বাহিরানা

রাজিয়া সুলতানার হৈলদা পাতার গান: শূন্যতার মাঝে আশার কবিতা

রাজিয়া সুলতানার হৈলদা পাতার গান বইয়ের প্রচ্ছদ

রাজিয়া সুলতানা ইতোমধ্যে কবিতায় তাঁর স্বকীয়তা প্রতিষ্ঠা করেছেন পাঠক ও বোদ্ধা মহলে। তাঁর কবিতায় জীবন ও জগৎ ভিন্নদিশায় নিজেকে স্পষ্ট করে মেলে ধরে, বস্তু জগতের সাথে ঘনিষ্ঠতা অনবদ্য সব চিত্রকল্পে হাজির করেন তিনি। প্রথম কবিতার বই, ‘ভালোবেসে ভালো নেই’ (২০১৫), থেকে দ্বিতীয় কবিতার বই ‘হারপুনে গেঁথেছি চাঁদ’ (২০১৬)-এ ক্রমান্বয়ে নিজের ভাষাব্যবহারকে ভাঙা-গড়ার মধ্য দিয়ে নিয়ে … বিস্তারিত পড়ুন

কোচ কাঞ্চনের বিজনেস ব্লুপ্রিন্ট: হাউ টু উইন দ্য ব্যাটেলগ্রাউন্ড অব বিজনেস: ব্যবসায়ের নতুন সমীকরণ

কোচ কাঞ্চনের বিজনেস ব্লুপ্রিন্ট বইয়ের প্রচ্ছদ

কোনো ব্যবসায় শুরু করা আর সঠিকভাবে শুরু করার মাঝে অনেক পার্থক্য। এতে যেমন পরিকল্পনা লাগে তেমনি ভবিষ্যৎ নিয়ে অনুমান এবং বর্তমানে কোথায় দাঁড়িয়ে আছি তার বিশ্লেষণ লাগে, প্রয়োজন হয় সঠিক ব্র্যান্ডিং ও আরও অনেক কিছুর। আবার এখানে ভুল হলে সবকিছুই পণ্ডশ্রমে রূপান্তরিত হয়। কোচ কাঞ্চনের বিজনেস ব্লুপ্রিন্ট: হাউ টু উইন দ্য ব্যাটেলগ্রাউন্ড অব বিজনেস এই … বিস্তারিত পড়ুন

আইয়ুব বাচ্চুকে নিয়ে জয় শাহরিয়ারের রুপালি গিটার: স্মৃতিগদ্যে জমা জীবন

আইয়ুব বাচ্চুকে নিয়ে জয় শাহরিয়ারের রুপালি গিটার বইযের প্রচ্ছদ

“মানুষ বেঁচে থাকে মূলত এক স্মৃতি হয়ে উঠতে”, এরকমটাই বলেছিলেন আর্হেন্তিনার কবি এবং এ্যাফোরিস্ট আন্তনিও পোর্কিয়া। বাংলা ব্যান্ড সংগীত জগতের কিংবদন্তী শিল্পী এবং গিটারিস্ট আইয়ুব বাচ্চু স্বশরীরে আমাদের মাঝে নেই প্রায় পাঁচ বছর হলো। তার শূন্যতাকে পূরণ করতে এখন তার গান আর স্মৃতিই ভরসা। আইয়ুব বাচ্চু যেহেতু নিজের আত্মজীবনী লেখেননি তাই তাকে নিয়ে অন্যদের স্মৃতিকথা … বিস্তারিত পড়ুন

মু আ লতিফের ভাষা আন্দোলনে কিশোরগঞ্জ: স্থানীয় ইতিহাসের এক অনুপম সংকলন

মু আ লতিফের ভাষা আন্দোলনে কিশোরগঞ্জ বইয়ের প্রচ্ছদ

একটা দেশের জাতীয় ইতিহাস রচিত হয় সে দেশেরই স্থানীয় ইতিহাসের অজস্র ঘটনা-উপঘটনার সম্মিলনে। তাই এক অর্থে স্থানীয় ইতিহাসই জাতীয় ইতিহাসের নির্মাতা। ভাষা আন্দোলন নিয়ে এখন পর্যন্ত সব থেকে গুরুত্বপূর্ণ কাজ বদরুদ্দীন উমরের পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি (প্রথম খণ্ড) বইটি। তবে মূল ইতিহাস পেলেও অনেক সময়ই আমরা স্থানীয় ইতিহাসের যথাযথ সংকলন যথাসময়ে পাই … বিস্তারিত পড়ুন

আবুল কাইয়ুমের বাংলা বানানের প্রয়োগ অপপ্রয়োগ ও বানানপঞ্জি: শুদ্ধতার উৎস সন্ধানে

আবুল কাইয়ুমের বাংলা বানানের প্রয়োগ অপপ্রয়োগ ও বানানপঞ্জি বইয়ের প্রচ্ছদ

প্রায় সবারই বাংলা বানান নিয়ে সমস্যায় পড়তে হয়। অফিস, আদালত একাডেমিক পড়াশোনা থেকে শুরু করে সৃষ্টিশীল কাজ যেমন কবিতা, উপন্যাস, গল্প—সব ক্ষেত্রেই কি সঠিক বানানের প্রয়োজন পড়ে না? পড়ে, কিন্তু বাংলা বানানের উপর সহজবোধ্য কোনো বই বাজারে চোখে পড়ে না তেমন। আবুল কাইয়ুম বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ  প্রাবন্ধিক, অনুবাদক এবং মুক্তিযোদ্ধা। ফলে তিনি সম্যকভাবে জানেন যে … বিস্তারিত পড়ুন

