ফাহাদ আল আবদুল্লাহ-এর গারদ: বিপদজনক গভীরতার পথে

ফাহাদ আল আবদুল্লাহর গারদ বইয়ের প্রচ্ছদ

ফাহাদ আল আবদুল্লাহর গারদ, রহস্য উপন্যাসটি নামের মতোই অস্বস্তি জাগানিয়া কিন্তু উত্তেজনাকর ঘটনা আর অঘটনে পূর্ণ এক শহরের গল্প এ বইয়ের উপজীব্য। লেখকের শহর উপন্যাসটির মূল চরিত্রদের অনেককেই পাওয়া যায় এবং পূর্বঘটনার অনেক স্মৃতিসূত্র রয়েছে বইটিতে। যেমন ডিটেক্টিভ মাশরুরই এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। তাই একে সিরিজ উপন্যাসের দ্বিতীয় পর্ব বলা যায়। আর বরাবরের মতোই লেখক, … বিস্তারিত পড়ুন

শুভ্র সরকারের সূর্যঘরের টারবাইনে: ব্যক্তিগত দেখার মাঝে সমষ্টির যোগাযোগ

শুভ্র সরকারের সূর্যঘরের টারবাইনে বইয়ের প্রচ্ছদ

শুভ্র সরকারের কবিতায় শব্দ লতার মাঝে থাকা পাতার পরস্পরের নিবিড় যোগাযোগের মতো, স্বাভাবিক নিয়ম মেনে তারা দূরত্বে থাকলেও প্রায়শই হাওয়া এসে তাদের এক করে দেয়। এর ফলে যে গতির সঞ্চার হয়, তাতে গড়ে ওঠে চিত্রকল্প, উপমা আর শেষে একটি সম্পূর্ণ কবিতা। দীর্ঘদিন ধরে কবিতা লিখলেও তাঁর প্রথম বই বিষণ্ন স্নায়ুবন প্রকাশিত হয়েছে দুই হাজার বিশ … বিস্তারিত পড়ুন

ফাহাদ আল আবদুল্লাহ-এর শহর: চেনা শররের ভিন্ন অবয়ব

ফাহাদ আল আবদুল্লাহর শহর বইয়ের প্রচ্ছদ

ফাহাদ আল আবদুল্লাহ তার রহস্য উপন্যাসে ভাষাব্যবহারে গভীরতা তৈরি করেন। সেই ভাষায় চরিত্রদের পারস্পরিক টানাপোড়েন ভিন্ন এক মাত্রায় উদ্ভাসিত হয়। ফাহাদ আল আবদুল্লাহর শহর থ্রিলার উপন্যাসেও সেটি ভালোভাবে পাই আমরা। কাব্যিকতা বইটিকে অন্য এক প্রাসঙ্গিকতা দিয়েছে। রাজনীতি, সহিংসতা, গ্যাংযুদ্ধ, বন্ধুত্ব— সবই একটা বইয়ে নিয়ে এসেছেন লেখক। তাও সবকিছুই দারুণ দক্ষতার সাথে সামলেছেন তিনি। বইটিতে টুইস্টের … বিস্তারিত পড়ুন

মু আ লতিফের ভাষা আন্দোলনে কিশোরগঞ্জ: স্থানীয় ইতিহাসের এক অনুপম সংকলন

মু আ লতিফের ভাষা আন্দোলনে কিশোরগঞ্জ বইয়ের প্রচ্ছদ

একটা দেশের জাতীয় ইতিহাস রচিত হয় সে দেশেরই স্থানীয় ইতিহাসের অজস্র ঘটনা-উপঘটনার সম্মিলনে। তাই এক অর্থে স্থানীয় ইতিহাসই জাতীয় ইতিহাসের নির্মাতা। ভাষা আন্দোলন নিয়ে এখন পর্যন্ত সব থেকে গুরুত্বপূর্ণ কাজ বদরুদ্দীন উমরের পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি (প্রথম খণ্ড) বইটি। তবে মূল ইতিহাস পেলেও অনেক সময়ই আমরা স্থানীয় ইতিহাসের যথাযথ সংকলন যথাসময়ে পাই … বিস্তারিত পড়ুন

এশরার লতিফের আকাশ-তামাশা: ইতিহাসের রহস্যে মোড়ানো গোলকধাঁধা

এশরার লতিফের আকাশ তামাশা বইয়ের প্রচ্ছদ

এশরার লতিফের আকাশ-তামাশা ঐতিহাসিক রহস্য উপন্যাস ঘরানার । বইটির সময়পর্ব ১৮৯২ সালের উপনিবেশিক আমল, যেখানে চরিত্র হিসেবে ঢাকার নবাব আহসানুল্লাহ থেকে রবীন্দ্রনাথ, হাসন রাজার ছেলে সবারই উপস্থিতি রয়েছে। দুই মলাটের ভেতর এরকম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক চরিত্রদের উপস্থিতি কার্যতই বইটিকে অন্যমাত্রা দিয়েছে। লেখক উপন্যাসটিতে টানটান উত্তেজনা তৈরি করেছেন, প্রতি অধ্যায়েই নতুন নতুন চমক আর সমস্যা ও তার … বিস্তারিত পড়ুন

