বিধান চন্দ্র দাসের মেরি কুরি: এক মহৎ বিজ্ঞানীর জীবনী

বিধান চন্দ্র দাসের মেরি কুরি জীবনীগ্রন্থ রিভিউয়ের প্রচ্ছদ

যেসব মহৎ মানুষ পৃথিবীতে আসায় পৃথিবী ধন্য হয়েছে পদার্থ বিজ্ঞানী মেরি কুরি তাদের একজন। ফিজিক্স ও ক্যামিস্ট্রিতে দুইবার নোবলেপ্রাপ্ত এই নারী তেজষ্ক্রিয়ার আবিষ্কার করে সেই তেজষ্ক্রিয়াতেই মৃত্যুবরণ করেছিলেন। তার ব্যবহৃত জিনিপত্র মিউজিয়ামে সংরক্ষিত আছে এবং এখনও সেগুলোতে তেজষ্ক্রিয়া বিদ্যমান রয়েছে। এই আশ্চর্য আবিষ্কারকের জীবনীগ্রন্থ বিধান চন্দ্র দাসের মেরি কুরি বইটি। বইটিতে মেরি কুরির জন্ম থেকে … বিস্তারিত পড়ুন

মতিউর রহমানের গোলাম আম্বিয়া খান লুহানী: এক অজানা বিপ্লবীর কাহিনি — বিশ্বমঞ্চে বাংলাদেশের উত্তরাধিকার প্রতিষ্ঠার বই

মতিউর রহমানের গোলাম আম্বিয়া খান লুহানী এক অজানা বিপ্লবীর কাহিনি বইয়ের প্রচ্ছদ

কোনো বিপ্লবীর জীবনী গবেষণায় সূক্ষ্ণাতিসূক্ষ্ণ তথ্যের উপর জোর দিতে হয়, কোনো একটি তথ্যের খোঁজ পেতে হয়তো বহুদিন বা বছর লেগে যেতে পারে। যাচাই বাছাই তো আছেই, কারণ তথ্যটি ভুল প্রমাণিতও হতে পারে। ফলে, যিনি গবেষণা করছেন তার মধ্যে অসীম ধৈর্য ও বৈজ্ঞানিকের অনুসন্ধানী মন থাকতে হয়। আর সেই বিপ্লবীর সংযোগ যখন সোভিয়েত রাশিয়ার সঙ্গে—লেলিন ও … বিস্তারিত পড়ুন

আনা ইসলামের নভেরা: বিভূঁইয়ে স্বভূমে — নির্বাসিত শিল্পীর জীবনী

আনা ইসলামের নভেরা বিভূঁইয়ে স্বভূমে বইয়ের প্রচ্ছদ

ভাস্কর্যশিল্পী নভেরা আহমেদকে নিয়ে উল্লেখযোগ্য কাজ বেশি হয়নি। হাসনাত আবদুল হাইয়ের নভেরা নামে উপন্যাস আছে একটি। এর বাইরে উল্লেখযোগ্য একটি গবেষণা বই আছে কবি সাখাওয়াত টিপু’র নভেরার রূপ শিরোনামে। সেখানে প্রকৃত নভেরাকে প্রকাশিত করার চেষ্টা আছে এবং শহীদ মিনারের নকশায় এই শিল্পীর অবদান কতখানি তা নিয়েও বিস্তারিত আলোচনা আছে। মূল নকশা যে হামিদুর রহমান না … বিস্তারিত পড়ুন

সরদার ফজলুল করিমের অতিক্রান্ত সময়: একজন চিন্তকের দিনপঞ্জি

সরদার ফজলুল করিমের অতিক্রান্ত সময় আত্মজীবনী রিভিউয়ের প্রচ্ছদ

সরদার ফজলুল করিমের অতিক্রান্ত সময় বইটিতে আমরা তার প্রতিদিনের জীবনের একটা সাধারণ ধারণা পাই, বইটি তার আত্মজীবনী নয়, দিনলিপি। তার খ্যাতির মূলে আছে প্লেটোর রিপাবলিক অ্যারিস্টটলের পলিটিকস এঙ্গেলস-এর এন্টি-ডুরিং অনুবাদ। বইগুলোর ভার বিবেচনায় নিলে তিনি যে বয়সে সেগুলো অনুবাদ করেছিলেন, তা বিস্ময়ই জাগায়। দর্শনকোষ রচনাও তাকে বুদ্ধিজীবী সমাজে স্থায়ী আসন দিয়েছে। ফলে, সরদার ফজলুল করিমের … বিস্তারিত পড়ুন

জ্যোতি বিকাশ বড়ুয়ার গৌতম বুদ্ধ: জীবনী বর্ণনার নতুন আঙ্গিক

জ্যোতি বিকাশ বড়ুয়ার গৌতম বুদ্ধ বই রিভিউয়ের প্রচ্ছদ

গৌতম বুদ্ধকে নিয়ে অনেক জীবনীগ্রন্থ লেখা হয়েছে বাংলা ভাষাসহ বিশ্বের সব ভাষাতেই। শাক্য বংশের রাজকুমার সিদ্ধার্থ গৌতম তার রাজ্য, স্ত্রী যশোধরা ও পুত্র রাহুলকে ত্যাগ করে যে বুদ্ধে রূপান্তরিত হয়েছিলেন, আর পরিণতিতে পৃথিবীর ভাবজগতেই অভূতপূর্ব নতুন চিন্তা যোগ করেছিলেন, সেই গৌতম বুদ্ধের জীবন সম্পর্কে কৌতূহল প্রাচ্য-পাশ্চাত্যে প্রবল হবেই। তার চিন্তা ও তাকে নিয়ে চর্চা এখনও … বিস্তারিত পড়ুন

