, ধ্বংস পাহাড়-এর রেশ কাটতে না কাটতেই তাতে জড়ো হয়েছিল আরো অসংখ্য নতুন নতুন বই, যা একটি প্রজন্মকেই আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছিল। মাসুদ রানার পুরুষালি রূপ, বাংলাদেশি স্পাই এজেন্ট হিসেবে … বিস্তারিত পড়ুন

ওরিয়ানা ফাল্লাচির হাত বাড়িয়ে দাও: গদ্যে লেখা আধুনিক সভ্যতার অসাম্যের মহাকাব্য

ওরিয়ানা ফাল্লাচির হাত বাড়িয়ে দাও বই রিভিউয়ের প্রচ্ছদ

একটি বই একইসাথে সমগ্র মানবজাতির কথা বলতে পারে, একইসঙ্গে নারীদের প্রতি অবিচারের গল্প বলতে পারে, পুরুষদের প্রতি পুঁজির অত্যাচার ও তাদের উপর চাপিয়ে দেওয়া অসীমা দায়িত্বের বোঝার কথা বলতে পারে, অসীম সাহসে ভর করে দুর্লঙ্ঘ্য বাধাকে না মানার মন্ত্র হতে পারে, হতে পারে বেদনারও গভীরতর আখ্যান, সভ্যতায় সভ্যতায় ভাগ হয়েও সব সমাজেরই সাধারণ বাস্তবতার বয়ান … বিস্তারিত পড়ুন

অরুন্ধতী রায়ের মাদার মেরি কামস টু মি: স্মৃতিকথা, মা, নারীবাদ, রাজনীতি ও দেশ

অরুন্ধতী রায়ের মাদার মেরি কামস টু মি বইয়ের প্রচ্ছদ

অরুন্ধতী রায়ের মাদার মেরি কামস টু মি  আত্মজীবনী শুরু হয়েছে তার গোত্রচ্যুত মা মেরি রায়ের শেষকৃত্যের বর্ণনা দিয়ে। ২০২২ সালে তিনি মারা যান, কেরালার এক খ্রীস্টান পরিবারের মেয়ে মেরি অরুন্ধতি রায়ের মা, তার ধর্ম ও স্বজাতি ছেড়ে এক বাঙালিকে বিয়ে করেছিলেন। স্মৃতিকথা থেকে আমরা জানতে পারি সেই কলকাতার বাঙালি যিনি বাংলাদেশের বরিশাল থেকে অভিবাসী হয়েছিলেন … বিস্তারিত পড়ুন

আবুল মনসুর আহমদের আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর: বাংলাদেশের রাজনৈতিক পরিচয়

আবুল মনসুর আহমদের আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর বইয়ের প্রচ্ছদ

একদিকে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সংগ্রাম অন্যদিকে বাঙালি মুসলমানের অধিকার আদায় ও পরিচয়কে ভিত্তিদানের আকাঙ্ক্ষার উন্মাতাল সময়—এরকম একটি সময়েরই সন্তান আবুল মনসুর আহমদ। নিজে রাজনীতিতে সক্রিয় থেকে, একটি নতুন দেশের স্বপ্ন নিয়ে ও বৃটিশ ভারত থেকে বাংলাদেশ প্রতিষ্ঠা অবধি রাজনীতির যে ইতিহাস তিনি প্রতক্ষ্য করেছেন তা নিয়েই আবুল মনসুর আহমদের আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর বইটি। … বিস্তারিত পড়ুন

ফজলে রাব্বীর মৃণাল সেন: জীবন ও সিনেমা — প্রথাভাঙা শিল্পীর প্রতিকৃতি

ফজলে রাব্বীর মৃণাল সেন জীবন ও সিনেমা বই রিভিউয়ের প্রচ্ছদ

বিশ্ব চলচ্চিত্রে বাঙালির স্বতন্ত্র আসন তৈরি করেছিলেন সত্যজিৎ রায় ও ঋত্বিক কুমার ঘটক। তাদের সাথে আরেকজনে নাম অবশ্যম্ভাবী, তিনি মৃণাল সেন। যিনি চলচ্চিত্রের পর্দায় সমাজ ও জীবনকে এমনভাবে নিয়ে এসেছিলেন যা বাস্তবতাস্পর্শী কিন্তু রাষ্ট্র ও ব্যক্তিকে চিরে সত্যকে শিল্পের মাধ্যমে তুলে আনায় বদ্ধপরিকর। ফজলে রাব্বীর মৃণাল সেন: জীবন ও সিনেমা জীবনীগ্রন্থটিতে এই মহৎ চলচ্চিত্রকারের জীবন … বিস্তারিত পড়ুন

