হারুকি মুরাকামির সেরা ১০ বই: মুরাকামির সাহিত্যের উপর বিশেষজ্ঞের করা তালিকা

হারুকি মুরাকামির সেরা ১০ বই এর প্রচ্ছদ

হারুকি মুরাকামির সর্বশেষ উপন্যাস দ্য সিটি অ্যান্ড ইটস আনসার্টেন ওয়ালস (জাপান ও বৈশ্বিকভাবে ২০২৩ ও ২০২৪ সালে) প্রকাশ হয়েছে । এ নিয়ে হারুকি মুরাকামি সাক্ষাৎকারও দিয়েছেন এনপিআর (NPR)-কে। তিনি বর্তমান পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় লেখকদের একজন। প্রতি বছরই নোবেল সাহিত্য পুরস্কারের শর্ট লিস্টে তাঁর নাম আসে, কিন্তু মুরাকামির জন্য নোবেল পুরস্কারের শিকি ছিঁড়ছে না। কিন্তু বর্তমান … বিস্তারিত পড়ুন

মাহবুব-উল আলমের মফিজন: বাংলাদেশের সমাজকাঠামোর সরল সাহিত্যরূপ

মাহবুব উল আলমের মফিজন উপন্যাসের প্রচ্ছদ

ইতিহাস আর ছোটগল্পের দুই বিপরীত বৃত্ত মাহবুব-উল আলমের লেখক জীবনে দেখা গেছে। ব্রিটিশ যুগ থেকে স্বাধীনতা—সবই দেখেছেন তিনি, বাংলা ও বিশ্বের সাথে এক গভীর যোগ আছে তার লেখার, অভিজ্ঞতাজাত প্রজ্ঞার দেখা মেলে তার সাহিত্যে। তবে এই প্রজ্ঞা সবচেয়ে ভালোভাবে দেখা যায় মাহবুব উল আলমের মফিজন উপন্যাসে। মাহবুব-উল আলমের মফিজন উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯৪৬ সালে। … বিস্তারিত পড়ুন

রইসউদ্দিন আরিফের প্রবাহিত জীবনের গল্প: যে আত্মজীবনী বাংলাদেশের কথাও বলে

রইসউদ্দিন আরিফের প্রবাহিত জীবনের গল্প বইয়ের প্রচ্ছদ

রইসউদ্দিন আরিফ প্রগতিশীল রাজনীতিতে জড়িয়েছিলেন সেই ষাটের দশকে। এরপর দেশ-জাতির বহু চড়াই, উৎরাইয়ের সাক্ষী যেমন হয়েছেন, তেমনি সেগুলোতে সক্রিয় অংশগ্রহণও ছিল। সিরাজ শিকদার ও পূর্ববাংলা শ্রমিক আন্দোলনের সঙ্গেও যোগাযোগ ছিল। এসব বলার কারণ হলো লেখক ও গবেষক রইসউদ্দিন আরিফের প্রবাহিত জীবনের গল্প নামক আত্মজীবনীটি। ফলে, সততা এই আত্মজীবনীর এক সম্পদ। তার জীবনের গল্পের মাধ্যমে নিবিড়ভাবে … বিস্তারিত পড়ুন

সৈয়দ আকরম হোসেনের বাংলাদেশের সাহিত্য ও অন্যান্য প্রসঙ্গ: সাহিত্যের নতুন ভাষ্য নির্মাণে সহায়ক

সৈয়দ আকরম হোসেনের বাংলাদেশের সাহিত্য ও অন্যান্য প্রসঙ্গ বই রিভিউয়ের প্রচ্ছদ

সাহিত্য এমন কিছু নয় যা সবসময় সামনের দিকে অগ্রসর হয়। আবার সময়ের সাথে সাথে যার অগ্রগতি হয় এমনও নয়। তাই আমরা বলতে পারি না উইলিয়াম শেক্সপিয়ারের চেয়ে বর্তমানের একজন কবি ভালো কবিতা লিখছেন। এরকম তুলনা সাহিত্য সমালোচনার জন্য ক্ষতিকর। শেক্সপিয়ারের চেয়ে অনেক অনেক পরে সাহিত্যজগতে আসা একজন কবিকে নতুন পথ অনুসন্ধান করতে হয় পূর্বসুরীদের পাঠ … বিস্তারিত পড়ুন

বিশ্বজিৎ চৌধুরীর অভিযুক্ত: বিশ্ববিদ্যালয় রাজনীতি ও মানবীয় সম্পর্কের জটিলতার আখ্যান

বিশ্বজিৎ চৌধুরীর অভিযুক্ত উপন্যাসের প্রচ্ছদ

বিশ্বজিৎ চৌধুরীর গদ্যের নিজস্ব স্বকীয়তা আছে। তার গল্পগ্রন্থ “সম্ভ্রমহানির আগে ও পরে” উপন্যাস, “নার্গিস ও বাসন্তী” কিশোর গল্পগ্রন্থ “লিন্ডা জনসনের রাঁজহাস”—বইগুলো দিয়ে তিনি নিজের যে পথ রচনা করেছেন, সেটি লক্ষ্যের অভিমুখেই চলেছে। লক্ষ্য বলতে পথটিকে আরো দূর অবধি আবিষ্কার করা, প্রশস্ত করা। আমাদের আলোচ্য বই বিশ্বজিৎ চৌধুরীর অভিযুক্ত উপন্যাসটি  ব্শ্বিবিদ্যালয়ের শিক্ষক-ছাত্র রাজনীতি আর যৌন হেনস্তার গল্প … বিস্তারিত পড়ুন

