অরণ্য সৌরভের মেঘদীপা দাস: ভাবের ঘরে চুরি

অরণ্য সৌরভের মেঘদীপা দাস বইয়ের প্রচ্ছদ

অরণ্য সৌরভের মেঘদীপা দাস—কবির প্রথম কবিতার বই—যখন বাজারে আসে তখনই নামের মধ্যে যেন কী একটা সম্পর্ক খুঁজে পাচ্ছিলাম। কি সেই সম্পর্ক? অরণ্য সৌরভের প্রিয় কবি জীবনানন্দ দাশের “বনলতা সেন” কবিতার অনুসরণেই এই বইয়ের নামকরণ। তবে কাব্যটিতে একই সাথে উঠে এসেছে প্রেম, বিরহ, আর্তনাদ থেকে জীবনানন্দের সুরে ঝরা পাতা, শিশির ভেজা সকাল, পৌষের বিকেল, প্রকৃতি এবং হৃদয় … বিস্তারিত পড়ুন

খুশবন্ত সিংয়ের ট্রেন টু পাকিস্তান: দেশভাগের জাদুবাস্তব ‍উপাখ্যান

খুশবন্ত সিংয়ের ট্রেন টু পাকিস্তান বইয়ের প্রচ্ছদ

ব্রিটিশভারতের দেশভাগ নিয়ে যত সাহিত্য রচিত হয়েছে তার মধ্যে খুশবন্ত সিংয়ের ট্রেন টু পাকিস্তান অন্যতম। বইটি প্রকাশিত হয়েছিল ১৯৫৬ সালে। বলা যায় সাম্প্রদায়িক দ্বন্দ্বের গভীরতা ও ব্যপ্তি, মানুষে মানুষে সম্পর্কসহ যত ধরণের উপাদান দেশভাগের সঙ্গে যুক্ত—তার সবই এই একটি উপন্যাসে পাওয়া যায়। এই বইয়ের বিষয়বস্তু সাম্প্রদায়িক দাঙ্গার সঙ্গে আরেক খ্যাতিমান উর্দু সাহিত্যিক সাদাত হাসান মান্টো’র … বিস্তারিত পড়ুন

আনোয়ার হোসেইন মঞ্জুর অনুবাদে উইলিয়াম ড্যালরিম্পলের হোয়াইট মোগলস: প্রেমের মধ্য দিয়ে সভ্যতাকে দেখা

উইলিয়াম ড্যালরিম্পলের হোয়াইট মোগলস বইয়ের প্রচ্ছদ

মোগলদের ক্ষয়িষ্ণু সময়ে ব্রিটিশ রেসিডেন্ট কর্নেল জেমস অ্যাচিলেস কার্কপ্যাট্রিক ও মোগল বংশের সম্ভ্রান্ত নারী খাইরুন্নেসার প্রেম ও এর পরিণতির গল্প উইলিয়াম ড্যালরিম্পলের হোয়াইট মোগলস। খাইরুন্নেসা ছিলেন হায়দারাবাদের দিওয়ানের (প্রধানমন্ত্রী) ভাগ্নী। কার্কপ্যাট্রিক ভারতীয়দের পদানত করে ব্রিটিশদের অনুগত করার অভিপ্রায় নিয়ে এখানে এসেছিলেন, কিন্তু খাইরুন্নেসাকে দেখার পরেই তার সব অতীত চিন্তা ভেস্তে যায়। প্রেমের অল্পকাল পরেই তিনি … বিস্তারিত পড়ুন

