সুদেষ্ণা ঘোষের রুশি জাদুকথা: চিরন্তন সময়ের সৃষ্টিশীলতার জগৎ

সুদেষ্ণা ঘোষের রুশি জাদুকথা বই রিভিউয়ের প্রচ্ছদ

রূপকথা সব দেশেরই অমূল্য সম্পদ। এগুলোর মাঝে থাকে সেই দেশটির প্রজ্ঞার কণা, অতীতের জীবনবোধ। অদ্ভুত সব গল্পে আর কল্পনায় গড়ে ওঠে এই আখ্যানগুলো, তাই শিশুরা যখন এসব পড়ে তখন তাদের কল্পনার বিস্তার বাড়ে, তারা অন্যভাবে চিন্তা করতে শেখে। এই চিন্তা করার, শিল্পের আনন্দের পরিধিটি কিন্তু শুধু সেই দেশটিতেই সীমাবদ্ধ নয়, কারণ কল্পনার কোনো সীমা নেই। … বিস্তারিত পড়ুন

জাভেদ হুসেনের সন্ত কবীরের দোহা: পরমের সাথে নির্যাতিতের মিলন

জাভেদ হুসেনের সন্ত কবিরের দোহা বই রিভিউয়ের প্রচ্ছদ

(সর্বশেষ আপডেট ১৭ সেপ্টেম্বর, ২০২৫) জাভেদ হুসেনের অনুবাদকর্ম নিয়ে বাড়তি কিছু বলার অপেক্ষা রাখে না। মাইকেল ওয়েইনের কার্ল মার্ক্স-এর ডাস ক্যাপিটাল: পাঠ প্রবেশিকা থেকে শুরু করে উর্দু সাহিত্য, সব জায়গা থেকেই বহুমূল্যবান সৃষ্টিকর্ম বাংলা ভাষায় যুক্ত করে চলেছেন তিনি। জাভেদ হুসেনের সন্ত কবিরের দোহা নামে সাম্প্রতিক বইটিতেও সেই নজির রয়েছে। বইটি শুধু অনুবাদকর্মের জন্যেই নয়, … বিস্তারিত পড়ুন

ষড়ৈশ্বর্য মুহম্মদের কোরিয়ার গল্প: স্বপ্ন আর বাস্তবতার মুখোমুখি

ষড়ৈশ্বর্য মুহম্মদের কোরিয়ার গল্প বইয়ের প্রচ্ছদ

ষড়ৈশ্বর্য মুহম্মদের কোরিয়ার গল্প তার সম্পাদনায় কোরিয়ার গুরুত্বপূর্ণ গল্পগুলোর অনুবাদ নিয়ে। বইটিতে কোরিয়ার কথাসাহিত্যের একটি গভীরতাশ্রয়ী ধারণা তৈরির চেষ্টা আছে, এরকম কাজও অতীতে খুব একটা হয়েছে বলে জানা নেই আমাদের। গল্প গড়ে উঠে একটা জনপদের আলো-বাতাস আর তার জীবনকে ভর করে, হুয়ান রুলফো’র দেশের অবস্থা, ইতিহাস ঐতিহ্য না জানলে যেমন তার উপন্যাস আর গল্পকে ঠিকমতন … বিস্তারিত পড়ুন

মাসরুর আরেফিনের সাক্ষাৎকার গ্রন্থ মানবতাবাদী সাহিত্যের বিপক্ষে: অস্তিত্বকে দেখার এক ভিন্ন আয়না

মাসরুর আরেফিনের সাক্ষাৎকার গ্রন্থ মানবতাবাদী সাহিত্যের বিপক্ষে প্রচ্ছদ

“বলছি না যে সবকিছু খারাপ। আমি বলছি যে সবকিছু বিপজ্জনক। আর সব যখন বিপজ্জনকই, তাহলে আমাদেরও সবসময় করার মতো কিছু কাজ আছে। আমাদের রোজকার নৈতিক-রাজনৈতিক পজিশন হওয়া উচিত এইটাই ঠিক করা যে, প্রধান বিপদটা কী।” উপন্যাস ও অনুবাদের দুই বিপরীত ধারায় নিজের অনন্য ভিত্তি প্রতিষ্ঠার পর মাসরুর আরেফিনের সাক্ষাৎকার গ্রন্থ মানবতাবাদী সাহিত্যের বিপক্ষে প্রকাশিত হলো। … বিস্তারিত পড়ুন

ছন্দা মাহবুবের কোরিয়ার কবিতা: শব্দের সমজাতীয়তাকে অতিক্রম করে

ছন্দা মাহবুবের কোরিয়ার কবিতা বইয়ের প্রচ্ছদ

কবিতা থেকে তার ভাষা বদল করে ফেললে সেটা আর কবিতা থাকে না। অনুবাদে ঠিক এই কাজটাই করা হয়, কবির মূল ভাষাকে বদলে অন্য একটি ভাষায় কবিতাটিকে স্থানান্তর করা হয়। এ পদ্ধতিতে এক ভাষার শব্দের সঙ্গে অন্য ভাষার শব্দের সমজাতীয়তাকে অবলম্বন করা হয়, যাকে আমরা প্রতিশব্দ বলি সেই মূল সাহিত্যকর্মটির শব্দের প্রতিশব্দ খোঁজা হয় অন্য ভাষায় … বিস্তারিত পড়ুন

