দেলওয়ার হাসানের ঢাকার নবাব পরিবার ও তৎকালীন ঢাকার সমাজ: নবাবদের ইতিহাস ও একটি নগরের বিবর্তন

দেলওয়ার হাসানের ঢাকার নবাব পরিবার ও তৎকালীন ঢাকার সমাজ বইয়ের প্রচ্ছদ

বাঙলালিদের নামের শেষে পদবীর ইতিহাস নিয়ে  ২০২৩-এ বাঙালির সামাজিক পদবীর ইতিহাস বইটির পর দেলওয়ার হাসানের ঢাকার নবাব পরিবার ও তৎকালীন ঢাকার সমাজ বইটিও  ইতিহাসের। বইটিকে বাংলাদেশে ঢাকার নবাব পরিবারের ঐতিহাসিক ভূমিকা ও তৎকালীন সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটের অনুসন্ধানকারী দলিল বলা যায়। উনিশ ও বিশ শতকের ঢাকার নবাবদের জীবন, সমাজ সংস্কার, রাজনৈতিক প্রভাব, এবং সময়ের সঙ্গে তাদের উত্থান-পতনের গতিধারা … বিস্তারিত পড়ুন

গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের ছদ্মবেশে চিলেতে: মিগুয়েল লিতিনের রোমাঞ্চকর অভিযাত্রা: স্বৈরতন্ত্রের দিনপঞ্জি

গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের ছদ্মবেশে চিলেতে মিগুয়েল লিতিনের রোমাঞ্চকর অভিযাত্রা বইয়ের প্রচ্ছদ

আগোস্ত পিনোচেতের আমলে চিত্রপরিচালক মিগুয়েল লিতিনের শ্বাসরুদ্ধকর চিলি ভ্রমণ নিয়ে এই বই। লিতিন সেখানে একটি ডকোমেন্টারি বানাতে চিলি গিয়েছিলেন। তার অভিজ্ঞতার প্রথম পুরুষে পুর্নলিখনই গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের ছদ্মবেশে চিলেতে: মিগুয়েল লিতিনের রোমাঞ্চকর অভিযাত্রা প্রতিবেদনটি। মার্কেসের সাংবাদিকতার সবচেয়ে উজ্জ্বল নিদর্শন হিসেবে বিবেচনা করা হয় এই বইকে। লাতিন আমেরিকার ১৯৬০ এর দশকের বুম জেনারেশনের শক্তিশালী প্রতিনিধি ছিলেন … বিস্তারিত পড়ুন

আব্দুল আজিজের বেহুলার বয়ঃসন্ধিকাল: যেগুলো সাধারণ জীবনের গল্প হতে পারতো

আব্দুল আজিজের বেহুলার বয়ঃসন্ধিকাল বইয়ের প্রচ্ছদ

ভালোই আকর্ষণীয় এবং ক্ষেত্রবিশেষে চমক প্রদান করা কিছু ছোটগল্পের সমাহার আব্দুল আজিজের বেহুলার বয়ঃসন্ধিকাল বইটি। আব্দুল আজিজের লেখা প্রথম পড়া হলো। এবং তার উইট প্রদানের ভঙ্গীমা ও গল্পভাবনা, দুটোই ভালো লেগেছে। সমকালীন বাস্তবতার বয়ান নিয়েই গল্পগুলো। তবে ক্লেদ নেই, অসারতা নেই। একটা নতুন ধাঁচে, নুয়্যান্স রেখে বয়ান করবার চেষ্টা আছে। স্ট্রেইটফরোয়ার্ড গদ্য; কিন্তু লেখায় কাব্যিক … বিস্তারিত পড়ুন

সাইফুল ইসলামের স্বাধীনতা ভারত ভাসানী: বৈদেশিক রাষ্ট্রে বন্দীত্ব ও স্বপ্নভঙ্গের ঐতিহাসিক ঘটনাবলি