হেনা সুলতানার সাধু নরসুন্দর: বহুঅর্থবোধক জীবনের গল্প 

হেনা সুলতানার সাধু নরসুন্দর বইয়ের প্রচ্ছদ

গল্পের মধ্যে গল্প, এরকমই বলা যায় হেনা সুলতানার সাধু নরসুন্দর কিশোর গল্পের বইটিকে। সহজ এক আকাশ নির্মাণ করে তার মধ্যে কৌশলে ঘনীভূত মেঘমালা সৃষ্টি করে পাঠকদের তিনি এমন এক পৃথিবীতে পৌঁছে দেন যেখানে আনন্দ, শিল্প আর জ্ঞান হাত ধরে হাঁটে। আর সাহিত্যে সহজ সংঘটন কার্যতই বড় প্রতিভার দাবী করে, কেননা সহজ করে কোনোকিছু বলা অসম্ভব … বিস্তারিত পড়ুন

সুদেষ্ণা ঘোষের রুশি জাদুকথা: চিরন্তন সময়ের সৃষ্টিশীলতার জগৎ

সুদেষ্ণা ঘোষের রুশি জাদুকথা বই রিভিউয়ের প্রচ্ছদ

রূপকথা সব দেশেরই অমূল্য সম্পদ। এগুলোর মাঝে থাকে সেই দেশটির প্রজ্ঞার কণা, অতীতের জীবনবোধ। অদ্ভুত সব গল্পে আর কল্পনায় গড়ে ওঠে এই আখ্যানগুলো, তাই শিশুরা যখন এসব পড়ে তখন তাদের কল্পনার বিস্তার বাড়ে, তারা অন্যভাবে চিন্তা করতে শেখে। এই চিন্তা করার, শিল্পের আনন্দের পরিধিটি কিন্তু শুধু সেই দেশটিতেই সীমাবদ্ধ নয়, কারণ কল্পনার কোনো সীমা নেই। … বিস্তারিত পড়ুন

জাভেদ হুসেনের সন্ত কবীরের দোহা: পরমের সাথে নির্যাতিতের মিলন

জাভেদ হুসেনের সন্ত কবিরের দোহা বইয়ের প্রচ্ছদ

(সর্বশেষ আপডেট ১৭ সেপ্টেম্বর, ২০২৫) জাভেদ হুসেনের অনুবাদকর্ম নিয়ে বাড়তি কিছু বলার অপেক্ষা রাখে না। মাইকেল ওয়েইনের কার্ল মার্ক্স-এর ডাস ক্যাপিটাল: পাঠ প্রবেশিকা থেকে শুরু করে উর্দু সাহিত্য সব জায়গা থেকেই বহুমূল্যবান সৃষ্টিকর্ম বাংলা ভাষায় যুক্ত করে চলেছেন তিনি। জাভেদ হুসেনের সন্ত কবিরের দোহা তাঁর সাম্প্রতিক বইটিতেও সেই নজির রেখেছেন তিনি। বইটি শুধু অনুবাদকর্মের জন্যেই … বিস্তারিত পড়ুন

ষড়ৈশ্বর্য মুহম্মদের কোরিয়ার গল্প: স্বপ্ন আর বাস্তবতার মুখোমুখি

ষড়ৈশ্বর্য মুহম্মদের কোরিয়ার গল্প বইয়ের প্রচ্ছদ

ষড়ৈশ্বর্য মুহম্মদের কোরিয়ার গল্প তার সম্পাদনায় কোরিয়ার গুরুত্বপূর্ণ গল্পগুলোর অনুবাদ নিয়ে। বইটিতে কোরিয়ার কথাসাহিত্যের একটি গভীরতাশ্রয়ী ধারণা তৈরির চেষ্টা আছে, এরকম কাজও অতীতে খুব একটা হয়েছে বলে জানা নেই আমাদের। গল্প গড়ে উঠে একটা জনপদের আলো-বাতাস আর তার জীবনকে ভর করে, হুয়ান রুলফো’র দেশের অবস্থা, ইতিহাস ঐতিহ্য না জানলে যেমন তার উপন্যাস আর গল্পকে ঠিকমতন … বিস্তারিত পড়ুন

মাসরুর আরেফিনের সাক্ষাৎকার গ্রন্থ মানবতাবাদী সাহিত্যের বিপক্ষে: অস্তিত্বকে দেখার এক ভিন্ন আয়না

মাসরুর আরেফিনের সাক্ষাৎকার গ্রন্থ মানবতাবাদী সাহিত্যের বিপক্ষে প্রচ্ছদ

“বলছি না যে সবকিছু খারাপ। আমি বলছি যে সবকিছু বিপজ্জনক। আর সব যখন বিপজ্জনকই, তাহলে আমাদেরও সবসময় করার মতো কিছু কাজ আছে। আমাদের রোজকার নৈতিক-রাজনৈতিক পজিশন হওয়া উচিত এইটাই ঠিক করা যে, প্রধান বিপদটা কী।” উপন্যাস ও অনুবাদের দুই বিপরীত ধারায় নিজের অনন্য ভিত্তি প্রতিষ্ঠার পর মাসরুর আরেফিনের সাক্ষাৎকার গ্রন্থ মানবতাবাদী সাহিত্যের বিপক্ষে প্রকাশিত হলো। … বিস্তারিত পড়ুন