গ্রেটা গারউইগের বারবি: নিজেকে আবিষ্কারের গল্প

গ্রেটা গারউইগের বারবি চলচ্চিত্রের পোস্টার

গ্রেটা গারউইগের বারবি এবং ক্রিস্টোফার নোলানের ওপেনহেইমার সিনেমা দুইটি প্রকাশের বছর হলিউডের গ্রীষ্মকে অন্য উঁচ্চতায় নিয়ে গিয়েছিল। চলচ্চিত্র দু’টি মুক্তির আগেই স্যোশাল মিডিয়ায় ‘বারবেনহেইমার’ হ্যাশট্যাগে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেছিল। প্রথমদিকে প্রতিদ্বন্দ্বিতার পরিস্থিতি থাকলেও মুক্তির পর দেখা গেল দর্শকরা বারবি দেখা শেষ করে ওপেনহেইমার-এর শো’তে ঢুকছে। তবে ‘বারবি’র ক্ষেত্রে নারী দর্শকদের উপস্থিতি ছিল সবচেয়ে বেশি। তাদের … বিস্তারিত পড়ুন

আবুল কাইয়ুমের বাংলা বানানের প্রয়োগ অপপ্রয়োগ ও বানানপঞ্জি: শুদ্ধতার উৎস সন্ধানে

আবুল কাইয়ুমের বাংলা বানানের প্রয়োগ অপপ্রয়োগ ও বানানপঞ্জি বইয়ের প্রচ্ছদ

প্রায় সবারই বাংলা বানান নিয়ে সমস্যায় পড়তে হয়। অফিস, আদালত একাডেমিক পড়াশোনা থেকে শুরু করে সৃষ্টিশীল কাজ যেমন কবিতা, উপন্যাস, গল্প—সব ক্ষেত্রেই কি সঠিক বানানের প্রয়োজন পড়ে না? পড়ে, কিন্তু বাংলা বানানের উপর সহজবোধ্য কোনো বই বাজারে চোখে পড়ে না তেমন। আবুল কাইয়ুম বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ  প্রাবন্ধিক, অনুবাদক এবং মুক্তিযোদ্ধা। ফলে তিনি সম্যকভাবে জানেন যে … বিস্তারিত পড়ুন

গোলাম রাব্বানীর ছুরত: অজস্র মুখোশের আড়ালে স্বরূপের সন্ধানাকাঙ্ক্ষা

গোলাম রব্বানীর ছুরত চলচ্চিত্রের পোস্টার

তরুণ ও মেধাবী চলচ্চিত্র নির্মাতা গোলাম রাব্বানী নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ছুরত। সম্প্রতি কয়েকটি উৎসবে প্রদর্শিত হয়েছে। ১৫ জনু শিল্পকলা একাডেমির বিশেষ চিত্রশালায়ও প্রদর্শিত হয়েছে চলচ্চিত্রটি। আমরা যেহেতু সকল রকম শিল্পকর্মের রসাস্বাদনে আকাঙ্ক্ষী, তাই এক সুযোগে ‘ছুরত’ দর্শন সম্ভব হল। নইলে মানুষের চেহারায় তো তাকানোই যায় শুধু, ছুরতে নজর করা কি সহজ কথা! একটি সওদাগরি আপিস— … বিস্তারিত পড়ুন

স্টিফেন কিংয়ের হলি: গোপন কুঠুরির রহস্য

স্টিফেন কিংয়ের হলি বইয়ের প্রচ্ছদ

হরর ঘরানার অধিপতি স্টিফেন কিংয়ের হলি গোয়েন্দা উপন্যাসে জনপ্রিয় চরিত্র হলি গিবনি এবার কেন্দ্রীয় চরিত্র হিসেবে হাজির হয়েছে। হলি গিবনি হলি বইটিতে কেন্দ্রীয় চরিত্রে আসার আগে মি. মারসিডিস (২০১৪) উপন্যাসে তার প্রথম আত্মপ্রকাশ ঘটেছিল, এরপর ফাইন্ডার্স কিপার্স (২০১৫), ইন্ড অব ওয়াচ (২০১৬) এবং  দি আউটসাইডার (২০১৮)-এ এই চরিত্রের দেখা পেয়েছি আমরা। কিং এর বিশেষত্ব হলো … বিস্তারিত পড়ুন

হেনা সুলতানার সাধু নরসুন্দর: বহুঅর্থবোধক জীবনের গল্প 

হেনা সুলতানার সাধু নরসুন্দর বইয়ের প্রচ্ছদ

গল্পের মধ্যে গল্প, এরকমই বলা যায় হেনা সুলতানার সাধু নরসুন্দর কিশোর গল্পের বইটিকে। সহজ এক আকাশ নির্মাণ করে তার মধ্যে কৌশলে ঘনীভূত মেঘমালা সৃষ্টি করে পাঠকদের তিনি এমন এক পৃথিবীতে পৌঁছে দেন যেখানে আনন্দ, শিল্প আর জ্ঞান হাত ধরে হাঁটে। আর সাহিত্যে সহজ সংঘটন কার্যতই বড় প্রতিভার দাবী করে, কেননা সহজ করে কোনোকিছু বলা অসম্ভব … বিস্তারিত পড়ুন

🛒 Cart 0