উজ্জ্বল মেহেদীর বারকি, জন বারকি: এক ইংরেজের মধ্যে মিশেছে বাংলা

উজ্জ্বল মেহেদীর বারকি জন বারকি বইয়ের প্রচ্ছদ

সুনামগঞ্জ শহর থেকে আমাদের গ্রামের বাড়ি যেতে তখন সরাসরি কোনো সড়ক যোগাযোগ ছিল না। সুরমা পাড়ি দিয়ে ধোপাজান চলতি নদী হয়ে প্রায় ত্রিশ মিনিটের নৌকাযোগে সাহেব বাড়ি ঘাট থেকে মণিপুরী ঘাটে যেতে হতো। পাড়ি দিতাম খোলা ইঞ্জিন নৌকায়। খোলা ইঞ্জিনের নৌকায় পাড়ি দিতে দিতে অবলোকন হতো নদীর চারপাশ ও নদীকে ঘিরে শ্রমিক-মজুরের জনজীবনের হালচাল। সে … বিস্তারিত পড়ুন

ভেলাম ভান সেন্দেলের বাংলাদেশ জনপদের ইতিহাস ও সংস্কৃতি: দেশ যেখানে কেন্দ্র

ভেলাম ভান সেন্দেলের বাংলাদেশ জনপদের ইতিহাস ও সংস্কৃতি বই রিভিউয়ের প্রচ্ছদ

বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি শুরু ও গভীর থেকে বোঝার জন্য যে কয়টি বই গুরুত্বপূর্ণ বিবেচিত হতে পারে, তার মধ্যে নৃবিজ্ঞানী ভেলাম ভান সেন্দেলের বাংলাদেশ জনপদের ইতিহাস ও সংস্কৃতি বইটি অন্যতম। বইটির ইংরেজি নাম অ্যা হিস্ট্রি অব বাংলাদেশ  প্রকাশিত হয়েছিল ২০০৯ সালে। এই ডাচ গবেষক এশিয়ার নৃতত্ত্ব এবং ইতিহাস নিয়ে কাজ করেন, তিনি নেদারল্যান্ডের ইরাসমুস ইউনিভার্সিটি … বিস্তারিত পড়ুন

সৈয়দ শামসুল হকের ভুল ও ভালোবাসা: জেন আয়ারের এদেশীয় রূপ

সৈয়দ শামসুল হকের ভুল ও ভালোবাসা বইয়ের প্রচ্ছদ

বিবিসিতে কর্মজীবনে কবি ও ঔপন্যাসিক সৈয়দ শামসুল হক অনেকগুলো নাটক লিখেছিলেন। তাদের মধ্যে অনেকগুলো আবার বিদেশী কালজয়ী উপন্যাস থেকে। আলোচ্য বই সৈয়দ শামসুল হকের ভুল ও ভালোবাসা সেগুলোরই একটি। কবির মৃত্যুর পর প্রকাশিত হয়েছে নাটকটি। শার্লট ব্রন্টির জেন আয়ার উপন্যাস অবলম্বনে এটি লিখেছিলেন তিনি। সৈয়দ শামসুল হকের সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে নাটকটিকে বাংলার করে তোলা। … বিস্তারিত পড়ুন

আকবর আলি খানের পরার্থপরতার অর্থনীতি: যে বইটি এখনও প্রাসঙ্গিক

আকবর আলি খানের পরার্থপরতার অর্থনীতি বই রিভিউয়ের প্রচ্ছদ

আজব ও জবর-আজব অর্থনীতি (২০১৩) দিয়ে তাঁর খ্যাতি বহুল পরিমাণ বাড়লেও আকবর আলি খানের পরার্থপরতার অর্থনীতি বইটি ছিল তার খ্যাতির প্রথম সূচনাগ্রন্থ। এবং যতই দিন যাচ্ছে পরার্থপরতার অর্থনীতি নিজের গুরুত্ব বাড়িয়েই চলেছে। তিনি নিজে অর্থনীতির ছাত্র হওয়ায় এবং প্রশাসনিক কাজে যুক্ত থাকায় বাংলাদেশের জন্ম থেকে এর বিস্তার ও সীমাবদ্ধতা দেখেছেন। কাজের সূত্রে ব্রিটিশ আমলের আমলাতন্ত্রের … বিস্তারিত পড়ুন

