হাসিবা আলী বর্ণার গহিনের স্রোতধারা: এশিয়ার নারীসাধকদের জীবন ও কবিতা — সাহিত্য ও আধ্যাত্মিকতায় মুক্তি

হাসিবা আলী বর্ণার গহিনের স্রোতধারা এশিয়ার নারীসাধকদের জীবন ও কবিতা বই রিভিউয়ের প্রচ্ছদ

পৃথিবীতে মাতৃতান্ত্রিক সভ্যতা লুপ্ত হয়েছিল সম্পদের মালিকানার পক্ষ বদলের মাধ্যমে। এরপর হাজার-হাজার বছর চলে গেছে, সম্পদ আরো বেশি একত্রীভূত হয়েছে গুটিকয়েক মানুষের হাতে। ধীরে ধীরে ক্ষমতাহীন নারী ও পুরুষ, সবাইকেই তাদের স্বাধীনতা বিসর্জন দিতে হয়েছে। বস্তুগত সমাজ বর্তমানে এরকমই। তবে, মুক্তি কোথায়? মুক্তি সমাজ বদলে। সাংস্কৃতিক, অর্থনৈতিক রূপান্তরই মুক্তি দিতে পারে। এখানেই কবিতা, আর আধ্যাত্মিকতার … বিস্তারিত পড়ুন

রইসউদ্দিন আরিফের প্রবাহিত জীবনের গল্প: যে আত্মজীবনী বাংলাদেশের কথাও বলে

রইসউদ্দিন আরিফের প্রবাহিত জীবনের গল্প বইয়ের প্রচ্ছদ

রইসউদ্দিন আরিফ প্রগতিশীল রাজনীতিতে জড়িয়েছিলেন সেই ষাটের দশকে। এরপর দেশ-জাতির বহু চড়াই, উৎরাইয়ের সাক্ষী যেমন হয়েছেন, তেমনি সেগুলোতে সক্রিয় অংশগ্রহণও ছিল। সিরাজ শিকদার ও পূর্ববাংলা শ্রমিক আন্দোলনের সঙ্গেও যোগাযোগ ছিল। এসব বলার কারণ হলো লেখক ও গবেষক রইসউদ্দিন আরিফের প্রবাহিত জীবনের গল্প নামক আত্মজীবনীটি। ফলে, সততা এই আত্মজীবনীর এক সম্পদ। তার জীবনের গল্পের মাধ্যমে নিবিড়ভাবে … বিস্তারিত পড়ুন

এস এম জাহাঙ্গীর কবীরের আত্মকথা ও আলাপচারিতা: মওলানা আবদুল হামিদ খান ভাসানী — জীবনী ও রাজনৈতিক ইতিহাস

এস এম জাহাঙ্গীর কবীরের আত্মকথা ও আলাপচারিতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী বইয়ের প্রচ্ছদ বাহিরানা লগো আছে একটি।

এস এম জাহাঙ্গীর কবীরের আত্মকথা ও আলাপচারিতা: মওলানা আবদুল হামিদ খান ভাসানী বইটি ভাসানীর আত্মকথা ও আলাপচারিতার সংকলনগ্রন্থ। বইটিতে দুটি অংশ রয়েছে “আত্মকথা” ও “আলাপচারিতা”। প্রথম অংশে ভাসানীর নিজের লেখা আত্মজীবনীমূলক রচনা, স্মৃতিচারণা, রাজনৈতিক দর্শন, এবং সমাজতত্ত্ব বিষয়ে তাঁর চিন্তাভাবনা স্থান পেয়েছে। দ্বিতীয় অংশে সাংবাদিক, বুদ্ধিজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে তাঁর কথোপকথন, সাক্ষাৎকার, এবং শেষ … বিস্তারিত পড়ুন

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের অবরোধ-বাসিনী: নারীর প্রতি দ্বৈত মানদণ্ডের বিরুদ্ধে প্রশ্ন তুলেছিল যে বই

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের অবরোধ বাসিনী বই রিভিউয়ের প্রচ্ছদ

