বাহিরানা

সৈয়দ আকরম হোসেনের বাংলাদেশের সাহিত্য ও অন্যান্য প্রসঙ্গ: সাহিত্যের নতুন ভাষ্য নির্মাণে সহায়ক

সৈয়দ আকরম হোসেনের বাংলাদেশের সাহিত্য ও অন্যান্য প্রসঙ্গ বই রিভিউয়ের প্রচ্ছদ

সাহিত্য এমন কিছু নয় যা সবসময় সামনের দিকে অগ্রসর হয়। সময়ের সাথে সাথে যার অগ্রগতি হয় এমনও নয়। তাই আমরা বলতে পারি না উইলিয়াম শেক্সপিয়ারের চেয়ে বর্তমানের একজন কবি ভালো কবিতা লিখছেন। এরকম তুলনা সাহিত্য সমালোচনার জন্য ক্ষতিকর। শেক্সপিয়ারের চেয়ে অনেক অনেক পরে সাহিত্যজগতে আসা একজন কবিকে নতুন পথ অনুসন্ধান করতে হয় পূর্বসুরীদের পাঠ নিয়েই, … বিস্তারিত পড়ুন

বিশ্বজিৎ চৌধুরীর অভিযুক্ত: বিশ্ববিদ্যালয় রাজনীতি ও মানবীয় সম্পর্কের জটিলতার আখ্যান

বিশ্বজিৎ চৌধুরীর অভিযুক্ত উপন্যাসের প্রচ্ছদ

বিশ্বজিৎ চৌধুরীর গদ্যের নিজস্ব স্বকীয়তা আছে। তার গল্পগ্রন্থ “সম্ভ্রমহানির আগে ও পরে” উপন্যাস, “নার্গিস ও বাসন্তী” কিশোর গল্পগ্রন্থ “লিন্ডা জনসনের রাঁজহাস”—বইগুলো দিয়ে তিনি নিজের যে পথ রচনা করেছেন, সেটি লক্ষ্যের অভিমুখেই চলেছে। লক্ষ্য বলতে পথটিকে আরো দূর অবধি আবিষ্কার করা, প্রশস্ত করা। আমাদের আলোচ্য বই বিশ্বজিৎ চৌধুরীর অভিযুক্ত উপন্যাসটি  ব্শ্বিবিদ্যালয়ের শিক্ষক-ছাত্র রাজনীতি আর যৌন হেনস্তার গল্প … বিস্তারিত পড়ুন

দেলওয়ার হাসানের ভ্রমণকারিবন্ধুর পত্র: কবিবর ঈশ্বরচন্দ্র গুপ্ত — ভ্রমণ যখন ইতিহাস হয়ে ওঠে

দেলওয়ার হাসানের ভ্রমণকারিবন্ধুর পত্র কবিবর ঈশ্বরচন্দ্র গুপ্ত বই রিভিউয়ের প্রচ্ছদ

ভ্রমণ কখনও কখনও ঐতিহাসিক কর্ম হয়ে ওঠে। তবে কখনও শব্দটি বাদ দিয়েও বলা যায় আদতে সব ভ্রমণকাহিনীই ঐতিহাসিক, কারণ একটি সময় আর জনপদকে জানতে সেই সময়টি নিয়ে ভ্রমণবৃত্তান্তগুলো বড় ভূমিকা পালন করে। যেমন ইবনে বতুতা, ফা-হিয়েনদের কথা বলা যায়, তাদের লেখার মাধ্যমে এমনসব কথা আমরা জানতে পারি, যা তাদের বিবরণ ব্যতীত জানা দুরূহ হতো। আলোচ্য … বিস্তারিত পড়ুন

মোস্তাক আহমাদ দীনের সম্পাদনায় এফ্‌, সি, ডালি, আই, ই-এর বাঙ্গালাদেশে যে সকল দুর্ব্বৃত্ত জাতি: চুরি ডাকাইতি প্রভৃতি করে তাহাদের সম্বন্ধে পুস্তক — বাকহীনের ইতিহাস

