মোশতাক আহমেদের নয়ন স্যার: বিপরীত ঘটনায় পূর্ণ

মোশতাক আহমেদের নয়ন স্যার বইয়ের প্রচ্ছদ

ক্ষুদে গোয়েন্দা লেলিন ও শিরিরের গল্প মোশতাক আহমেদের নয়ন স্যার বইটি। আবার নয়ন স্যার ও তার মেয়ে ব্লাড ক্যানসারে আক্রান্ত নীপার গল্পও। মোশতাক আহমেদের বিশেষত্ব হচ্ছে, তিনি বিপরীত মেরুর ঘটনারাশিকে একসূত্রে বাঁধতে পেরেছেন। এবং তিনি শিশু-কিশোরদের মন সম্পর্কেও ধারণা রাখেন। বইটির কাহিনী এরকম, শহরে এসে গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন নয়ন স্যার ও তার পরিবার। তাদেরকে … বিস্তারিত পড়ুন

মনজুরুল আহসান খানের বলা ও না-বলা কথা: আত্মস্মৃতিতে লুকোনো বামপন্থা ও বাংলাদেশ

মনজুরুল আহসান খানের বলা ও না বলা কথা বই রিভিউয়ের প্রচ্ছদ

বর্ষীয়ান কমিউনিস্ট নেতা মনজুরুল আহসান খানের বলা ও না-বলা কথা তার আত্মজীবনীমূলক বই। মজনজুরুল আহসান খানের জন্ম ১৯৪৫ সালে কলকাতায়। বইটি শুরু হয়েছে কলকাতা, তার জন্ম ও পরিবারের বৃত্তান্ত দিয়েই। দেশ ভাগের সময় তার বাবা পূর্ব বাংলায় চলে আসেন। তাঁর অন্য যত পরিচয়ই থাক সবকিছু ছাপিয়ে বামপন্থায় নিজেকে বিলীন করে দেওয়াটাই মুখ্য হয়ে ওঠে। ফলে … বিস্তারিত পড়ুন

আসাদ চৌধুরীর বাংলাদেশের উর্দু সাহিত্য: অন্য অভিজ্ঞতার বয়ান

আসাদ চৌধুরীর বাংলাদেশের উর্দু সাহিত্য বইয়ের প্রচ্ছদ

বাংলাদেশে ‍উর্দু সাহিত্যের চর্চা হয়। উর্দু সাহিত্যিকরা সেই চর্চার ধারাবাহিকতা বজায় রেখেছেন। কিন্তু আমরা সেই ধারাবাহিকতার, ভিন্ন অভিজ্ঞতার ধারণা পাওয়া তো বহু দূরের, চর্চার খোঁজখবরই রাখি না। তবে, কয়েকজন বিদগ্ধ সাহিত্যিক, অনুবাদক, পণ্ডিত সে খবরে বেখেয়াল নন। সেটাই আশার কথা। কবি আসাদ চৌধুরীর বাংলাদেশের উর্দু সাহিত্য অনুবাদগ্রন্থটি সেই আশাকে আরো উজ্জ্বল করেছে। তিনি উর্দু কবিতার অনুবাদের … বিস্তারিত পড়ুন

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি: জীবনের গভীর উত্তরণ

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি উপন্যাস রিভিউয়ের প্রচ্ছদ

“জীবন এত ছোট ক্যানে” (কবি)। বাংলা উপন্যাসে দার্শনিকতায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি উপন্যাসের এই বাক্যটির একটি ভূমিকা আছে। বাক্যটি এত বেশি ছড়িয়েছে যে সাধারণ মানুষ থেকে ভাবুক প্রায় সবার কাছেই পরিচিত। এটা যে একটি উপন্যাস থেকে এসেছে অনেকেই সেটা জানেন না। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের (২৩ জুলাই ১৮৯৮ – ১৪ সেপ্টেম্বর ১৯৭১) কবি (প্রথম প্রকাশ, ১৯৪২ সাল) উপন্যাসাকারে … বিস্তারিত পড়ুন

হায়দার আকবর খান রনোর বিংশ শতাব্দীর সমাজতন্ত্র ও পুঁজিবাদ: ইতিহাসের পাণ্ডুলিপি — সংকটের উৎসন্ধানে

হায়দার আকবর খান রনোর বিংশ শতাব্দীর সমাজতন্ত্র ও পুঁজিবাদ ইতিহাসের পাণ্ডুলিপি বই রিভিউয়ের প্রচ্ছদ

বিংশ শতাব্দী ছিল মানব ইতিহাসের সবচেয়ে উত্তেজনাপূর্ণ, ও একইসাথে বেদনাবহ সময়ও। পরপর দুইটি বিশ্বযুদ্ধের সাক্ষী এই শতাব্দী। কিন্তু সময় যেহেতু রাজনীতির এখতিয়ারে পড়ে তাই পুঁজিবাদ ও সমাজতন্ত্রের দ্বৈরথেরও সবচেয়ে বিদজনক সময় ছিল এটি। পুরো সময়জুড়েই কখনও ‍পুঁজিবাদ কখনও সমাজতন্ত্র তার কাঠামোগত ও প্রয়োগযোগ্যতায় এগিয়ে গেছে। আপাত এই দ্বৈরথ শেষ হয়েছে ১৯৯০-এ রাশিয়ায় সমাজতন্ত্রের পতনের মধ্য … বিস্তারিত পড়ুন