মুহিত হাসানের সাক্ষাৎকার সংগ্রহ: শহীদ কাদরী — গভীরতরভাবে তাকে জানার প্রয়োজনে

মুহিত হাসানের সাক্ষাৎকার সংগ্রহ শহীদ কাদরী বই রিভিউয়ের প্রচ্ছদ

মুহিত হাসানের সাক্ষাৎকার সংগ্রহ: শহীদ কাদরী বইটি পঞ্চাশের দশকের এবং বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ কবি শহীদ কাদরীর এযাবতকালে যত সাক্ষাৎকার আছে সেসবের একত্র সংকলন। মাত্র চারটি কবিতার বই শহীদ কাদরীর, এর মধ্যে সর্বশেষ বই “আমার চুম্বনগুলো পৌঁছে দাও” প্রকাশিত হয়েছিল ২০০৯ সালে। প্রথম তিনটি বই প্রকাশের দীর্ঘকাল পর। তখন তিনি আমেরিকায় থাকেন। শহীদ কাদরী কবিতার মতোই … বিস্তারিত পড়ুন

আবদুল হাই শিকদারের জানা অজানা মওলানা ভাসানী: প্রমিথিউসের জীবন পেয়েছিলেন যে জননেতা

আবদুল হাই শিকদারের জানা অজানা মওলানা ভাসানী বই রিভিউয়ের প্রচ্ছদ

তিনি বইটির নাম রাখতে চেয়েছিলেন “আমাদের শেষ প্রমিথিউস” কিন্তু পরে আবদুল হাই শিকদারের জানা অজানা মওলানা ভাসানী বইটি বর্তমান নাম পেয়েছে। ভাসানীর সাথে প্রমিথিউসের যোগ খুবই গভীর, যারা তার কর্মকাণ্ড সম্পর্কে ন্যূনতম ধারণা রাখেন তারা বুঝতে পারবেন ভালোভাবে। প্রমিথিউস যেমন মানব জাতির জন্য আগুন চুরি করে শাস্তি পেয়েছিলেন বিনিময়ে ভাসানীও বাংলাদেশকে আত্মসত্তার আগুন উপহার দিয়েছিলেন। … বিস্তারিত পড়ুন

বিধান চন্দ্র দাসের মেরি কুরি: এক মহৎ বিজ্ঞানীর জীবনী

বিধান চন্দ্র দাসের মেরি কুরি জীবনীগ্রন্থ রিভিউয়ের প্রচ্ছদ

যেসব মহৎ মানুষ পৃথিবীতে আসায় পৃথিবী ধন্য হয়েছে পদার্থ বিজ্ঞানী মেরি কুরি তাদের একজন। ফিজিক্স ও ক্যামিস্ট্রিতে দুইবার নোবলেপ্রাপ্ত এই নারী তেজষ্ক্রিয়ার আবিষ্কার করে সেই তেজষ্ক্রিয়াতেই মৃত্যুবরণ করেছিলেন। তার ব্যবহৃত জিনিপত্র মিউজিয়ামে সংরক্ষিত আছে এবং এখনও সেগুলোতে তেজষ্ক্রিয়া বিদ্যমান রয়েছে। এই আশ্চর্য আবিষ্কারকের জীবনীগ্রন্থ বিধান চন্দ্র দাসের মেরি কুরি বইটি। বইটিতে মেরি কুরির জন্ম থেকে … বিস্তারিত পড়ুন

মতিউর রহমানের গোলাম আম্বিয়া খান লুহানী: এক অজানা বিপ্লবীর কাহিনি — বিশ্বমঞ্চে বাংলাদেশের উত্তরাধিকার প্রতিষ্ঠার বই

মতিউর রহমানের গোলাম আম্বিয়া খান লুহানী এক অজানা বিপ্লবীর কাহিনি বইয়ের প্রচ্ছদ

কোনো বিপ্লবীর জীবনী গবেষণায় সূক্ষ্ণাতিসূক্ষ্ণ তথ্যের উপর জোর দিতে হয়, কোনো একটি তথ্যের খোঁজ পেতে হয়তো বহুদিন বা বছর লেগে যেতে পারে। যাচাই বাছাই তো আছেই, কারণ তথ্যটি ভুল প্রমাণিতও হতে পারে। ফলে, যিনি গবেষণা করছেন তার মধ্যে অসীম ধৈর্য ও বৈজ্ঞানিকের অনুসন্ধানী মন থাকতে হয়। আর সেই বিপ্লবীর সংযোগ যখন সোভিয়েত রাশিয়ার সঙ্গে—লেলিন ও … বিস্তারিত পড়ুন