সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের ভ্রমণকাহিনি পালামৌ: বাংলায় প্রথম সফল ভ্রমণগদ্য

সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের ভ্রমণকাহিনি পালামৌ বইয়ের প্রচ্ছদ

ভ্রমণসাহিত্য নামে আলাদা একটি ঘরানা যে বাংলাসাহিত্যে তৈরি হয়েছে তার অন্যতম কারণ পালামৌ নামক একটি বই। যেটি নিয়ে রবীন্দ্রনাথ একই শিরোনামে একটি প্রবন্ধই লিখে ফেলেছিলেন। বইটিকে বাংলাসাহিত্যের প্রথম সফল ভ্রমণকাহিনি বা ভ্রমণগদ্য হিসেবে বিবেচনা করা হয়। সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের ভ্রমণকাহিনি পালামৌ ব্রিটিশ ভারতের পালামৌ নামের একটি প্রদেশে তাঁর নিজের ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে লেখা। সঞ্জীবচন্দ্রের জন্ম ১৮৩৪ … বিস্তারিত পড়ুন

আনোয়ার হোসেইন মঞ্জুর আল্লামা ইকবালের কালাম-ই ইকবাল: দ্বিপদী কবিতার বাংলায়ন

আনোয়ার হোসেইন মঞ্জুর কালাম ই ইকবাল বইয়ের প্রচ্ছদ

ড. আল্লামা মুহাম্মদ ইকবাল ঔপনিবেশিক সময়ে ভারতীয় মুসলিম চিন্তাবিদদের মধ্যে অগ্রগণ্য ছিলেন। তার দর্শনের সাথে পাশ্চাত্যের মহান দার্শনিক ফ্রেডেরিখ নিৎশের মহামানব তত্ত্বের মিল মিল পাওয়া যায়। ইকবাল ইসলামের দর্শনের সাথে পাশ্চাত্যের মেলবন্ধন ঘটাতে চেয়েছিলেন। তার কবিতাতেও তার ছাপ আছে, হয়েছে অন্যরকম ভাষ্যও। তার বিচিত্র পড়াশোনা, জ্ঞানের নতুন নতুন অঞ্চলের আবিষ্কার তার দর্শন ও সাহিত্যকে ভিন্ন … বিস্তারিত পড়ুন

লুৎফর রহমান রিটনের ফুটবল: ফুটবল ইতিহাসের গদ্যেও ছড়ার ছন্দ পাওয়া যায়

লুৎফর রহমান রিটনের ফুটবল বইয়ের প্রচ্ছদ

ফুটবল নিয়ে বাংলাদেশে লেখা হয়েছে খুবই কম। অন্য ভাষায় অজস্র কালজয়ী বই রয়েছে, এখানে কয়েকটি নাম উল্লেখ করা যায়, মাইকেল কক্স-এর দ্য মিক্সার মাইকেল ক্যালভিন-এর নো হাঙ্গার ইন প্যারাডাইজ। তবে লুৎফর রহমান রিটনের ফুটবল বইটি উপরে বলা বইগুলোর মতো নয়, এটি ফুটবল খেলার ইতিহাস নিয়ে। তাও আবার সেখানে মূল আলোচনা বাংলাদেশের ফুটবলের ইতিহাস। এর সাথে … বিস্তারিত পড়ুন

নজরুল ইসলামের লাল বসন্ত: জুলাই গণঅভ্যুত্থানের দিনলিপি — বদলে ফেলার ইতিহাস

নজরুল ইসলামের লাল বসন্ত জুলাই গণঅভ্যুত্থানের দিনলিপি বইয়ের প্রচ্ছদ

বাংলাদেশের ইতিহাসে অনেকগুলো গণঅভ্যুত্থান হয়েছে। অভ্যুত্থানের সাথে যখন গণ যুক্ত হয় তখন বুঝতে হয় সেটা নির্দিষ্ট কোনো দল-আদর্শ-পন্থার কাছে নেই, বরং পৌঁছে গেছে গণমানুষের কাছে। স্বতস্ফুর্তভাবে তারা যুক্ত হয়েছে আন্দোলনে, কারণ বহুদিনের, বছরের অবদমিত ক্ষোভ বেরিয়ে আসার পথ পেয়েছে অবশেষে। এই গণের যুক্ততার কথা বিবেচনা করলে, বাংলাদেশের সবচেয়ে বড় গণঅভ্যুত্থান হচ্ছে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান। … বিস্তারিত পড়ুন

পেরুমপদভম শ্রীধরনের ছাব্বিশ দিন: দস্তইয়েফস্কির জুয়াড়ি লেখার আখ্যান — সত্য যখন সাহিত্য

পেরুমপদভম শ্রীধরনের ছাব্বিশ দিন দস্তইয়েফস্কির জুয়াড়ি লেখার আখ্যান বইয়ের প্রচ্ছদ

ফিওদর দস্তইয়েফস্কি যদি উপন্যাস না লিখতেন তাহলে কী হতো? লেভ তলস্তয়ের মতো দানব প্রতিভা যেহেতু ছিলেনই তখন! কিছুই হতো না, তবে, মানুষের মনের গভীরে লুকিয়ে থাকা প্রশ্ন, অস্থিরতা, ক্রুরতা, জিঘাংসা আর বুদ্ধমতে নির্বাণের বা মুক্তির জন্য তার চাওয়াকে হয়তো আমাদের এভাবে জানা হতো না। যেভাবে অমর সব সাতিহ্যকীর্তির মধ্য দিয়ে তিনি আমাদের কাছে আমাদেরকেই উন্মোচন … বিস্তারিত পড়ুন