রাও ফরমান আলী খানের মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিকথা বাংলাদেশের জন্ম: আত্মরক্ষা কিন্তু শক্তিশালী অবস্থান

রাও ফরমান আলী খানের মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিকথা বাংলাদেশের জন্ম বই রিভিউয়ের প্রচ্ছদ

রাও ফরমান আলী খানের মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিকথা বাংলাদেশের জন্ম কিছু দুর্নিবার সত্যকে সামনে এনেছে। কারণও আছে তিনি ছিলেন পাকিস্তান সিভিল এডমিনিস্ট্রেশনের প্রধান। ঢাকায় বুদ্ধিজীবী হত্যায় তার জড়িত থাকার সম্ভাবনা অন্য অনেকের মতো ভালোভাবেই ছিল। বিভিন্ন উৎস থেকে সেই সম্ভাবনা নিয়ে প্রশ্ন তোলা হলেও এর সঠিক জবাব পাওয়া গেছে খুবই কম। তবে, একটি উৎস রয়ে গেছে … বিস্তারিত পড়ুন

সালেক খোকনের ১৯৭১: খেতাবপ্রাপ্ত ত্রিশ বীর — সমরে অংশীজনদের বিবরণ

সালেক খোকনের ১৯৭১ খেতাবপ্রাপ্ত ত্রিশ বীর বইয়ের প্রচ্ছদ

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ নিয়ে এখনও বিভিন্ন ধরণের গবেষণামূলক লেখা চলমান। প্রতিটি ঘটনারই বিভিন্ন অংশ থাকে, সেই অংশগুলো জুড়তে জুড়তে একটি সম্পূর্ণ ইতিহাস হয়। সালেক খোকনের ১৯৭১: খেতাবপ্রাপ্ত ত্রিশ বীর বইটি মুক্তিযুদ্ধের সেই সম্পূর্ণ ইতিহাস হওয়ার পথেরই একটি অংশ। তিনি মুক্তিযুদ্ধ নিয়ে ইতোমধ্যেই অনেকগুলো বই লিখে ফেলেছেন। আলোচ্য বইটি একাত্তর সালের ত্রিশ জন্য বীর মুক্তিযোদ্ধার জীবনালেখ্য … বিস্তারিত পড়ুন

মনজুরুল আহসান খানের বলা ও না-বলা কথা: আত্মস্মৃতিতে লুকোনো বামপন্থা ও বাংলাদেশ

মনজুরুল আহসান খানের বলা ও না বলা কথা বই রিভিউয়ের প্রচ্ছদ

বর্ষীয়ান কমিউনিস্ট নেতা মনজুরুল আহসান খানের বলা ও না-বলা কথা তার আত্মজীবনীমূলক বই। মজনজুরুল আহসান খানের জন্ম ১৯৪৫ সালে কলকাতায়। বইটি শুরু হয়েছে কলকাতা, তার জন্ম ও পরিবারের বৃত্তান্ত দিয়েই। দেশ ভাগের সময় তার বাবা পূর্ব বাংলায় চলে আসেন। তাঁর অন্য যত পরিচয়ই থাক সবকিছু ছাপিয়ে বামপন্থায় নিজেকে বিলীন করে দেওয়াটাই মুখ্য হয়ে ওঠে। ফলে … বিস্তারিত পড়ুন

উজ্জ্বল মেহেদীর বারকি, জন বারকি: এক ইংরেজের মধ্যে মিশেছে বাংলা

উজ্জ্বল মেহেদীর বারকি জন বারকি বইয়ের প্রচ্ছদ

সুনামগঞ্জ শহর থেকে আমাদের গ্রামের বাড়ি যেতে তখন সরাসরি কোনো সড়ক যোগাযোগ ছিল না। সুরমা পাড়ি দিয়ে ধোপাজান চলতি নদী হয়ে প্রায় ত্রিশ মিনিটের নৌকাযোগে সাহেব বাড়ি ঘাট থেকে মণিপুরী ঘাটে যেতে হতো। পাড়ি দিতাম খোলা ইঞ্জিন নৌকায়। খোলা ইঞ্জিনের নৌকায় পাড়ি দিতে দিতে অবলোকন হতো নদীর চারপাশ ও নদীকে ঘিরে শ্রমিক-মজুরের জনজীবনের হালচাল। সে … বিস্তারিত পড়ুন

মাহফুজ সিদ্দিকী হিমালয়ের ঘোরবন্দী গোল্ডফিশ: করোনা-কারাগারের নামচা — অসহ সময়ের বয়ান

মাহফুজ সিদ্দিকী হিমালয়ের ঘোরবন্দী গোল্ডফিশ করোনা কারাগারের বইয়ের প্রচ্ছদ

করোনা ২০১৯ সালে চীন থেকে শুরু হয়ে সারা পৃথিবীতে এত দ্রুত ছড়িয়ে পড়েছিল যে বহুকালের মধ্যে মানব সমাজে এরকম অভিজ্ঞতা ছিল নতুন। কারণ তরুণ প্রজন্ম আগে এরকম মহামারির সম্মুখীন হয়নি। আর বৃদ্ধরা পড়েছিল জীবন সংকটে। সেসব আমরা জানি, কিন্তু তখন যে কোয়ারেন্টিন নামক বিচ্ছিন্নতার মধ্যে পতিত হয়েছিল মানুষ, সেই দুঃসহ অভিজ্ঞতাকে শুধুমাত্র কারাগারের সাথেই মেলানো … বিস্তারিত পড়ুন

🛒 Cart 0