প্রহরীর ফিরোজা জলের নদী কবিতার বই রিভিউয়ের প্রচ্ছদ

প্রহরীর ফিরোজা জলের নদী: প্রচলকে নতুনভাবে দেখার কবিতা

পাঠকদের মাঝে প্রায়ই শোনা যায় ভালো কবিতার বই, সেরা কবিতার বই তারা পড়তে চান। আমি মনে করি কবিতার বেলায় ভালো বা খারাপ বলতে আসলে তেমন কোনো মানদণ্ড নেই। মানুষ এই লম্বা জীবন ভ্রমনে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন অবস্থা বা পরিস্থিতির মধ্য দিয়ে যায় বা বাস করে আর এই ভিন্ন অবস্থা বা পরিস্থিতিই আদতে একেকটা কবিতা। তবে নবিশী কবিতা বলতে যে কবিতাকে বোঝানো হয়, তা কবিতা পাঠক দীর্ঘ অভ্যাসে নিজেই ধরে ফেলেন, ফলে সেগুলো প্রচলিত কবিতার আলোচনায় আসে না। তাই সেই আলাপে যাওয়ার প্রয়োজন নইে। মোদ্দাকথা কবিতা পাঠকদের মেজাজ ও সময় নির্ভর, আপনি যেমন চরম উন্মাদনার কোনো মুর্হূতে রোমান্টিক কবিতা পড়তে পারবেন না, তেমনি প্রচণ্ড প্রেমে পরা অবস্থায় বিরহের কবিতা অনুভব করতে পারবেন না। এক কথায় যারা কবিতা পড়েন তাদের সব কবিতাই কমবেশি পড়া হয় সময়ের উপর নির্ভর করে। কবতিা অনুভূতিকে ভাষায় ফুঁটিয়ে তোলে। এই আলাপগুলো প্রহরীর প্রথম কবতিার বই দৃশ্যের ভিতর ভূত (২০২৪) প্রকাশতি হওয়ার পরের বছরই ফিরোজা জলরে নদী প্রকাশতি হলো, সেই বইটির জন্য। তো পরপর প্রকাশিত দুইটি কবিতার বই দুইটি মজোজ ও কবিতায় নতুনত্ব কতটুকু ধারণ করতে পারে তা নিয়ে একটা সন্দহে থেকে যায়। এ কারণইে ভূমকিার কথাগুলো বললাম। কিন্তু দেখা গেল প্রহরীর ফিরোজা জলের নদী বইয়ের কবিতাগুলো আগের বইয়ের প্রবাহমানতা ধরেই ভিন্ন এক ভাষাবুনন উপহার দিয়েছে আমাদের। ক্ষত্রেবিশেষে যা আরো পরিণত, আরো সাবলীল। যেমন মেটাফরিক এক বন বিষয়ে প্রহরীর একটি কবিতায় আসছে,

শহর ছাড়িয়ে যে পথ গেছে চলে মফস্বলের দিকে, তার মেঠোপথ
ডিঙিয়ে আমি পৌঁছে গেছি নাশপাতি বনের ভিতর।
(কোমল হাতে বুনছো তুমি শীত, ফিরোজা জলের নদী)

কবিতাটিতে নাশপাতি বন, মঠোপথ ও মফস্বল আকস্মকিভাবে আমাদের দখল করে ফেলে যেন, আর রূপক হয়ে ওঠে।

এই বইয়ের কবিতাগুলো পড়লে আপনি ভিন্নরকমের একটা স্বাদ পাবেন, আপনাকে মফস্বল, বন ও প্রেম দখল করে ফেলবে। এই বইটিতেও প্রেম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আছে। আবার প্রহরীর কবিতাগুলোতে তারুণ্যের আবেগ যেমন দেখা যায় কিন্তু প্রায়ই প্রচল শব্দকে ভেঙে দিয়ে ভিন্ন অর্থে উপস্থাপন করার বিষয়টি লক্ষণীয়।

আবার আরেকটি কবিতায় একদম সরলভাবে আসে আরেকটি বনের কথা,

“রাস্তা পেরুলেই বন
বনের শেষে দাড়িয়ে থাকে
বিষণ্ণ এক মন।”
(রাস্তা পেরুলেই বন, ঐ)

খুব সাধারণ এই বাক্যগুলো তাদের সরলতার জন্যই আবেদন তৈরি করে। কবিও হয়তো তা-ই চান।

এই বইয়ের কবিতাগুলো পড়লে আপনি ভিন্নরকমের একটা স্বাদ পাবেন, আপনাকে মফস্বল, বন ও প্রেম দখল করে ফেলবে। এই বইটিতেও প্রেম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আছে। আবার প্রহরীর কবিতাগুলোতে তারুণ্যের আবেগ যেমন দেখা যায় কিন্তু প্রায়ই প্রচল শব্দকে ভেঙে দিয়ে ভিন্ন অর্থে উপস্থাপন করার বিষয়টি লক্ষণীয়। শব্দকে দৃশ্যমানভাবে ভেঙে নতুনভাবে বাস্তবতাকে দেখায় ব্যবহার করার জন্য এটা করেন তিনি। শেষ করি ফিরোজা জলের নদী থেকে একটি কবিতাংশ দিয়ে,

এইসব শীতরাতে;
কোয়াশার মতো—
বেরিয়ে পড়ছে যে—দীর্ঘশ্বাস;
তার থেকে পোহায় নিচ্ছি
আমার ঠান্ডা দুটি হাত।
(বাজি, ঐ)

ফিরোজা জলের নদী
লেখক: প্রহরী
বিষয়: কবিতা
প্রকাশনী: চন্দ্রবিন্দু প্রকাশন
প্রকাশকাল: ২০২৫
মূল্য: ২৬০ টাকা।

ফিরোজা জলের নদী কবিতার বইটি কিনতে চাইলে।

মন্তব্য করুন

🛒 Cart 0