সাইফুল ইসলামের স্বাধীনতা ভারত ভাসানী বইয়ের প্রচ্ছদ

মুক্তিযুদ্ধের সময় মওলানা ভাসানীর ভারতে অবস্থান নিয়ে সব সময়েই একটা কৌতূহল ছিল রাজনৈতিক, বুদ্ধিজীবী থেকে সাধারণ মানুষের পরিসরে। কী করেছিলেন সেখানে তিনি? যেহেতু বিভিন্নজনের লেখায় আমরা জানতে পারি তিনি মুক্তিযুদ্ধের আগে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে দেশের স্বাধীনতা চেয়েছিলেন এবং সেই লক্ষ্যে লন্ডনে বিপ্লবী অস্থায়ী গণপ্রজাতন্ত্রী সরকার গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। সেই উদ্দেশ্যে ভারত হয়ে লন্ডন … বিস্তারিত পড়ুন

আমিনুল ইসলাম ভুইয়ার দার্শনিক প্রবন্ধাবলি: বার্ট্রান্ড রাসেল — রাসেলের চিন্তার ভিত্তিমূল

আমিনুল ইসলাম ভুইয়ার দার্শনিক প্রবন্ধাবলি বার্ট্রান্ড রাসেল বইয়ের প্রচ্ছদ।

আমিনুল ইসলাম ভুইয়া দীর্ঘকাল যাবত দর্শন নিয়ে কাজ করছেন। প্লেটোকে নিয়ে তার কাজগুলো এদেশের চিন্তার জগতে গুরুত্বপূর্ণ সংযোজন বলা যায়। ইতোমধ্যে দর্শনের ইতিহাস-এর রচয়িতা দার্শনিক বার্ট্রান্ড রাসেলের অনেকগুলো প্রবন্ধের অনুবাদ ও তার চিন্তা নিয়ে বই আমরা আমিনুল ইসলামের কাছ থেকে পেয়েছি। তারই ধারাবাহিকতায় আমিনুল ইসলাম ভুইয়ার দার্শনিক প্রবন্ধাবলি: বার্ট্রান্ড রাসেল অনুবাদগ্রন্থটি প্রকাশিত হয়েছে। অনুবাদকের কাছ থেকে … বিস্তারিত পড়ুন

মশিউল আলমের অনুবাদে ফিওদর দস্তইয়েফ্‌স্কির তলকুঠুরির কড়চা: নার্সিসিস্টিক সভ্যতার প্রথম বয়ান

ফিওদর দস্তইয়েফস্কির তলকুঠুরির কড়চা উপন্যাসের প্রচ্ছদ

একজন ঔপন্যাসিক তার উপন্যাসের চরিত্র এবং ঘটনা সংগঠনের মাঝে একটা দর্শন উপস্থাপিত করেন, তার দৃষ্টিভঙ্গিকে তুলে ধরেন, তার সমাজ-ঐতিহ্যের একটা বোঝাপড়া থাকে সেখানে। দর্শনের কথাটা এখানে গোলমেলে শোনাতে পারে, তবে অস্ত্বিত্ববাদ একসময় বিশ্বসাহিত্যের অনেকখানি শাসন করেছে, সেটি মাথায় রাখলে আমরা দেখতে পাই আলব্যেয়ার কামুর উপন্যাস আগন্তুক, প্লেগ— তার নিজের অস্তিত্ববাদী দর্শন আর সেই নিরিখে তার … বিস্তারিত পড়ুন

আবদুলরাজাক গুরনাহ-এর প্যারাডাইস: আফ্রিকান ঔপনিবেশিক কাল ও ইসলামিক মিথিক্যাল স্যাটায়ার