দীপেন ভট্টাচার্যের আকাশ পর্যবেক্ষকের নোটবই: কালপুরুষ থেকে ত্রিশঙ্কু — সহজে নক্ষত্র ও গ্যালাক্সির চেনা-জানা

দীপেন ভট্টাচার্যের আকাশ পর্যবেক্ষকের নোটবই কালপুরুষ থেকে ত্রিশঙ্কু বইয়ের প্রচ্ছদ।

মানুষের মানুষ হয়ে উঠার প্রথম বৈশিষ্ট্যটি হলো কৌতূহল, এবং তা থেকে জাত পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ আবার যুক্ত বিজ্ঞানের সাথে। সংঘবদ্ধ মানুষেরা যখনই কোনো সমস্যায় পড়েছে তখনই তাদের মধ্যে কেউ কেউ সেটি থেকে বেড়িয়ে আসার জন্য মনোযোগী হয়েছে, একসময় তা থেকে উত্তরণের পথ আবিষ্কৃত হয়েছে। এই কৌতূহলের বস্তুর যদি কোনো তালিকা করা হয় তাহলে তার শীর্ষবিন্দুতে প্রথমেই … বিস্তারিত পড়ুন

হারুন রশীদের শরচ্চন্দ্র দাস: নিষিদ্ধ তিব্বতে প্রথম বাঙালি — রোমাঞ্চকর গোয়েন্দা ইতিহাস

হারুন রশীদের শরচ্চন্দ্র দাস নিষিদ্ধ তিব্বতে প্রথম বাঙালি বইয়ের প্রচ্ছদ

হারুন রশিদের চিৎ-তৌৎ-গং: চেনা চট্টগ্রামের অচেনা ইতিহাস বইটি সম্প্রতি প্রকাশিত হয়েছে, তবে এরকমই ইতিহাসের বিস্মৃত অধ্যায় নিয়ে তার আরেকটি বই প্রকাশিত হয়েছিল ২০২৪-এ। ব্রিটিশ সকারের শিক্ষা বিভাগের একজন কর্মচারী বাংলার শরচ্চন্দ্র দাসের ‍উপর হারুন রশীদের শরচ্চন্দ্র দাস: নিষিদ্ধ তিব্বতে প্রথম বাঙালি সেই বই। শরচ্চন্দ্র দাস কীভাবে জেমস বন্ডের মতো গুপ্তচরবৃত্তিতে নিয়োজিত হয়েছিলেন তারই আদ্যোপান্ত বিবরণ … বিস্তারিত পড়ুন

সৈয়দ ফায়েজ আহমেদের অনুবাদে এদোয়ার্দো গালিয়ানোর ফুটবল: ইতিহাসের খণ্ডচিত্র — কবির চোখে দেখা

এদোয়ার্দো গালিয়ানোর ফুটবল ইতিহাসের খণ্ডচিত্র বইয়ের প্রচ্ছদ

ফুটবল ইতিহাস মানব সমাজের ইতিহাসের চেয়ে ভিন্ন নয়, বরং অঙ্গাঙ্গীভাবে যুক্ত। কারণ এই খেলাটি সভ্যতার সূচনা লগ্নের মানুষের দলবদ্ধতার বর্তমান শিল্পরূপ। কারণ এখানে হিংস্রতা আর লক্ষ্য আছে ঠিকই কিন্তু সেটি কঠোর নিয়ম মেনে, ঠিক যেন শেক্সপিয়ারের সনেট। জমাট নিয়মে বাঁধা কিন্তু মর্মের মাঝে ঝরণা আর বসন্তের উপচে পড়া সুষমা। এদোয়ার্দো গালিয়ানো কথাসাহিত্যিক,  বিপ্লবী, সাংবাদিক এবং … বিস্তারিত পড়ুন

🛒 Cart 0