এফ সি ডালি আই ই বাঙ্গালাদেশে যে সকল দুর্ব্বৃত্ত জাতি চুরি ডাকাইতি প্রভৃতি করে তাহাদের সম্বন্ধে পুস্তক বইয়ের প্রচ্ছদ

ব্রিটিশ ভারতের ১৯১৬ সালে তখনকার বাঙ্গালা পুলিশের ডেপুটি পুলিশ ইন্‌স্পেকটর-জেনারেল এফ্‌, সি, ডালি, আই, ই বাঙ্গালাদেশে যে সকল দুর্ব্বৃত্ত জাতি: চুরি ডাকাইতি প্রভৃতি করে তাহাদের সম্বন্ধে পুস্তক শিরোনামে পুলিশ সদস্যদের জন্য এই অঞ্চলে চুরি-ডাকাতি যারা করে তাদের পরিচয় কার্যপ্রণালী সম্পর্কে একটি বই লিখেছিলেন। বইটি সর্বসাধারণের জন্য নয় বিধায় মাত্র কয়েক কপিই মুদ্রিত হয়েছিল। এরপর পেরিয়ে … বিস্তারিত পড়ুন

সাখাওয়াত টিপুর সম্পাদনায়, পলাশ মাহমুদের অনুবাদে নির্বাচিত নোবেল বক্তৃতা: সাহিত্যের জানালা

নির্বাচিত নোবেল বক্তৃতা বইয়ের প্রচ্ছদ

সাতিহ্য একইসাথে আঞ্চলিক এবং বৈশ্বিক, প্রত্যেক লেখকই একটি নির্দিষ্ট ভূখণ্ড ধারণ করেন তাদের ভেতরে। সেটি অন্যসব ভূখণ্ডের সাথে নিজের সাদৃশ্য বা বৈসাদৃশ্য খুঁজে পায়, লেখকের কাজ সেসব মিল-অমিল থেকে উদ্ভূত দ্বন্দ্ব আর সম্ভাবনার একটি মিথস্ক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া। প্রতিটি ভূখণ্ড গঠিত—চিন্তা, সংস্কৃতি, আর রাজনীতি দিয়ে। আর লেখকের কাজ এটাও, এসবের মধ্য দিয়ে একটি ভাষা তৈরি … বিস্তারিত পড়ুন

মঈন শেখের জুলাইয়ের অশেষ পাখিরা: সাম্প্রতিক ইতিহাসের গল্প

মঈন শেখের জুলাইয়ের অশেষ পাখিরা বইয়ের প্রচ্ছদ

মঈন শেখের জুলাইয়ের অশেষ পাখিরা গল্পগ্রন্থটি বাংলাদেশের ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের অভূতপূর্ব গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত। এই সময়কালটি বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত। বইয়ের গল্পগুলো সেই সময়ের এক একটি অংশকে কেন্দ্র করে লেখা। বইটি স্বৈরশাসনের বিরুদ্ধে সংগ্রাম, মানুষের আত্মত্যাগ, এবং রক্তঝরা সময়টির বেদনা-যন্ত্রণা ধারণ করে আছে। বইয়ে গল্প রয়েছে ১৬টি, প্রতিটি গল্প জুলাই-আগস্টের ঘটনাবলিকে … বিস্তারিত পড়ুন

অলীক অনামিকার তারা গুনে কী হয়: অলীক গল্প সংকলন — স্বপ্ন, বাস্তব ও রহস্যের সীমানা পেরিয়ে