আবদুলরাজাক গুরনাহের প্যারাডাইস উপন্যাসের প্রচ্ছদ

সময়টা আমরা বলতে পারি বিংশ শতাব্দীর শুরুর দিককার কথা। পূর্ব আফ্রিকার জাঞ্জিবার থেকে অদূরে তানজানিয়ার বিভিন্ন স্থানসমূহ হচ্ছে আখ্যানের মূল অঞ্চল। লেখকের শৈশব বিজড়িত মাতৃভূমির বেশিরভাগ এলাকাই ছিলো প্রত্যন্ত ও দুর্গম। ক্রমে এসব এলাকা জুড়েই বিভিন্ন ইউরোপিয়ানদের আধিপত্য বাড়তে থাকে। তারা পূর্ব আফ্রিকার স্থানীয় অনেক জমি-জমা দখল করে নেয়। সহজভাবে বললে একে বলা যায়—পূর্ব আফ্রিকার … বিস্তারিত পড়ুন

হারুকি মুরাকামির নরওয়েজিয়ান উড: বিষণ্নতার সুর

হারুকি মুরাকামির নরওয়েজিয়ান উড বইয়ের প্রচ্ছদ

বেশির ভাগ মানুষেরই কোন কারণ ছাড়াই অযথা মন খারাপ কিংবা শূন্যতার মাঝে নিজেকে হারিয়ে ফেলা অনুভূতির সাথে কমবেশি পরিচিতি রয়েছে। হারুকি মুরাকামির নরওয়েজিয়ান উড বইটি পাঠককে এমনই এক বিষণ্ণতার সাথে পরিচয় করিয়ে দেয়। বইটির নামকরণ করা হয়েছে বিখ্যাত ব্যান্ড দ্য বিটলসের একটি গানের শিরোনাম থেকে। মুরাকামিই শুধু নন, ষাটের দশকে পৃথিবীজুড়ে তুলকালামকাণ্ড বাঁধানো ব্যান্ড দ্য … বিস্তারিত পড়ুন

নাসির আলী মামুনের এস এম সুলতান: স্বদেশ প্রকৃতি মানুষ — জীবন, রঙ ও ভাষার সন্ধানে

নাসির আলী মামুনের এস এম সুলতান স্বদেশ প্রকৃতি মানুষ বইয়ের প্রচ্ছদ

কিংবদন্তী চিত্রশিল্পী এস এম সুলতানের আসন্ন জন্মশতবর্ষ উপলক্ষে বাংলাদেশের কিংবদন্তী পোট্রেট শিল্পী নাসির আলী মামুনের সম্পাদনায় এস এম সুলতান: স্বদেশ প্রকৃতি মানুষ সংকলনগ্রন্থটি প্রকাশিত হয়েছে। নাসির আলী মামুনের এস এম সুলতান: স্বদেশ প্রকৃতি মানুষ বইটির মাধ্যমে আমরা জানতে পারি, সুলতানের চিত্রকর্মের মতো তাঁর জীবনও এখন পর্যন্ত অনেকটাই রহস্যাবৃত। কবি, চিন্তক, কথাশিল্পী আহমদ ছফা তাকে রহস্যের … বিস্তারিত পড়ুন

দেলওয়ার হাসানের বাঙালির সামাজিক পদবীর ইতিহাস: গভীরতাশ্রয়ী গবেষণাগ্রন্থ

দেলওয়ার হাসানের বাঙালির সামাজিক পদবীর ইতিহাস বইয়ের প্রচ্ছদ

দেলওয়ার হাসানের বাঙালির সামাজিক পদবীর ইতিহাস বাঙালির নামের সাথে যুক্ত পদবী নিয়ে গবেষণাগ্রন্থ । পদবীর সাথে সার্বিকভাবে কর্মের যোগ রয়েছে, কিন্তু আধুনিক সমাজে যেহেতু মানুষ বিশেষায়িত স্বাধীন কর্ম বেছে নিতে পারে তবু কেন এই সময়েও পদবীর ব্যবহার চালু আছে সেটা এখনও অমিমাংসিত। আবার অনেক পদবীরই ইতিহাস কয়েকশ বছরের কিন্তু অনৈতিহাসিকভাবে সেগুলোকে হাজার বছরের পুরনো হিসেবে … বিস্তারিত পড়ুন

🛒 Cart 0