দেলওয়ার হাসানের ভ্রমণকারিবন্ধুর পত্র: কবিবর ঈশ্বরচন্দ্র গুপ্ত — ভ্রমণ যখন ইতিহাস হয়ে ওঠে

দেলওয়ার হাসানের ভ্রমণকারিবন্ধুর পত্র কবিবর ঈশ্বরচন্দ্র গুপ্ত বই রিভিউয়ের প্রচ্ছদ

ভ্রমণ কখনও কখনও ঐতিহাসিক কর্ম হয়ে ওঠে। তবে কখনও শব্দটি বাদ দিয়েও বলা যায় আদতে সব ভ্রমণকাহিনীই ঐতিহাসিক, কারণ একটি সময় আর জনপদকে জানতে সেই সময়টি নিয়ে ভ্রমণবৃত্তান্তগুলো বড় ভূমিকা পালন করে। যেমন ইবনে বতুতা, ফা-হিয়েনদের কথা বলা যায়, তাদের লেখার মাধ্যমে এমনসব কথা আমরা জানতে পারি, যা তাদের বিবরণ ব্যতীত জানা দুরূহ হতো। আলোচ্য … বিস্তারিত পড়ুন

সাখাওয়াত টিপুর সম্পাদনায়, পলাশ মাহমুদের অনুবাদে নির্বাচিত নোবেল বক্তৃতা: সাহিত্যের জানালা

নির্বাচিত নোবেল বক্তৃতা বইয়ের প্রচ্ছদ

সাতিহ্য একইসাথে আঞ্চলিক এবং বৈশ্বিক, প্রত্যেক লেখকই একটি নির্দিষ্ট ভূখণ্ড ধারণ করেন তাদের ভেতরে। সেটি অন্যসব ভূখণ্ডের সাথে নিজের সাদৃশ্য বা বৈসাদৃশ্য খুঁজে পায়, লেখকের কাজ সেসব মিল-অমিল থেকে উদ্ভূত দ্বন্দ্ব আর সম্ভাবনার একটি মিথস্ক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া। প্রতিটি ভূখণ্ড গঠিত—চিন্তা, সংস্কৃতি, আর রাজনীতি দিয়ে। আর লেখকের কাজ এটাও, এসবের মধ্য দিয়ে একটি ভাষা তৈরি … বিস্তারিত পড়ুন

মঈন শেখের জুলাইয়ের অশেষ পাখিরা: সাম্প্রতিক ইতিহাসের গল্প

মঈন শেখের জুলাইয়ের অশেষ পাখিরা বইয়ের প্রচ্ছদ

মঈন শেখের জুলাইয়ের অশেষ পাখিরা গল্পগ্রন্থটি বাংলাদেশের ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের অভূতপূর্ব গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত। এই সময়কালটি বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত। বইয়ের গল্পগুলো সেই সময়ের এক একটি অংশকে কেন্দ্র করে লেখা। বইটি স্বৈরশাসনের বিরুদ্ধে সংগ্রাম, মানুষের আত্মত্যাগ, এবং রক্তঝরা সময়টির বেদনা-যন্ত্রণা ধারণ করে আছে। বইয়ে গল্প রয়েছে ১৬টি, প্রতিটি গল্প জুলাই-আগস্টের ঘটনাবলিকে … বিস্তারিত পড়ুন

অলীক অনামিকার তারা গুনে কী হয়: অলীক গল্প সংকলন — স্বপ্ন, বাস্তব ও রহস্যের সীমানা পেরিয়ে

অলীক অনামিকার তারা গুনে কী হয় অলীক গল্প সংকলন বই রিভিউয়ের প্রচ্ছদ

অলীক অনামিকার তারা গুনে কী হয়: অলীক গল্প সংকলন গল্পগ্রন্থটি বাস্তবতা, যাদুবাস্তবতা ও কল্পবিজ্ঞানের সীমানা স্পর্শ করে, তা আবার পেরিয়েও গেছে। চৌদ্দটি গল্প পাঠ করতে করতে মনে হয় তা পাঠককে টেনে নেয় এক অদেখা জগতে—যেখানে প্রাত্যহিক জীবনের নৈঃশব্দ্য আর স্বপ্নের মিশ্রণে তৈরি হচ্ছে এক নতুন বাস্তবতা। ২০২৪ সালে প্রকাশিত বইটি লেখকের সাহিত্য কুশলতার পাশাপাশি নৃবৈজ্ঞানিক … বিস্তারিত পড়ুন

প্রহরীর প্রথম কবিতার বই দৃশ্যের ভিতর ভূত: পাঠকের প্রেমের কাছে

প্রহরীর দৃশ্যের ভিতর ভূত বই রিভিউয়ের প্রচ্ছদ

কবিতা কেন কবিতা বা কী কী গুণাবলী থাকলে বা না থাকলে একটা কবিতাকে ভালো কিংবা খারাপ বলা যায়? বাক্যটিতে থাকা প্রশ্নগুলোর উত্তর বব ডিলানের ভাষায় “হাওয়ায় ছড়িয়ে আছে”। উত্তরগুলোকে খুঁজে পাওয়া এতই সহজ আর ঠিক একারণেই এতই জটিল। কেননা কবিতা নিয়ে এখন পর্যন্ত যত মূল্যায়ন আমরা পেয়েছি তার সবগুলোই সঠিক, এরকমই তো হওয়া উচিৎ। যেহেতু … বিস্তারিত পড়ুন

🛒 Cart 0