বাহিরানা

ছন্দা মাহবুবের কোরিয়ার কবিতা: শব্দের সমজাতীয়তাকে অতিক্রম করে

ছন্দা মাহবুবের কোরিয়ার কবিতা বইয়ের প্রচ্ছদ

কবিতা থেকে তার ভাষা বদল করে ফেললে সেটা আর কবিতা থাকে না। অনুবাদে ঠিক এই কাজটাই করা হয়, কবির মূল ভাষাকে বদলে অন্য একটি ভাষায় কবিতাটিকে স্থানান্তর করা হয়। এ পদ্ধতিতে এক ভাষার শব্দের সঙ্গে অন্য ভাষার শব্দের সমজাতীয়তাকে অবলম্বন করা হয়, যাকে আমরা প্রতিশব্দ বলি সেই মূল সাহিত্যকর্মটির শব্দের প্রতিশব্দ খোঁজা হয় অন্য ভাষায় … বিস্তারিত পড়ুন

রায়হান রাইনের কথাপুষ্প: প্রজ্ঞাবানদের বলা গল্প — অভিজ্ঞতা থেকে জন্ম নেওয়া জ্ঞানবৃক্ষ

রায়হান রাইনের কথাপুষ্প প্রজ্ঞাবানদের বলা গল্প বই রিভিউয়ের প্রচ্ছদ

লেখ্য ভাষার সূচনার আগে থেকেই মানুষ পরস্পরকে বিভিন্ন গল্প বলে আসছে। এই গল্পগুলোতে যেমন আছে সহজ জীবনের বিভিন্ন নির্দেশনা, তেমনি আছে সাহিত্যরস। প্রায়ই গল্পগুলো সমাজের কিছু মানুষের অভিজ্ঞতাকে কেন্দ্র করে গড়ে উঠেছে, যেগুলো অন্যদেরও কাজে লাগে, এর ফলে ধীরে ধীরে সেসব ছড়িয়ে পড়েছে লোকমুখে। এভাবে বর্তমানকাল পর্যন্ত যে গল্পগুলো টিকে আছে, ধরে নিতে হবে সেগুলো … বিস্তারিত পড়ুন

সুব্রত অগাস্টিন গোমেজের তনুমধ্যা: প্রকৃতি আর বস্তুনিচয়ের সাথে গোপন ফিসফাস

সুব্রত অগাস্টিন গোমেজের তনুমধ্যা কবিতা বইয়ের প্রচ্ছদ

আশির দশকের গুরুত্বপূর্ণ কবি সুব্রত অগাস্টিন গোমেজের তনুমধ্যা  কবিতার বইটি ৩৭ বছর পর পুনর্মুদ্রিত হওয়া উপলক্ষ্যে বইটির একটি রিভিউ ও সুব্রত অগাস্টিন গোমেজের সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে বাহিরানায়। বইটি কবির প্রথম কবিতার বই। এবং বাংলা সাহিত্যে বইটির অবদান অস্বীকার করার উপায় নেই। এমন বিষয় আমাদের প্রায়ই কৌতুহলী করে তোলে— বাংলা সাহিত্যের কোনও একজন গুরুত্বপূর্ণ কবির একটি … বিস্তারিত পড়ুন

এহসান হাবীবের পুষ্পদাহকাল: বর্তমান আর স্মৃতি-বিস্তৃতিতে ডানা মেলেছে যে কবিতা

এহসান হাবীবের পুষ্পদাহকাল বইয়ের প্রচ্ছদ

এহসান হাবীব তাঁর প্রথম কবিতার বই ‘শাদা প্রজাপতি’ (২০০৯)তেই পাঠক-সমালোচকদের কাছে নিজেকে আলাদা করে চিনিয়েছিলেন। তাঁর কবিতা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে প্রায়শই সমাজ-রাজনীতির গভীর অর্থ আর অনর্থবোধকতায় চলে যায়, আবার উল্টোভাবে বাহিরের ঘটনাগুলোকে ব্যক্তিগততে নিয়ে আসে। ফলে বহুস্বর তৈরি হয়, অন্যরকম অভিব্যক্তির কবিতার শব্দ আর বাক্যগুলো নিজেদের চেনা পরিসর পাল্টে ফেলে পাঠকদেরও অভিজ্ঞতায় আরোহণ করে। ইতিহাসও, … বিস্তারিত পড়ুন

সাদাত হোসাইনের সে এসে বসুক পাশে: পরিচয়ের আড়ালে থাকা একজন

সাদাত হোসাইনের সে এসে বসুক পাশে উপন্যাস রিভিউয়ের প্রচ্ছদ

সাদাত হোসাইনের সে এসে বসুক পাশে উপন্যাসটি ২০২৩-এর বইমেলায় প্রকাশিত হয়েছে। রেণু নামে এক মেয়েকে নিয়ে গড়ে ওঠেছে এর আখ্যানভাগ। বইটি পড়তে পড়তে মনে হয় যে চরিত্র আমাদের পরিচিত বাস্তবতারই অন্যতম অংশ হয়ে থাকা একজন, কিন্তু যাকে আমরা সঠিকভাবে কখনও লক্ষ্য করিনি। লেখক এই নারীটির ভালোবাসা, হাসি, কান্না, বিষাদ আর দীর্ঘশ্বাসের কাহিনী বুনেছেন পুরো বইটিতে। … বিস্তারিত পড়ুন