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, একজন অগ্রগামী নারীবাদী, সমাজ সংস্কারক এবং লেখিকা। দক্ষিণ এশীয় সাহিত্য ও নারী অধিকার আন্দোলনের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের মধ্যে তিনি অন্যতম। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের অবরোধ-বাসিনী (১৯৩১ সালে প্রকাশিত) আজও একটি যুগান্তকারী রচনা, যা নারীর পর্দাপ্রথা’র সমালোচনার পাশাপাশি নারী মুক্তির নতুন দৃষ্টিভঙ্গি উত্থাপন করেছিল। বইটির শিরোনাম অবরোধ-বাসিনী অর্থাৎ “অবরোধে বসবাসকারী নারী”, এই … বিস্তারিত পড়ুন

সাহাদাত পারভেজের একজন সাইদা খানম: ইতিহাসের সঙ্গী প্রথম পেশাদার আলোকচিত্রী

সাহাদাত পারভেজের একজন সাইদা খানম বইয়ের প্রচ্ছদ

সাহাদাত পারভেজের একজন সাইদা খানম বইটি বাংলাদেশের প্রথম পেশাদার নারী আলোকচিত্রী সাইদা খানমের জীবন ও সংগ্রামের এক সত্যনিষ্ঠ দলিল। রক্ষণশীল সমাজের বাধা উপেক্ষা করে যেভাবে তিনি ক্যামেরা হাতে নারীদের যাপিত জীবন, স্বাধীনতা আন্দোলন, এবং ইতিহাসের সন্ধিক্ষণ ধারণ করেছিলেন, তা বইটিতে সততার সঙ্গে তুলে এনেছেন সাহাদাত পারভেজ। বইটি সাইদা খানমের সাফল্যের পাশাপাশি তার ব্যক্তিগত সংকট ও … বিস্তারিত পড়ুন

আইয়ুব বাচ্চুকে নিয়ে জয় শাহরিয়ারের রুপালি গিটার: স্মৃতিগদ্যে জমা জীবন

আইয়ুব বাচ্চুকে নিয়ে জয় শাহরিয়ারের রুপালি গিটার বইযের প্রচ্ছদ

“মানুষ বেঁচে থাকে মূলত এক স্মৃতি হয়ে উঠতে”, এরকমটাই বলেছিলেন আর্হেন্তিনার কবি এবং এ্যাফোরিস্ট আন্তনিও পোর্কিয়া। বাংলা ব্যান্ড সংগীত জগতের কিংবদন্তী শিল্পী এবং গিটারিস্ট আইয়ুব বাচ্চু স্বশরীরে আমাদের মাঝে নেই প্রায় পাঁচ বছর হলো। তার শূন্যতাকে পূরণ করতে এখন তার গান আর স্মৃতিই ভরসা। আইয়ুব বাচ্চু যেহেতু নিজের আত্মজীবনী লেখেননি তাই তাকে নিয়ে অন্যদের স্মৃতিকথা … বিস্তারিত পড়ুন

আসিফ নজরুলের কয়েকজন হুমায়ূন আহমেদ: একের বহুত্বে সংযোগ

আসিফ নজরুলের কয়েকজন হুমায়ূন আহমেদ বই রিভিউয়ের প্রচ্ছদ

হুমায়ূন আহমেদকে নিয়ে সাপ্তাহিক বিচিত্রা এবং সাপ্তাহিক ২০০০-এ ১৯৯২ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত কথাসাহিত্যিক ও শিক্ষক আসিফ নজরুল কয়েকটি প্রতিবেদন করেছিলেন। সেই প্রতিবেদনগুলো নিয়েই আসিফ নজরুলের কয়েকজন হুমায়ূন আহমেদ বইটি। কালের বিচারে যেগুলো এখন অমূল্য কিন্তু পাঠকদের হাতের নাগালে নেই। এই প্রতিবেদনগুলোই এতোকাল পর মলাটবদ্ধ হয়েছে এই বইয়ে। এগুলো ছাড়াও যুক্ত হয়েছে আরও কয়েকটি … বিস্তারিত পড়ুন

🛒 Cart 0