রাজিয়া সুলতানার হৈলদা পাতার গান: শূন্যতার মাঝে আশার কবিতা

রাজিয়া সুলতানার হৈলদা পাতার গান বইয়ের প্রচ্ছদ

রাজিয়া সুলতানা ইতোমধ্যে কবিতায় তাঁর স্বকীয়তা প্রতিষ্ঠা করেছেন পাঠক ও বোদ্ধা মহলে। তাঁর কবিতায় জীবন ও জগৎ ভিন্নদিশায় নিজেকে স্পষ্ট করে মেলে ধরে, বস্তু জগতের সাথে ঘনিষ্ঠতা অনবদ্য সব চিত্রকল্পে হাজির করেন তিনি। প্রথম কবিতার বই, ‘ভালোবেসে ভালো নেই’ (২০১৫), থেকে দ্বিতীয় কবিতার বই ‘হারপুনে গেঁথেছি চাঁদ’ (২০১৬)-এ ক্রমান্বয়ে নিজের ভাষাব্যবহারকে ভাঙা-গড়ার মধ্য দিয়ে নিয়ে … বিস্তারিত পড়ুন

জাভেদ হুসেনের সন্ত কবীরের দোহা: পরমের সাথে নির্যাতিতের মিলন

জাভেদ হুসেনের সন্ত কবিরের দোহা বই রিভিউয়ের প্রচ্ছদ

(সর্বশেষ আপডেট ১৭ সেপ্টেম্বর, ২০২৫) জাভেদ হুসেনের অনুবাদকর্ম নিয়ে বাড়তি কিছু বলার অপেক্ষা রাখে না। মাইকেল ওয়েইনের কার্ল মার্ক্স-এর ডাস ক্যাপিটাল: পাঠ প্রবেশিকা থেকে শুরু করে উর্দু সাহিত্য, সব জায়গা থেকেই বহুমূল্যবান সৃষ্টিকর্ম বাংলা ভাষায় যুক্ত করে চলেছেন তিনি। জাভেদ হুসেনের সন্ত কবিরের দোহা নামে সাম্প্রতিক বইটিতেও সেই নজির রয়েছে। বইটি শুধু অনুবাদকর্মের জন্যেই নয়, … বিস্তারিত পড়ুন

ছন্দা মাহবুবের কোরিয়ার কবিতা: শব্দের সমজাতীয়তাকে অতিক্রম করে

ছন্দা মাহবুবের কোরিয়ার কবিতা বইয়ের প্রচ্ছদ

কবিতা থেকে তার ভাষা বদল করে ফেললে সেটা আর কবিতা থাকে না। অনুবাদে ঠিক এই কাজটাই করা হয়, কবির মূল ভাষাকে বদলে অন্য একটি ভাষায় কবিতাটিকে স্থানান্তর করা হয়। এ পদ্ধতিতে এক ভাষার শব্দের সঙ্গে অন্য ভাষার শব্দের সমজাতীয়তাকে অবলম্বন করা হয়, যাকে আমরা প্রতিশব্দ বলি সেই মূল সাহিত্যকর্মটির শব্দের প্রতিশব্দ খোঁজা হয় অন্য ভাষায় … বিস্তারিত পড়ুন

সুব্রত অগাস্টিন গোমেজের তনুমধ্যা: প্রকৃতি আর বস্তুনিচয়ের সাথে গোপন ফিসফাস

সুব্রত অগাস্টিন গোমেজের তনুমধ্যা কবিতা বইয়ের প্রচ্ছদ

আশির দশকের গুরুত্বপূর্ণ কবি সুব্রত অগাস্টিন গোমেজের তনুমধ্যা  কবিতার বইটি ৩৭ বছর পর পুনর্মুদ্রিত হওয়া উপলক্ষ্যে বইটির একটি রিভিউ ও সুব্রত অগাস্টিন গোমেজের সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে বাহিরানায়। বইটি কবির প্রথম কবিতার বই। এবং বাংলা সাহিত্যে বইটির অবদান অস্বীকার করার উপায় নেই। এমন বিষয় আমাদের প্রায়ই কৌতুহলী করে তোলে— বাংলা সাহিত্যের কোনও একজন গুরুত্বপূর্ণ কবির একটি … বিস্তারিত পড়ুন

এহসান হাবীবের পুষ্পদাহকাল: বর্তমান আর স্মৃতি-বিস্তৃতিতে ডানা মেলেছে যে কবিতা

এহসান হাবীবের পুষ্পদাহকাল বইয়ের প্রচ্ছদ

এহসান হাবীব তাঁর প্রথম কবিতার বই ‘শাদা প্রজাপতি’ (২০০৯)তেই পাঠক-সমালোচকদের কাছে নিজেকে আলাদা করে চিনিয়েছিলেন। তাঁর কবিতা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে প্রায়শই সমাজ-রাজনীতির গভীর অর্থ আর অনর্থবোধকতায় চলে যায়, আবার উল্টোভাবে বাহিরের ঘটনাগুলোকে ব্যক্তিগততে নিয়ে আসে। ফলে বহুস্বর তৈরি হয়, অন্যরকম অভিব্যক্তির কবিতার শব্দ আর বাক্যগুলো নিজেদের চেনা পরিসর পাল্টে ফেলে পাঠকদেরও অভিজ্ঞতায় আরোহণ করে। ইতিহাসও, … বিস্তারিত পড়ুন

মাহবুব কবিরের কৈ ও মেঘের কবিতা: চিরনতুন কবিতার খোঁজে

মাহবুব কবিরের কৈ ও মেঘের কবিতা বই রিভিউয়ের প্রচ্ছদ

প্রথম বই একজন কবির সূচনাচিহ্ন ধরে রাখে বলে কবির নতুনত্ব চেনাতে এর ভূমিকা প্রবল। এর মাঝে কোনো কোনো কবি প্রথম প্রকাশেই নিজের স্বাতন্ত্র চিনিয়ে দেন, তেমনই একজন কবি মাহবুব কবির। বাংলা কবিতার ইতিহাসে তাঁর নাম ইতোমধ্যেই তিনি সম্মানিত এক আসন অধিকার করে নিয়েছে। বাংলাদেশের নব্বইয়ের দশক ছিল বিভিন্নমুখী ধারায় কবিতা লেখার সময়। কবিতার ভাষা নিয়ে … বিস্তারিত পড়ুন

কাজল শাহনেওয়াজের জলমগ্ন পাঠশালা: সময়ের পূর্বাপরকে ধরে রাখা কবিতা

কাজল শাহনেওয়াজের জলমগ্ন পাঠশালা বই রিভিউয়ের প্রচ্ছদ

কোনো কোনো বই একটি নির্দিষ্ট সময়ে প্রকাশিত হয়ে সেই সময়ের পূর্বাপরকে নিজের মাঝে বন্দী করে ফেলে। এরপর কালক্রমে বইটিকে আর সহজে কোথাও দেখতে পাওয়া যায় না। কিন্তু কিছুকাল পরপরই কোনো না কোনো প্রতিভাবান তরুণ, তরুণী তাকে খুঁজতে থাকেন। তারা বিফলও হন না, কেননা একবার শোনা গিয়েছিল উৎপলকুমার বসুর পুরী সিরিজ বইটিকে একজন মূল্যবান দ্রব্যাদি থাকা … বিস্তারিত পড়ুন

🛒 Cart 0