ড. মোহাম্মদ হাননানের বাঙালি মুসলমানের প্রত্যুষকাল: শুরুর ইতিহাস

ড. মোহাম্মদ হাননানের বাঙালি মুসলমানের প্রত্যুষকাল বইয়ের প্রচ্ছদ

কোনো জাতির ইতিহাস গবেষণা সুক্ষ্ণতার দাবী রাখে, কারণ এখানে গবেষকের উপর ক্ষুদ্রাতিক্ষুদ্র তথ্য যাচাইয়ের ভার পড়ে। ড. মোহাম্মদ হাননানের বাঙালি মুসলমানের প্রত্যুষকাল বইটি সেই ভার ভালোভাবেই বহন করেছে। তার ইতিহাস গবেষণা বই বাঙালি মুসলমানের প্রত্যুষকাল বইটিতে বাংলায় ইসলাম প্রচারের ইতিহাস বর্ণিত হয়েছে। বইটির আরেকটি বিশেষত্ব হলো, এখানে ইসলাম প্রচারের শুরুর সময়টিকে দৃষ্টিবদ্ধ করেছেন মোহাম্মদ হাননান। … বিস্তারিত পড়ুন

মেহবুব আহমেদের কালান্তরে বিদেশি গল্প: অপরিচিতের সাহিত্যরূপ

মেহবুব আহমেদের কালান্তরে বিদেশি গল্প বইয়ের প্রচ্ছদ।

ছোটগল্প সাহিত্যের গুরুত্বপূর্ণ শাখা, কিন্তু একইসাথে প্রায় কবিতার মতোই কঠিন এর নির্মাণ। এটা অনেকসময়েই আবির্ভূত হওয়ার ঘটনা, লেখকের ইচ্ছানির্ভর নয়। একজন লেখকের জীবনাভিজ্ঞতার স্ফটিকস্বচ্ছ রূপ ধরে রাখে একেকটি ছোটগল্প। বাংলাসাহিত্যে রবীন্দ্রনাথের হাত দিয়ে আমরা সার্থক ছোটগল্পের সাক্ষাৎ পেয়েছি, এরপর মানিক বন্দ্যোপাধ্যায়, কমলকুমার মজুমদার, আখতারুজ্জামান ইলিয়াস, হাসান আজিজুল হক—সহ আরো কত কত নাম! বিশ্বসাহিত্যে ছোটগল্পের পরিবর্তন … বিস্তারিত পড়ুন

ঝংকার মাহবুবের গ্রোয়িং থ্রু স্ট্রাগল: হাল না ছাড়া এক জীবনের জার্নি — আত্মজৈবনিক গদ্য

ঝংকার মাহবুবের গ্রোয়িং থ্রু স্ট্রাগল হাল না ছাড়া এক জীবনের জার্নি বই রিভিউয়ের প্রচ্ছদ

ঝংকার মাহবুবের গ্রোয়িং থ্রু স্ট্রাগল: হাল না ছাড়া এক জীবনের জার্নি আত্মজৈবনিক গদ্যে লেখা। পড়তে পড়তে মনে হয় এধরণের চরিত্র আমাদের আশেপাশেই কোথাও দেখেছি। কিন্তু সময়াভাবে ভালোভাবে না দেখার কারণে ঠিকঠাক মনে পড়ে না। যেহেতু সফলতার আগে কোনোকিছুতেই গভীর নজর পড়ে না, ঝংকার মাহবুব এখানে সফলতার আগের পর্বটিতে গভীরভাবে তাকিয়েছেন। যে, যারা সফল তাদেরকে বিভিন্ন … বিস্তারিত পড়ুন

ড. সুনীল কান্তি দের সংকলনগ্রন্থ সাপ্তাহিক অগ্রদূত: রৌমারি মুক্তাঞ্চলের মুক্তিযুদ্ধের পত্রিকা — ১৯৭১ সালের অনেক কিছু লুকোনো যেখানে

রৌমারি মুক্তাঞ্চলের মুক্তিযুদ্ধের পত্রিকা সাপ্তাহিক অগ্রদূত প্রচ্ছদ

মুক্তিযুদ্ধের সময় পত্রিকার ভূমিকা অস্বীকার করার উপায় নেই। তা যেখান থেকেই প্রকাশিত হোক না কেন তার একটা প্রভাব পড়েছে যুদ্ধকালীন সময়ে। তেমনই একটি পত্রিকা সাপ্তাহিক অগ্রদূত  রংপুরের মুক্তাঞ্চল রৌমারি থেকে প্রকাশিত হতো। পত্রিকাটির বিশেষত্ব ছিল এটি ছিল হাতে লেখা ও বিশেষ এর অনুন্ধানী সংবাদ। ড. সুনীল কান্তি দের সম্পাদনায় রৌমারি মুক্তাঞ্চলের মুক্তিযুদ্ধের পত্রিকা সাপ্তাহিক অগ্রদূত … বিস্তারিত পড়ুন

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিপ্রদীপ: গদ্য কুশলতা ও মধ্যবিত্তের অনিশ্চিত জীবন

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিপ্রদীপ উপন্যাস রিভিউয়ের প্রচ্ছদ

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী সৃষ্টি আরণ্যক, পথের পাঁচালি উপন্যাসের মতো না হলেও দৃষ্টিপ্রদীপ (১৯৪৫) তার ভালো রচনা। সময়ের বিবেচনায় আরেক প্রখ্যাত কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি (১৯৪২) উপন্যাসে মাত্র তিন বছর পর এই উপন্যাস প্রকাশিত হয়েছি। কোনো ভালো সাহিত্যবস্তুর একটি মানদণ্ড হতে পারে এর পাঠযোগ্যতা, সেই হিসেবে উপন্যাসটি যেহেতু এখনও মানুষ পড়ে চলেছে তাই একে সময়োত্তীর্ণ বলা … বিস্তারিত পড়ুন

🛒 Cart 0