রায়হান রাইনের কথাপুষ্প: প্রজ্ঞাবানদের বলা গল্প — অভিজ্ঞতা থেকে জন্ম নেওয়া জ্ঞানবৃক্ষ

রায়হান রাইনের কথাপুষ্প প্রজ্ঞাবানদের বলা গল্প বই রিভিউয়ের প্রচ্ছদ

লেখ্য ভাষার সূচনার আগে থেকেই মানুষ পরস্পরকে বিভিন্ন গল্প বলে আসছে। এই গল্পগুলোতে যেমন আছে সহজ জীবনের বিভিন্ন নির্দেশনা, তেমনি আছে সাহিত্যরস। প্রায়ই গল্পগুলো সমাজের কিছু মানুষের অভিজ্ঞতাকে কেন্দ্র করে গড়ে উঠেছে, যেগুলো অন্যদেরও কাজে লাগে, এর ফলে ধীরে ধীরে সেসব ছড়িয়ে পড়েছে লোকমুখে। এভাবে বর্তমানকাল পর্যন্ত যে গল্পগুলো টিকে আছে, ধরে নিতে হবে সেগুলো … বিস্তারিত পড়ুন

সুব্রত অগাস্টিন গোমেজের তনুমধ্যা: প্রকৃতি আর বস্তুনিচয়ের সাথে গোপন ফিসফাস

সুব্রত অগাস্টিন গোমেজের তনুমধ্যা কবিতা বইয়ের প্রচ্ছদ

আশির দশকের গুরুত্বপূর্ণ কবি সুব্রত অগাস্টিন গোমেজের তনুমধ্যা  কবিতার বইটি ৩৭ বছর পর পুনর্মুদ্রিত হওয়া উপলক্ষ্যে বইটির একটি রিভিউ ও সুব্রত অগাস্টিন গোমেজের সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে বাহিরানায়। বইটি কবির প্রথম কবিতার বই। এবং বাংলা সাহিত্যে বইটির অবদান অস্বীকার করার উপায় নেই। এমন বিষয় আমাদের প্রায়ই কৌতুহলী করে তোলে— বাংলা সাহিত্যের কোনও একজন গুরুত্বপূর্ণ কবির একটি … বিস্তারিত পড়ুন

এহসান হাবীবের পুষ্পদাহকাল: বর্তমান আর স্মৃতি-বিস্তৃতিতে ডানা মেলেছে যে কবিতা

এহসান হাবীবের পুষ্পদাহকাল বইয়ের প্রচ্ছদ

এহসান হাবীব তাঁর প্রথম কবিতার বই ‘শাদা প্রজাপতি’ (২০০৯)তেই পাঠক-সমালোচকদের কাছে নিজেকে আলাদা করে চিনিয়েছিলেন। তাঁর কবিতা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে প্রায়শই সমাজ-রাজনীতির গভীর অর্থ আর অনর্থবোধকতায় চলে যায়, আবার উল্টোভাবে বাহিরের ঘটনাগুলোকে ব্যক্তিগততে নিয়ে আসে। ফলে বহুস্বর তৈরি হয়, অন্যরকম অভিব্যক্তির কবিতার শব্দ আর বাক্যগুলো নিজেদের চেনা পরিসর পাল্টে ফেলে পাঠকদেরও অভিজ্ঞতায় আরোহণ করে। ইতিহাসও, … বিস্তারিত পড়ুন

সাদাত হোসাইনের সে এসে বসুক পাশে: পরিচয়ের আড়ালে থাকা একজন

সাদাত হোসাইনের সে এসে বসুক পাশে উপন্যাস রিভিউয়ের প্রচ্ছদ

সাদাত হোসাইনের সে এসে বসুক পাশে উপন্যাসটি ২০২৩-এর বইমেলায় প্রকাশিত হয়েছে। রেণু নামে এক মেয়েকে নিয়ে গড়ে ওঠেছে এর আখ্যানভাগ। বইটি পড়তে পড়তে মনে হয় যে চরিত্রটি আমাদের পরিচিত বাস্তবতারই অন্যতম অংশ হয়ে থাকা একজন, কিন্তু যাকে আমরা সঠিকভাবে কখনও লক্ষ্য করিনি। লেখক এই নারীটির ভালোবাসা, হাসি, কান্না, বিষাদ আর দীর্ঘশ্বাসের কাহিনী বুনেছেন পুরো বইটিতে। … বিস্তারিত পড়ুন

আসিফ নজরুলের কয়েকজন হুমায়ূন আহমেদ: একের বহুত্বে সংযোগ

আসিফ নজরুলের কয়েকজন হুমায়ূন আহমেদ বই রিভিউয়ের প্রচ্ছদ

হুমায়ূন আহমেদকে নিয়ে সাপ্তাহিক বিচিত্রা এবং সাপ্তাহিক ২০০০-এ ১৯৯২ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত কথাসাহিত্যিক ও শিক্ষক আসিফ নজরুল কয়েকটি প্রতিবেদন করেছিলেন। সেই প্রতিবেদনগুলো নিয়েই আসিফ নজরুলের কয়েকজন হুমায়ূন আহমেদ বইটি। কালের বিচারে যেগুলো এখন অমূল্য কিন্তু পাঠকদের হাতের নাগালে নেই। এই প্রতিবেদনগুলোই এতোকাল পর মলাটবদ্ধ হয়েছে এই বইয়ে। এগুলো ছাড়াও যুক্ত হয়েছে আরও কয়েকটি … বিস্তারিত পড়ুন

🛒 Cart 0