তানভীর ইসলামের অনুবাদে ঝুম্পা লাহিড়ীর হদিস: ডোভ মি ত্রবো, আধুনিক-উত্তরাধুনিকের মিশ্রণ

ঝুম্পা লাহিড়ির হদিস উপন্যাস রিভিউয়ের প্রচ্ছদ

ফ্রেডরিখ জেমিসন তার দ্য মডার্নিস্ট পেপারস বইয়ের এক প্রবন্ধে জেমস জয়েসের ইউলিসিস (১৯২২) নিয়ে বলেছিলেন, জয়েসের আধুনিকদের সূত্র নিজের মতো ব্যবহার করায় ইউলিসিস হয়ে উঠেছে উত্তরাধুনিক উপন্যাস। জয়েস লিওপোল্ড ব্লুম-এর পরিচয় দিয়েছিলেন “দ্য গ্রেট টকার” বলে। জেমিসনের মূল সূত্রটি এখানেই, কারণ ব্লুম ডাবলিনে প্রতিবারই পরিচিত কাউকে না কাউকে পেয়ে যায়, তাদের কথা হয়, আড্ডা চলে। … বিস্তারিত পড়ুন

ড. মুহাম্মদ ইউনূসের তিন শূন্যের পৃথিবী: নতুন অর্থব্যবস্থার রূপরেখা

মুহাম্মদ ইউনূসের তিন শূন্যের পৃথিবী বই রিভিউয়ের প্রচ্ছদ

দারিদ্র বিমোচনে ড. মুহাম্মদ ইউনূসের অবদান শুধু বাংলাদেশেই নয়, বিশ্বব্যাপী। পৃথিবীর পুঁজিবাদ বর্তমানে যে অবস্থায় এসে পৌঁছেছে সেটিকে তিনি বিপর্যয় হিসেবেই দেখেন। সেখান থেকে উত্তরণের জন্য প্রয়োজন নতুন কোনো তত্ত্বের, যা মাইক্রোফাইনান্স বা ক্ষুদ্রঋণ তত্ত্ব নামে তিনি ইতোমধ্যেই দিয়েছেন। প্রথাগত অর্থনীতির বিবেচনায় যেটিকে বৈপ্লবিক বলা যায়। ড. মুহাম্মদ ইউনূসের তিন শূন্যের পৃথিবী আদতে বর্তমান বিশ্ব … বিস্তারিত পড়ুন

মাইকেল ওয়েইনের কার্ল মার্ক্স-এর ডাস ক্যাপিটাল: পাঠ প্রবেশিকা — পুঁজি ও মার্ক্সকে বোঝার বই

মাইকেল ওয়েইনের কার্ল মার্ক্সের ডাস ক্যাপিটাল পাঠ প্রবেশিকা বই রিভিউয়ের প্রচ্ছদ

কার্ল মার্ক্সের ডাস ক্যাপিটাল  বা “পুঁজি” বইয়ের আগে শ্রমের উদ্বৃত্ত মূল্য সম্পর্কে ধারণা ছিল না কারো। পুঁজিবাদ সম্পর্কে ধারণা থাকলেও এর গঠন সম্পর্কে ধারণা ছিল না। পুঁজি কীভাবে শ্রমকে শোষণ করে, কীভাবে শ্রমের একটি বড় অংশ পুঁজিপতিদের কাছে চলে যায়—সেটি প্রথম কার্ল মার্ক্স তার পুঁজি গ্রন্থের মাধ্যমে পৃথিবীবাসীর কাছে উন্মোক্ত করেছিলেন। কতটা কঠিন ছিল সেই … বিস্তারিত পড়ুন

মাসুদ খোন্দকারের ফিলিপাইনের লোকগল্প: হারিয়ে যাওয়া গল্পের সংগ্রহ

মাসুদ খোন্দকারের ফিলিপাইনের লোকগল্প বই রিভিউয়ের প্রচ্ছদ

একটি দেশের আত্মা লুকিয়ে থাকে তার লোকসংস্কৃতি আর সাহিত্যে। এশিয়ার ফিলিপাইন নামক দেশের সেই আত্মাকে ঔপনিবেশিক শাসকরা ধ্বংস করেছিল, তার মহাকাব্যসহ তাবৎ লোকগল্পের ভাণ্ডারও এর মধ্যে পড়েছে। এমনকি নষ্ট করে দেওয়া হয়েছে “তাগালগ” নামক সর্বজনসিদ্ধ ভাষাটির অক্ষরও, সেটিকে রোমান হরফে প্রতিস্থাপন করা হয়েছে। এমনটি আমরা ঘটতে দেখেছি আফ্রিকায়, নগুগি ওয়া থিয়োঙ্গো’র ডিকলোনাইজিং দ্য মাইন্ড-এর কিছু … বিস্তারিত পড়ুন

হরিপদ দত্তের অজগর: ক্ষতের বয়ান

হরিপদ দত্তের অজগর উপন্যাসের প্রচ্ছদ

“বেলা আন্দাজ করতে পাশের আলিশান বটগাছটার ঘাড়ে-গর্দানে চোখ তুলতেই শরীরে আচমকা হিম হাওয়ার তাণ্ডব। নাড়ার মতো খরখরে আঙুলে কোদালের হাতলটা জাপটে ধরে আদম আলী। নুয়ে আসা ডালে ঝুলছে মানুষের জ্যান্ত জোড়া খণ্ডিত পা! কর্তাবাবুর ধবধবে পা নাকি? চোখ রগড়ায় সে। আরে, কোথায় কর্তাবাবুর ধবধবে পা! ঐ তো একজোড়া গুচ্ছমূলে রোদের ঝিলিক! লম্বা দম।” (অজগর)। এভাবেই … বিস্তারিত পড়ুন