আসিফ নজরুলের কয়েকজন হুমায়ূন আহমেদ: একের বহুত্বে সংযোগ

আসিফ নজরুলের কয়েকজন হুমায়ূন আহমেদ বই রিভিউয়ের প্রচ্ছদ

হুমায়ূন আহমেদকে নিয়ে সাপ্তাহিক বিচিত্রা এবং সাপ্তাহিক ২০০০-এ ১৯৯২ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত কথাসাহিত্যিক ও শিক্ষক আসিফ নজরুল কয়েকটি প্রতিবেদন করেছিলেন। সেই প্রতিবেদনগুলো নিয়েই আসিফ নজরুলের কয়েকজন হুমায়ূন আহমেদ বইটি। কালের বিচারে যেগুলো এখন অমূল্য কিন্তু পাঠকদের হাতের নাগালে নেই। এই প্রতিবেদনগুলোই এতোকাল পর মলাটবদ্ধ হয়েছে এই বইয়ে। এগুলো ছাড়াও যুক্ত হয়েছে আরও কয়েকটি … বিস্তারিত পড়ুন

মো: ফুয়াদ আল ফিদাহ-এর অনুবাদে স্টিফেন কিংয়ের দি আউটসাইডার: পুরনো স্টিফেন কিংয়ের স্বরূপে ফেরা

স্টিফেন কিংয়ের দি আউটসাইডার বইয়ের প্রচ্ছদ

স্টিফেন কিং সবসময়য়ই তাঁর পাঠকদের পরিচিত, অপরিচিত কাহিনিবিন্যাসের মাঝে বাস্তবতার অজানা এক সমীকরণের মুখোমুখি করেন। এক সময় পাঠক যাকে বাস্তব বলে বিশ্বাস করতেন তখন তাকে অবাস্তব লাগে, আবার উল্টোটাও সত্য, যেমন পাঠকদের কাছে অবাস্তবকেই তখন বাস্তব বলে বোধ হয়। আবার, তার বইয়ের উপসংহার প্রায়শই হয় বাঁকঘোরানো বা একশব্দে তাকে বলা যায় স্টিফেনীয়। তাঁর লেখার এই … বিস্তারিত পড়ুন

এহসান হায়দারের সারাদিন বেড়ালের সঙ্গে: রহস্য আর বাস্তবতার চরিত্র

এহসান হায়দারের সারাদিন বেড়ালের সঙ্গে বই রিভিউয়ের প্রচ্ছদ

বেড়াল মানুষের সৃষ্টিশীল সত্তার এক মূর্তরূপ। হারুকি মুরাকামির বেড়ালদের শহর নামে এক গল্প আছে, যেটি কীনা বেড়ালরাই পরিচালনা করে। এরকম বাংলাসাহিত্য থেকে বিশ্বসাহিত্যজুড়েই এই আশ্চর্য প্রাণীটি নিয়ে লেখকেরা বহু বহু গল্প লিখেছেন, সে গুরুত্বপূর্ণ চরিত্র হয়েছে উপন্যাসের, কবিতার। এরকম সব বেড়ালের গল্প নিয়েই সংকলনগ্রন্থ এহসান হায়দারের সারাদিন বেড়ালের সঙ্গে বইটি। বেড়াল অন্য পোষা প্রাণীদের থেকে সম্পূর্ণ … বিস্তারিত পড়ুন

নাসরীন জাহানের উড়ুক্কু: নারীর জীবনের বহুস্তর রূপায়ণ ঘটেছে যে উপন্যাসে

নাসরীন জাহানের উড়ুক্কু উপন্যাসের প্রচ্ছদ

(সর্বশেষ আপডেট ১৬ সেপ্টেম্বর, ২০২৫) “বাড়িটা যখন খুঁজে পেলাম, দিনের আলো তখন ফুরিয়ে এসেছে। গলির বাহান্ন পাক, নর্দমা, নারকেলের পচা খোসা, ধুলোর ঠাসা অসহ্য পতন সব ছাপিয়ে এতোক্ষণ একটা উদ্দীপনাই কাজ করছিল—যেভাবেই হোক বাড়িটা খুঁজে বার করা।” নাসরীন জাহানের উড়ুক্কু উপন্যাসটি এভাবেই শুরু হয়। কে এই কথক তার নাম জানতে পারি না প্রথমে। টানা মেদহীন … বিস্তারিত পড়ুন

কল্লোল লাহিড়ীর ইন্দুবালা ভাতের হোটেল: দুই বাংলার এক হওয়া ও নারীজীবনের হার না মানার উপাখ্যান

কল্লোল লাহিড়ীর ইন্দুবালা ভাতের হোটেল উপন্যাস রিভিউয়ের প্রচ্ছদ

কল্লোল লাহিড়ীর ইন্দুবালা ভাতের হোটেল তাঁর লেখার পরিধিকে অন্য এক উঁচ্চতা দিয়েছে। প্রথম উপন্যাস গোরা নকশাল (২০১৭), প্রকাশের পরই বেশ সাড়া ফেলেছিল। আলোচ্য বইটিতে তিনি দুই বাংলাকে ধরতে চেয়েছেন ইন্দুবালা নামের এক সংগ্রামী নারীর জীবনের বাস্তবতার মধ্য দিয়ে। কল্লোল লাহিড়ীর ইন্দুবালা ভাতের হোটেল  কাহিনীবিন্যাস এরকম, খুলনার মেয়ে ইন্দুর বিয়ে হয় কলকাতায়। এরপর নতুন জীবনে প্রবেশ … বিস্তারিত পড়ুন