অলীক অনামিকার তারা গুনে কী হয় অলীক গল্প সংকলন বই রিভিউয়ের প্রচ্ছদ

অলীক অনামিকার তারা গুনে কী হয়: অলীক গল্প সংকলন গল্পগ্রন্থটি বাস্তবতা, যাদুবাস্তবতা ও কল্পবিজ্ঞানের সীমানা স্পর্শ করে, তা আবার পেরিয়েও গেছে। চৌদ্দটি গল্প পাঠ করতে করতে মনে হয় তা পাঠককে টেনে নেয় এক অদেখা জগতে—যেখানে প্রাত্যহিক জীবনের নৈঃশব্দ্য আর স্বপ্নের মিশ্রণে তৈরি হচ্ছে এক নতুন বাস্তবতা। ২০২৪ সালে প্রকাশিত বইটি লেখকের সাহিত্য কুশলতার পাশাপাশি নৃবৈজ্ঞানিক … বিস্তারিত পড়ুন

তানিম কবিরের বধূ শুয়ে ছিল পাশে: শেকড়হীনদের জগৎ

তানিম কবিরের বধূ শুয়ে ছিল পাশে বইয়ের প্রচ্ছদ

একজন কবি যখন গল্প লেখেন তখন তাকে গল্পকারই হতে হয় অন্যকিছু নয়, কিন্তু যেহেতু তিনি কবি, তাই একটু বাড়তি সুবিধা পেয়ে থাকেন বলে ধারণা অনেকেরই। এরমধ্যে বহুলচর্চিত ধারণাটি হলো ভাষা, কবির গদ্যের ভাষা কাব্যিক হয়। কিন্তু গভীরভাবে দেখলে এ কি অসুবিধা নয়? গল্প আর কবিতা দুইটি আলাদা শিল্প মাধ্যম, গদ্য নিজস্ব নিয়মে যেমন গড়ে ওঠে, … বিস্তারিত পড়ুন

প্রহরীর প্রথম কবিতার বই দৃশ্যের ভিতর ভূত: পাঠকের প্রেমের কাছে

প্রহরীর দৃশ্যের ভিতর ভূত বই রিভিউয়ের প্রচ্ছদ

কবিতা কেন কবিতা বা কী কী গুণাবলী থাকলে বা না থাকলে একটা কবিতাকে ভালো কিংবা খারাপ বলা যায়? বাক্যটিতে থাকা প্রশ্নগুলোর উত্তর বব ডিলানের ভাষায় “হাওয়ায় ছড়িয়ে আছে”। উত্তরগুলোকে খুঁজে পাওয়া এতই সহজ আর ঠিক একারণেই এতই জটিল। কেননা কবিতা নিয়ে এখন পর্যন্ত যত মূল্যায়ন আমরা পেয়েছি তার সবগুলোই সঠিক, এরকমই তো হওয়া উচিৎ। যেহেতু … বিস্তারিত পড়ুন

এস এম জাহাঙ্গীর কবীরের আত্মকথা ও আলাপচারিতা: মওলানা আবদুল হামিদ খান ভাসানী — জীবনী ও রাজনৈতিক ইতিহাস

এস এম জাহাঙ্গীর কবীরের আত্মকথা ও আলাপচারিতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী বইয়ের প্রচ্ছদ বাহিরানা লগো আছে একটি।

এস এম জাহাঙ্গীর কবীরের আত্মকথা ও আলাপচারিতা: মওলানা আবদুল হামিদ খান ভাসানী বইটি ভাসানীর আত্মকথা ও আলাপচারিতার সংকলনগ্রন্থ। বইটিতে দুটি অংশ রয়েছে “আত্মকথা” ও “আলাপচারিতা”। প্রথম অংশে ভাসানীর নিজের লেখা আত্মজীবনীমূলক রচনা, স্মৃতিচারণা, রাজনৈতিক দর্শন, এবং সমাজতত্ত্ব বিষয়ে তাঁর চিন্তাভাবনা স্থান পেয়েছে। দ্বিতীয় অংশে সাংবাদিক, বুদ্ধিজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে তাঁর কথোপকথন, সাক্ষাৎকার, এবং শেষ … বিস্তারিত পড়ুন