মাসুদ আলমের মেধাতন্ত্র: দর্শন, সমাজ ও রাজনীতি — উত্তরণের পথ সন্ধান

মাসুদ আলমের মেধাতন্ত্র দর্শন সমাজ ও রাজনীতি বইয়ের প্রচ্ছদ

আমাদের সমাজ ও রাষ্ট্র মেধার ভিত্তিতে নয় বরং পরিবারতন্ত্রের ভিত্তিতে পরিচালিত হয়। ৪৭-পূর্ব সময়ে এবং এর পরেও পরিস্থিতি এরকম ছিল না, ৭১-এর পর ক্রমেই মেধা থেকে সমাজ, রাজনীতি সরে এসে সেখানে পূর্বপুরুষের সঞ্চিত অর্থ ও সম্মানকে পুঁজি করে একটি শ্রেণী তৈরি হয়েছে যারা রাজনীতিকে নিজেদের ঘরের বিষয় হিসেবেই দেখতে অভ্যস্থ হয়ে পড়েছে। ফলে আমরা প্রতিনিয়ত … বিস্তারিত পড়ুন

ফুয়াদ চৌধুরীর পাকিস্তানিদের চোখে বাংলাদেশের গণহত্যা: অপর পক্ষের চিন্তার খোঁজে

ফুয়াদ চৌধুরীর পাকিস্তানিদের চোখে বাংলাদেশের গণহত্যা বইয়ের প্রচ্ছদ

মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, পূর্ব পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্য বিষয়ে পাকিস্তানিরা কী ভাবে, সেখানে কী সত্য লুকিয়ে আছে? তারা কী ১৯৭১ সালের গণহত্যাকে আদতেই বিশ্বাস করে? তাদের দেশের সরকারি কর্মকর্তাদের মনোভাব কী? রাজনৈতিক নেতৃবৃন্দের মনোভাব কী? এসবেরই উত্তর আছে ফুয়াদ চৌধুরীর পাকিস্তানিদের চোখে বাংলাদেশের গণহত্যা বইটিতে। বইটিকে তৈরি করার জন্য তিনি দেশে-বিদেশে ঘুরেছেন, সংগ্রহ … বিস্তারিত পড়ুন

প্রেমময় দাশগুপ্তের অলবেরুনীর দেখা ভারত: নতুন করে বোঝা

প্রেমময় দাশগুপ্তের অলবেরুনীর দেখা ভারত বই রিভিউয়ের প্রচ্ছদ

আলবেরুনী ছিলেন তৎকালীন হিন্দুস্থানে সুলতান মাহ্‌মুদের একজন রাজবন্দী। তিনি তার ভারততত্ত্ব বইটি সেই বন্দী নির্বাসন কালেই লেখেন, তবে বইটি হয়ে ওঠে অমূল্য রত্নসম। তিনি তেরো বছর সংস্কৃত অধ্যয়ন করেন ভারতকে গভীরভাবে জানতে। তার পর্যবেক্ষণক্ষমতা এতই তীক্ষ্ণ যে, যা এত বছর পর আজও গুরুত্ববহ। বইটিতে প্রথমেই তিনি ভারত চর্চার ক্ষেত্রে প্রতিবন্ধকতার বিষয়টিতে আলোকপাত করে শুরু করেছেন। … বিস্তারিত পড়ুন

সাহিত্যের সঙ্গে সম্পর্কিত হয়ে উঠুন: বই থেকে বানানো ১৮টি চলচ্চিত্র

বইয়ের গল্প থেকে বানানো নেটফ্লিক্সের ১৮টি চলচ্চিত্র লেখার জন্য কোলাজ ছবি এখানে চলচ্চিত্র সেট, ক্যামেরা ও সিনেমা হল দেখা যাচ্ছে

নেটফ্লিক্স তাদের ওয়েবসাইটে ২৫ ফেব্রুয়ারি ২০২৫-এ বইয়ের গল্প থেকে বানানো নেটফ্লিক্সের ১৮টি চলচ্চিত্র নিয়ে একটি লেখা প্রকাশ করেছিল, “Get Lit(erary) with These 18 Movies Adapted from Books”। অনেকেই ভালো চলচ্চিত্র বিষয়ে জানতে চান যেগুলো সাহিত্য থেকে তৈরি হয়েছে। এই লেখাটি তাদের নিরাশ করবে না। যারা চলচ্চিত্র ও সাহিত্যের সংগোগ চান তাদেরকে সেই সংযোগ দিতে পারে … বিস্তারিত পড়ুন

ড. মাহবুব হাসানের গদ্যের ম্যাজিক: সাহিত্য ও সাহিত্যিক বিচার

ড. মাহবুব হাসানের গদ্যের ম্যাজিক বইয়ের প্রচ্ছদ

ড. মাহবুব হাসান তার লেখায় ইতিহাস-ঐতিহ্য বিবেচনায় বিশ্লেষণ করেন কবি ও লেখকদের সাহিত্যকর্মকে। একটি নতুন অর্থবোধকতার দিকে এগিয়ে যেতে চান। যা তার লেখাকে অন্য মাত্রা দেয়। তার শামসুর রাহমান: উত্তর উপনিবেশিক কবি এবং মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের কবিতা বইগুলোতে সেই নজির আমরা দেখেছি। ড. মাহবুব হাসানের গদ্যের ম্যাজিক বইটিতেও তারই ধারাবাহিকতা বজায় আছে। এই বইয়ে তিনি … বিস্তারিত পড়ুন

🛒 Cart 0