সালেক খোকনের ১৯৭১: খেতাবপ্রাপ্ত ত্রিশ বীর — সমরে অংশীজনদের বিবরণ

সালেক খোকনের ১৯৭১ খেতাবপ্রাপ্ত ত্রিশ বীর বইয়ের প্রচ্ছদ

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ নিয়ে এখনও বিভিন্ন ধরণের গবেষণামূলক লেখা চলমান। প্রতিটি ঘটনারই বিভিন্ন অংশ থাকে, সেই অংশগুলো জুড়তে জুড়তে একটি সম্পূর্ণ ইতিহাস হয়। সালেক খোকনের ১৯৭১: খেতাবপ্রাপ্ত ত্রিশ বীর বইটি মুক্তিযুদ্ধের সেই সম্পূর্ণ ইতিহাস হওয়ার পথেরই একটি অংশ। তিনি মুক্তিযুদ্ধ নিয়ে ইতোমধ্যেই অনেকগুলো বই লিখে ফেলেছেন। আলোচ্য বইটি একাত্তর সালের ত্রিশ জন্য বীর মুক্তিযোদ্ধার জীবনালেখ্য … বিস্তারিত পড়ুন

তরুন ইউসুফের শেরে বাংলা ও যুক্তফ্রন্ট নির্বাচন: কিছু দুষ্প্রাপ্য দলিল — ক্ষমতাপাঠের জন্য সংগ্রহযোগ্য বই

তরুন ইউসুফের শেরে বাংলা ও যুক্তফ্রন্ট নির্বাচন কিছু দুষ্প্রাপ্য দলিল বইয়ের প্রচ্ছদ

১৯৫৪ সালের পূর্বপাকিস্তানের প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্ট ২২৩ টি আসন পেয়েছিল। মোট আসন সংখ্যা ছিল ৩০৯ টি। তন্মধ্যে মওলানা ভাসানীর আওয়ামী মুসলিম লীগ ১৪৩ টি ও শেরে বাংলা এ.কে ফজলুল হকের কৃষক শ্রমিক পার্টি ৪৮ টি আসন পেয়েছিল। এই ঐতিহাসিক নির্বাচনের অনেক কিছুই অজানা রয়ে গেছে এখনও, আর তার অনেক কিছুই তরুন ইউসুফের শেরে বাংলা … বিস্তারিত পড়ুন

মঞ্জু কাপুরের ডিফিকাল্ট ডটার্স: দেশ, স্বাধীনতা ও প্রথার নিগড় ভাঙার উপন্যাস

মঞ্জু কাপুরের ডিফিকাল্ট ডটার্স বইয়ের প্রচ্ছদ

ভারতীয় সাহিত্যের মধ্যে পশ্চিমবঙ্গের বাংলা সাহিত্যকেই আমরা প্রধানত গুরুত্ব দিই বেশি। এর বাইরে বহুজাতির দেশটির বিভিন্ন প্রদেশের ও ভাষার যে সাহিত্য রয়েছে সেগুলোকে বেশি আমলে নিই না আমরা। ইতোমধ্যেই সমাদৃত ও সারা ভারতে ছড়িয়ে গেছেন, যেমন, খুশবন্ত সিং, অমৃতা প্রীতম, সাদাত হোসাইন মান্টু—এদের কথা বাদ দিলে আরো অনেক লেখক রয়েছেন যাদের সম্পর্কে বাংলাদেশের পাঠকেরা বিশেষ … বিস্তারিত পড়ুন

মাহরীন ফেরদৌসের হয়তো বলে কিছু আছে: সুখপাঠ্য ও বৈচিত্র্যময়

মাহরীন ফেরদৌসের হয়তো বলে কিছু আছে বই রিভিউয়ের প্রচ্ছদ

মাহরীন ফেরদৌসের হয়তো বলে কিছু আছে গল্পগ্রন্থের নামের মধ্যে “হয়তো” শব্দটি জীবনের অর্থ-অনর্থের ইঙ্গিত দেয়, অতীতের অনিশ্চয়তা ও ভবিষ্যতের অনিশ্চয়তা স্থান বদল করে এখানে। কিন্তু কিছু আছে একটি আশার কথা বলে, যেটি নিশ্চিত নয় কিন্তু এর জন্য অপেক্ষা বা যাত্রা করা অনর্থের নয়। আত্মজৈবনিক ভঙ্গিতে লেখা গল্পগুলো এই নামের সাথে সদ্ভাব রক্ষা করেছে ভালোভাবে। এই … বিস্তারিত পড়ুন

মাসউদ আহমাদের দূর পৃথিবীর গন্ধে: কবির অন্তর্গত যন্ত্রণার ‍বিষাদময় পরত

মাসউদ আহমাদের দূর পৃথিবীর গন্ধে বইয়ের প্রচ্ছদ

এই গল্পগ্রন্থ পড়তে গিয়েই জানতে পারলাম এবং প্রমাণও পেলাম, গল্পকার মাসউদ আহমাদের, জীবনানন্দ নিয়ে আচ্ছন্নতা। শুদ্ধতম এই কবিকে নিয়ে বেশ অনেকগুলো ফিকশনাল গল্প রচনা করেছেন তিনি। স্মৃতির পাড় ঘেঁষে জীবন্ত হেঁটে বেড়ায় জীবনানন্দ, তার গল্পগুলোতে। মাসউদ আহমাদের দূর পৃথিবীর গন্ধে গল্পগ্রন্থের ৫’টি গল্পেও জীবনানন্দ মিশে আছেন। আরো আছেন লাবণ্য দাশ, শান্তি ব্যানার্জী। একটা গল্পে বুদ্ধদেব … বিস্তারিত পড়ুন

🛒 Cart 0